
শাহরিয়ার কবির: খুলনার পাইকগাছা উপজেলার রাড়ুলী ইউনিয়নের কাটিপাড়ার কপোতাক্ষ নদে খেরসা ব্রিজের কাছে উদ্ধার হওয়া অজ্ঞাত মরদেহের পরিচয় মিলেছে। রোববার দুপুর ১টার দিকে নদীর তীরে ভেসে থাকা একটি মরদেহ স্থানীয়দের চোখে পড়ে। তারা দ্রুত নৌ-পুলিশকে খবর দেন। পরে নৌ-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে। নিহত যুবকের নাম দীনেশ দাস (২২)। তিনি উপজেলার পুরাইকাটী গ্রামের গৌর দাসের ছেলে।স্থানীয় সূত্রে জানা গেছে, দীনেশ দাস ২৬ নভেম্বর থেকে নিখোঁজ ছিলেন।
নৌফাঁড়ির ক্যাম্প ইনচার্জ এসআই রবিউল ইসলাম জানান,সুরতহাল শেষে লাশটি ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। দেহটি নদীতে ভেসে আসায় পচন ধরেছে, তাই প্রাথমিকভাবে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করা সম্ভব হয়নি। ময়নাতদন্তের রিপোর্ট আসলে প্রকৃত তথ্য জানা যাবে।
এদিকে নিহত দীনেশ দাসের পরিবার এখনও তাঁর মৃত্যুর কারণ নিয়ে কোনও স্পষ্ট ধারণা দিতে পারেনি।
দৈনিক সাতক্ষীরা সব সময় সবার আগে
