ডুমুরিয়ায় দেশীয় অস্ত্র ওয়ান শুটার গান উদ্ধার

Spread the love

ডুমুরিয়া প্রতিনিধি :ডুমুরিয়ায় থানা পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে দেশিয় তৈরি একটি ওয়ান শুটার গান উদ্ধার করা হয়েছে। রবিবার দিবাগত রাত আড়াইটার দিকে খলসী গ্রামের শেখ ইকবাল হোসেনের বাড়ির নির্মানাধীন রান্নাঘরে পরিত্যাক্ত অবস্থায় পাওয়া যায়।

ডুমুরিয়া থানার অফিসার ইনচার্জ মো. মাসুদ রানা জানান, নতুন নির্মানাধীন রান্নাঘরের ফাঁকা জায়গায় পরিত্যাক্ত অবস্থায় কালো কসটেপ দিয়ে মোড়ানো দেশীয় তৈরি একটি অচল অস্ত্র (ওয়ান শুটার গান) উদ্ধার করা হয়। পুলিশের ধারণা শত্রুতা মুলকভাবে ফাঁসানোর জন্য এমনটা কেউ করতে পারে। তবে এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি। জিডিমূলে উদ্ধাকৃত অস্ত্রটি আদালতে প্রেরণ করা হয়েছে।

About dainiksatkhira24

Check Also

সুন্দরবনে ছোট জাহাঙ্গীর বাহিনীর প্রধানসহ ২৭ জনের আত্মসমর্পণ

Spread the loveডেস্ক রিপোর্ট: সুন্দরবনের কুখ্যাত ছোট জাহাঙ্গীর বাহিনীর প্রধানসহ মোট ২৭ জন সদস্য অস্ত্র …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com