Breaking News

শার্শায় পুলিশের অভিযানে ইয়াবা সহ ১ জন গ্রেপ্তার

Spread the love

আব্দুল জলিল: যশোরের শার্শায় থানা পুলিশের এক বিশেষ অভিযানে ৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ রেজাউল ইসলাম (৪৫) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।পুলিশ সূত্রে জানা যায় যে্ বুধবার ইং ২ সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৪৫ ঘটিকার সময় শার্শা থানার এসআই (নিঃ) শ্রীকান্ত বিশ্বাসের নেতৃত্বে পুলিশের একটি চৌকস টিম টেংরা এলাকায় মাদকবিরোধী চেকপোস্ট পরিচালনা করে। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে টেংরা পশ্চিমপাড়া সাকিনস্থ ছবেদা গাছতলা মোছার ব্যাক মোড় থেকে রেজাউলকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।গ্রেপ্তারকৃত রেজাউল ইসলাম যশোর জেলার বেনাপোল পোর্ট থানার গাতিপাড়া গ্রামের মোঃ মিজানুর রহমানের ছেলে।এ ঘটনায় উদ্ধারকৃত আলামতসহ ধৃত রেজাউল এবং তার এক অজ্ঞাতনামা সহযোগীর বিরুদ্ধে শার্শা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণের প্রক্রিয়া চলছে এবং পলাতক অজ্ঞাতনামা আসামিকে সনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

About dainiksatkhira24

Check Also

বেনাপোলে বাংলাটিভির সাংবাদিকের ওপর হামলা

Spread the loveমো: সাগর হোসেন: যশোরের বেনাপোলে প্রকাশ্যে সাংবাদিক আরিফুল ইসলাম সেন্টুর ওপর হামলা ও …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com