Breaking News

প্রযোজনার ইচ্ছা আছে: পপি

Spread the love

ডেস্ক রিপোর্ট: চিত্রনায়িকা সাদিকা পারভীন পপির একটি বক্তব্য নিয়ে বেশ কয়েকদিন থেকে বিনোদন অঙ্গন ও সোশ্যাল মিডিয়ায় বেশ আলোচনা-সমালোচনা হচ্ছে। এবার সেই বক্তব্যের বিষয়বস্তু পরিষ্কার করলেন পপি।অভিনেত্রী জানান, এর সঙ্গে সিনেমা ছাড়ার কোনো সম্পর্ক নেই। গল্প ভালো লাগলে তিনি সিনেমা প্রযোজনায় নামবেন, এমনকি সময়-সুযোগ পেলে অভিনয়ও করবেন।সম্প্রতি একটি টিভি চ্যানেলের অনলাইনে পপির গত বছরের একটি সাক্ষাৎকারের ব্যক্তব্যের অংশবিশেষ ফটোকার্ড আকারে প্রকাশ করা হয়। সেখানে পপির বক্তব্যটি ছিল ‘যতটুকু পাপ কামাইছি, সব ধুয়েমুছে সুন্দরভাবে মরতে চাই। আর যে কয় দিন বাঁচব, হেদায়েতের জন্য আল্লাহ-খোদার নাম করে যাব।’এমন বক্তব্যের পর অনেকে ধরে নেন, পপি অভিনয় ছাড়ার কারণ হিসেবে এমন মন্তব্য করেছেন। অভিনেতা বাপ্পারাজ মন্তব্য করেন, ‘যখন ইনকাম করা হয়, তখন পাপ মনে হয় না। বেকার হয়ে গেলে মনে হয়, আগে পাপ করেছি।’ নেটিজেনরাও নানা মন্তব্যে ভরে তোলেন সোশ্যাল মিডিয়া।নিজেকে নিয়ে এমন সমালোচনা তৈরি হওয়ায় অবশেষে কথা বলেছেন পপি।তিনি বলেন, ‘আমি কিন্তু আমার ব্যক্তব্যে একবারের জন্যও বলিনি যে চলচ্চিত্রে অভিনয় করে পাপ করেছি। মানুষ কি তার নিজের পাপের জন্য আল্লাহর কাছে ক্ষমা চায় না? আমরা তো জেনে না জেনে পাপ করি, সেসব পাপের জন্য কি আল্লাহর কাছে ক্ষমা চাওয়া যাবে না? আমার পাপের জন্য আল্লাহর কাছে ক্ষমা চেয়ে যদি স্বামী-সংসার নিয়ে ভালো থাকতে পারি, সেটা তো অন্যায় কিছু নয়।’সিনেমার প্রতি এখনো সমান ভালোবাসা রয়েছে পপির।
তিনি বলেন, ‘যে সিনেমা আমাকে এত যশ, খ্যাতি ও সম্মান এনে দিয়েছে, যে সিনেমা থেকে অনেক কষ্ট করে টাকা রোজগার করেছি, আজও দর্শক আমাকে এত ভালোবাসে, সেই সিনেমা নিয়ে নেতিবাচক মন্তব্য করার প্রশ্নই আসে না। আমি চলচ্চিত্রকে এখনো অনেক ভালোবাসি, শ্রদ্ধা করি। এখনো অবসর নিইনি। যদি কোনো গল্প ভালো লাগে, অভিনয় করতেও পারি। ইচ্ছা আছে নিজের বায়োগ্রাফিতে অভিনয় করার। তবে অভিনয়ে ফিরি বা না ফিরি, প্রযোজনা করার খুব ইচ্ছা আছে।’স্বামী-সংসার নিয়ে ভালো আছেন জানিয়ে পপি বলেন, ‘জীবনের প্রয়োজনে সিনেমা থেকে সরে এসেছি। আমার স্বামী আদনান আমাকে ভীষণভাবে আগলে রাখে। একমাত্র ছেলে আয়াতকে নিয়ে সময় কেটে যায়। সবার দোয়ায় আমাদের সুখের সংসার।’পপি অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ছিল ‘ডাইরেক্ট অ্যাটাক’। আরও কয়েকটি সিনেমায় শুটিং শুরু করলেও শেষ পর্যন্ত আর সময় দিতে পারেননি পপি।

About dainiksatkhira24

Check Also

বারবার ট্রলের শিকার রাশমিকা

Spread the loveডেস্ক রিপোর্ট: তেলেগু, কন্নড়, তামিল কিংবা হিন্দি—একাধিক ভাষার ছবিতে নিয়মিত দেখা যাচ্ছে রাশমিকা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com