Breaking News

সাতক্ষীরায় বিজিবির অভিযানে সাড়ে ছয় লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ

Spread the love

প্রেস বিজ্ঞপ্তি: সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা সাড়ে ছয় লক্ষাধিক টাকার চোরাচালানী মালামাল জব্দ করেছে বিজিবি। রোবার দিনভর জেলার কুশখালী, কাকডাঙ্গা, মাদরা, চান্দুরিয়া বিওপি ও বাঁকাল চেক পোস্ট এলাকা থেকে ঔষধ, শাড়ি ও বোরকা আটক করা হয়। বিকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান, সাতক্ষীরা -৩৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আশরাফুল হক । তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুশখালী বিওপির বিশেষ আভিযানিক দল মেইন পিলার ১১/৫ এস হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে খেজুরের বাগান নামক স্থান হতে ২১,০০০/- টাকা মূল্যের ভারতীয় বোরকা আটক করে। চান্দুরিয়া বিওপির বিশেষ আভিযানিক দল মেইন পিলার-১৭/৭ এস এর ৪ আরবি হতে ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন চান্দুরিয়া নামক স্থান হতে ৭০,০০০/-টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে। কাকডাঙ্গা বিওপির পৃথক দুটি বিশেষ আভিযানিক দল মেইন পিলার-১৩/৩ এস এর ৫ ও ৬ আরবি হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন গেড়াখালী ও ভাদিয়ালী নামক স্থান হতে ২,৫৫,০০০/-টাকা মূল্যের ভারতীয় শাড়ি ও ঔষধ আটক করে। মাদরা বিওপির বিশেষ আভিযানিক দল মেইন পিলার-১৩/৩ এস এর ০৮ আরবি হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন দক্ষিণ চান্দা নামক স্থান হতে ১,৪০,০০০/-টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে। এছাড়াও, বাকাল বিশেষ ক্যাম্পর বিশেষ আভিযানিক দল বাংলাদেশের অভ্যন্তরে সাতক্ষীরা সদর থানাধীন আলীপুর নামক স্থান হতে ১,৮০,০০০/-টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করা হয়।

তিনি আরো জানান, আটককৃত মালামালের মূল্য ছয় লক্ষ ছেষট্টি হাজার টাকা।বিজিবি টহলদল কর্তৃক উদ্ধারকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমস এ জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

About dainiksatkhira24

Check Also

তালায় তুবা পাইপ এ্যান্ড ফিটিংস ইন্ডাস্ট্রিজ ‎বেকার সমস্যা সমাধানে অভূতপূর্ব অবদান

Spread the loveফারুক সাগর: বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলে বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে অভূতপূর্ব অবদান রেখে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com