
প্রেস বিজ্ঞপ্তি: সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে চোরাচালানবিরোধী অভিযানে প্রায় তিন লাখ টাকা মূল্যের ভারতীয় শাড়ি ও ওষুধ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)-এর অধীনস্থ মাদরা, চান্দুরিয়া, কালিয়ানী ও বৈকারী বিওপি এলাকায় অভিযান চালিয়ে এসব মালামাল জব্দ করা হয়। জব্দকৃত মালামালের মোট মূল্য ২ লাখ ৮০ হাজার টাকা।
বিজিবি জানায়, অভিযানে কলারোয়া উপজেলার আনারস বাগান ও কাদপুর শালবাগান এলাকা থেকে ভারতীয় শাড়ি এবং সাতক্ষীরা সদর উপজেলার খৈলতলী ও নতুন গ্রাম এলাকা থেকে ভারতীয় ওষুধ জব্দ করা হয়েছে।
শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত থেকে এসব পণ্য বাংলাদেশে পাচার করা হচ্ছিল বলে জানায় বিজিবি।
সাতক্ষীরা- ৩৩ অধিনায়ক কাজী আশিকুর রহমান জানান, জব্দ করা মালামাল আইনগত প্রক্রিয়া শেষে সাতক্ষীরা কাস্টমস কার্যালয়ে জমা দেওয়া হবে। চোরাচালানবিরোধী এ অভিযানে অব্যাহত থাকবে ।
দৈনিক সাতক্ষীরা সব সময় সবার আগে
