Breaking News

তালা সাংবাদিক ইউনিয়নের পক্ষ থেকে সদ্য প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলামকে অভিনন্দন

Spread the love
ফারুক সাগর : গণমানুষের নেতা ও বিএনপির সাবেক স্থায়ী কমিটির সদস্য মরহুম তরিকুল ইসলাম এর সুযোগ্য পুত্র, খুলনা বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পাওয়ায় শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন তালা সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ।
শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বিবৃতি দেন তালা সাংবাদিক ইউনিয়নের সভাপতি সেলিম হায়দার, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন,সাংবাদিক সেকেন্দার আবুজাফর বাবু,জয়দেব চক্রবতী, রোকনজ্জামান টিপু,আজমাল হোসেন জুয়েল, কামাল হোসেন,সন্তোষ ঘোষ, শিরিন সুলতানা, এসএম নাহিদ হাসান,তাপস সরকার,এসএম লিয়াকত হোসেন,খলিলুর রহমান লিথু,খলিলুর রহমান ও আছাদুজ্জামান রাজু প্রমুখ।
বিবৃতিতে তারা বলেন,প্রধানমন্ত্রীর আস্থা ও তারেক রহমান’র নেতৃত্বে এ গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়া অনিন্দ্য ইসলাম অমিতের দীর্ঘ রাজনৈতিক ও সামাজিক সম্পৃক্ততার স্বীকৃতি। তারা আশা প্রকাশ করেন,দায়িত্ব পালনের মাধ্যমে তিনি দেশের জ্বালানি খাতে ইতিবাচক ও কার্যকর ভূমিকা রাখবেন।

About dainiksatkhira24

Check Also

তালায় মহিলা রোকন ও মেম্বার শাহিদার কান্ড: বীমার নামে ২৫ লক্ষ টাকার আত্নসাৎ প্রতিবাদে মানববন্ধন

Spread the love জহর হাসান সাগর: তালা সদর ইউনিয়নের সংরক্ষিত (৪,৫,৬) নং ওয়ার্ডের সদস্য ও …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com