আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেন যুদ্ধের চলমান অচলাবস্থা নিরসন এবং আলোচনার টেবিলে রাশিয়াকে সুবিধাজনক অবস্থানে আসতে বাধ্য করতে এক নজিরবিহীন ও আক্রমণাত্মক রণকৌশল ঘোষণা করেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সম্প্রতি সামরিক বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে এক রুদ্ধদ্বার বৈঠকে তিনি জানিয়েছেন, এখন থেকে ইউক্রেনীয় ইউনিটগুলোর মূল লক্ষ্য হবে প্রতি মাসে অন্তত ৫০ হাজার রুশ সেনাকে রণক্ষেত্রে নির্মূল করা। জেলেনস্কির এই কৌশলের মূল উদ্দেশ্য হলো …
Read More »dainiksatkhira24
বিশ্ববাজারে স্বর্ণের দামে বিশাল পতন, দুই দিনে কমলো ৮০ হাজার টাকা
নিউজ ডেস্ক: আন্তর্জাতিক বাজারে টানা ঊর্ধ্বগতির পর হঠাৎ বড় দরপতন দেখা গেছে স্বর্ণের দামে। একদিনেই বিশ্ববাজারে স্বর্ণের দাম কমেছে প্রায় ৮ দশমিক ২২ শতাংশ, যা সাম্প্রতিক সময়ের মধ্যে অন্যতম বড় পতন। বাংলাদেশ সময় ৩০ জানুয়ারি শুক্রবার দিবাগত রাত ২টা ৩০ মিনিটে স্পট গোল্ডের দাম নেমে আসে প্রতি আউন্স ৪ হাজার ৮৯০ ডলারে। আগের দিন প্রতি আউন্স স্বর্ণের দাম ছিল প্রায় …
Read More »ইইউর সঙ্গে চুক্তি-বাংলাদেশের পোশাকের ব্যবসা দখলের আশায় ভারত
নিউজ ডেস্ক: ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির মাধ্যমে ইউরোপের বাজারে শুল্ক সুবিধা পেতে যাচ্ছে ভারত। এই চুক্তির ফলে ইউরোপে ভারতীয় পোশাকসহ বিভিন্ন পণ্যের রপ্তানি বাড়বে বলে আশা করা হচ্ছে, যা বাংলাদেশের পোশাক খাতে প্রতিযোগিতা বাড়াতে পারে। প্রায় দুই দশকের আলোচনা শেষে গত মঙ্গলবার ইইউ–ভারত মুক্ত বাণিজ্য চুক্তি সইয়ের ঘোষণা দেওয়া হয়। ইউরোপীয় কাউন্সিল, ইউরোপীয় পার্লামেন্ট এবং ভারতের সংসদের …
Read More »হান্নান মাসউদের লাঠি মিছিল, বিএনপি প্রার্থীর গাড়িতে হামলা
নিউজ ডেস্ক: নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও বিএনপির নেতাকর্মীদের পাল্টাপাল্টি অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। লাঠি মিছিল, গাড়িতে ইটপাটকেল নিক্ষেপ এবং নির্বাচনী কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ উঠেছে। শুক্রবার (৩০ জানুয়ারি) রাতে উপজেলার ওছখালী শহরে এনসিপির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক এবং নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের ১১ দলীয় জোটের প্রার্থী আবদুল হান্নান মাসউদের নেতৃত্বে একটি লাঠি মিছিল বের করা …
Read More »সাতক্ষীরায় সীমান্ত অপরাধ রোধে বিজিবির জনসচেতনতা সভা
নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা সীমান্ত এলাকায় অপরাধ প্রতিরোধে স্থানীয় জনগণকে সম্পৃক্ত করতে মতবিনিময় ও জনসচেতনতামূলক সভা করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এ আয়োজন করে। বিজিবি সূত্রে জানা গেছে, গত ২৩ জানুয়ারি থেকে ২৯ জানুয়ারি পর্যন্ত ব্যাটালিয়নের দায়িত্বাধীন বৈকারী, কুশখালি, কালিয়ানী, ভোমরা, হিজলদী, সুলতানপুর, চান্দুরিয়া বিওপি, ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্পসহ বিভিন্ন সীমান্ত এলাকায় পৃথকভাবে এসব সভা অনুষ্ঠিত হয়। কোম্পানি …
Read More »ধানের শীষ বিজয়ী হলে সাতক্ষীরায় বিশ্ববিদ্যালয় স্থাপন করব- আব্দুর রউফ
নিজস্ব প্রতিনিধি : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সাতক্ষীরা-২ (সাতক্ষীরা সদর ও দেবহাটা) আসনে বিএনপির সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব মোঃ আব্দুর রউফকে বিজয়ী করার লক্ষ্যে বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩০ জানুয়ারী) বিকালে শিবপুর ও ঘোনা ইউনিয়নবাসীর আয়োজনে শিবপুর ইউনিয়নের জগন্নাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শিবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হাফেজ তাজমুজ্জামান তাজুর সভাপতিত্বে নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে …
Read More »সাতক্ষীরায় বেড়েছে ফেসবুক লাইভ সাংবাদিকদের উৎপাত! অতিষ্ঠ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ
রায়হান সিদ্দিকী : নেই পত্রিকা নেই টেলিভিশন তবুও নামসর্বস্ব লোগে হাতে দাড়িয়ে ফেসবুকে নিউজ সম্প্রচার করছে একদল কথিত হলুদ সাংবাদিক। ফেসবুক সম্প্রচারটি দেখা যাবে কোন টেলিভিশন অথবা পত্রিকার মাল্টিমিডিয়াশ নয়। শুধুমাত্র ওই হলুদ সাংবাদিকের নিজস্ব আইডি অথবা নাসর্বস্ব অনলাইন পেজে এটা দেখতে পাবেন। যার বিনিময়ে দিতে হবে ৫০০-থেকে ২০০০ টাকা। মানুষ সমস্যায় পড়ে গণমাধ্যম সংবাদ পরিবেশন করতে বিপাকে পড়ছে হলুদদের …
Read More »জাতীয় দলে ফিরতে পারেন সাকিব
ডেস্ক রিপোর্ট: দীর্ঘ দেড় বছরেরও বেশি সময় জাতীয় দলের বাইরে থাকার পর অবশেষে তারকা অলরাউন্ডার সাকিব আল হাসানকে পুনরায় বাংলাদেশের জার্সিতে মাঠে ফেরানোর আনুষ্ঠানিক উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। রাজনৈতিক অস্থিরতা ও আইনি জটিলতার কারণে দীর্ঘদিন দেশের বাইরে থাকা সাবেক এই অধিনায়ককে আসন্ন মার্চে ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে খেলার জন্য বিবেচনায় রাখার সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। গত ২৪ …
Read More »ভারতের সঙ্গে আলোচনা করে ফেনীতে বাঁধ নির্মাণ করা হবে: জামায়াত আমির
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ঘোষণা করেছেন, ফেনীবাসীর দীর্ঘদিনের দুঃখ হিসেবে পরিচিত বাঁধটির সংকট নিরসনে প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে ফলপ্রসূ আলোচনার মাধ্যমে একটি শান্তিপূর্ণ ও স্থায়ী সমাধান খুঁজে বের করা হবে। শুক্রবার (৩০ জানুয়ারি) ফেনী সরকারি পাইলট হাই স্কুল মাঠে ১১ দলীয় জোটের বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই প্রতিশ্রুতি দেন। তিনি বলেন, সীমান্তে …
Read More »সেরা অভিনেত্রীর পুরস্কার জিতলেন জয়া আহসান
বিনোদন ডেস্ক:দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান বছরের শুরুতেই ভারতের মাটিতে বড় ধরনের এক স্বীকৃতি অর্জন করেছেন। সুমন মুখার্জি পরিচালিত ‘পুতুলনাচের ইতিকথা’ সিনেমায় অনবদ্য অভিনয়ের জন্য তিনি সেরা অভিনেত্রী (সমালোচক) বিভাগে এই সম্মাননা পেয়েছেন। কলকাতার প্রভাবশালী টেলিভিশন চ্যানেল জি ২৪ ঘণ্টা আয়োজিত ‘বিনোদনের সেরা ২৪’ অ্যাওয়ার্ড অনুষ্ঠানে জয়ার হাতে এই পুরস্কার তুলে দেওয়া হয়। মানিক বন্দ্যোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস অবলম্বনে নির্মিত …
Read More »
দৈনিক সাতক্ষীরা সব সময় সবার আগে
