Breaking News

ব্যাটারিচালিত মোটরসাইকেলের শো-রুম ‘ইকো হ্যাভেন’ এর উদ্বোধন

Spread the love
ডেস্ক রিপোর্ট : সাতক্ষীরার ইটাগাছায় পরিবেশবান্ধব যানবাহনের নতুন দিগন্ত উন্মোচন করল ব্যাটারিচালিত মোটরসাইকেল শোরুম ইকো হ্যাভেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে ইটাগাছা পুলিশ ফাঁড়ির পার্শ্বে ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে শোরুমটির উদ্বোধন করা হয়। উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় ব্যবসায়ী, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও তরুণ উদ্যোক্তাদের উপস্থিতিতে প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি হয়।

ইকো হ্যাভেনের স্বত্বাধিকারী শেখ তৌফিক আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাসির গ্রুপের ম্যানেজার মোঃ ইমরান খান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ মমিনুর রহমান, ইটাগাছা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ শামীম আহমেদ এবং ইউনিয়ন ব্যাংক সাতক্ষীরা শাখার ম্যানেজার মোঃ ফিরোজ হায়দার।

অতিথিরা তাঁদের বক্তব্যে বলেন, জ্বালানি সাশ্রয়ী ও পরিবেশবান্ধব যানবাহনের চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। ব্যাটারিচালিত মোটরসাইকেল বর্তমান সময়ের বাস্তবতা এবং ভবিষ্যতের টেকসই পরিবহন ব্যবস্থা গড়তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা ইকো হ্যাভেনের উদ্যোগকে সময়োপযোগী ও সম্ভাবনাময় উল্লেখ করে প্রতিষ্ঠানের সার্বিক সফলতা কামনা করেন।

সভাপতির বক্তব্যে ইকো হ্যাভেনের স্বত্বাধিকারী শেখ তৌফিক আজাদ বলেন, “পরিবেশ রক্ষা ও আধুনিক প্রযুক্তিনির্ভর সাশ্রয়ী যানবাহন সাধারণ মানুষের নাগালের মধ্যে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য। সাতক্ষীরায় মানসম্মত ব্যাটারিচালিত মোটরসাইকেল সরবরাহের মাধ্যমে আমরা ক্রেতাদের আস্থা অর্জন করতে চাই।” তিনি আরও জানান, গ্রাহকদের জন্য বিক্রয়োত্তর সেবা, সহজ কিস্তি সুবিধা এবং মানসম্মত সার্ভিস নিশ্চিত করা হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর মোঃ ইমরান হোসেন, সাকিব জামান ও ইয়াসিন আরাফাতসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ব্যবসায়ী ও শুভানুধ্যায়ীরা।
অনুষ্ঠানে কুরআন তেলওয়াত করেন হাফেজ রিয়াজুল ইসলাম।

উদ্বোধন শেষে অতিথিরা শোরুম ঘুরে দেখেন এবং ব্যাটারিচালিত মোটরসাইকেলের বিভিন্ন মডেল পরিদর্শন করেন। নতুন এ শোরুমের মাধ্যমে সাতক্ষীরায় পরিবেশবান্ধব পরিবহন খাতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হলো বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

About dainiksatkhira24

Check Also

তালায় তুবা পাইপ এ্যান্ড ফিটিংস ইন্ডাস্ট্রিজ ‎বেকার সমস্যা সমাধানে অভূতপূর্ব অবদান

Spread the loveফারুক সাগর: বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলে বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে অভূতপূর্ব অবদান রেখে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com