Breaking News

সাতক্ষীরায় ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভের ভিত্তিপ্রস্তর স্থাপন

Spread the love

রঘুনাথ খা:  সাতক্ষীরায় গণতন্ত্র ও বৈষম্যবিরোধী আন্দোলনের অংশ হিসেবে ২০২৪ সালের জুলাই মাসে শহীদ হওয়া তরুণদের স্মরণে সাতক্ষীরায় ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ’ এর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। সোমবার (১৪ জুলাই) দুপুরে সাতক্ষীরা শহরের কাটিয়া এলাকায় পুরাতন ডাকবাংলো প্রাঙ্গণে এ ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।
ভিত্তিপ্রস্তরে উদ্ভোধন করেন, সাতক্ষীরার জেলা প্রশাসক মোস্তাক আহম্মেদ। এসময় আরও উপস্থিত ছিলেন, জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম, সরকারি কলেজের অধ্যক্ষ আবুল হাসেম, সিভিল সার্জন ডা. আব্দুল সালাম, জেলা জামায়াতের আমির অধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সাতক্ষীরা জেলা শাখার আহ্বায়ক আরাফাত হোসেন, সদস্য সচিব সাদি, মুখপাত্র মোহিনি, জুলাই আন্দোলনে আহত এবং শহীদ পরিবারের সদস্যরা।এ সময় জেলা প্রশাসক বলেন, “জুলাই আন্দোলনে রাজপথে জীবন দেওয়া শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ করতে এই স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হচ্ছে। এটি দেশের ৬৪টি জেলাতেই নির্মিত হবে। আশা করছি, আগামী ৫ আগস্ট আনুষ্ঠানিকভাবে স্মৃতিস্তম্ভ উদ্বোধন করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো সম্ভব হবে।

ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

 

উল্লেখ্য: ২০২৪ সালের জুলাই মাসে সারাদেশে যে গণজাগরণ সৃষ্টি হয়েছিল, তা গণতান্ত্রিক সংস্কার, ক্ষমতার বিকেন্দ্রীকরণ এবং সামাজিক বৈষম্যের বিরুদ্ধে তরুণদের বিপুল অংশগ্রহণের এক ঐতিহাসিক নিদর্শন হয়ে উঠেছে। সেই স্মৃতিকে অম্লান রাখতেই এই উদ্যোগ।১৪ লাখ টাকা ব্যয়ে নির্মিতব্য স্মৃতিস্তম্ভটির উচ্চতা হবে ১৮ ফুট ও প্রস্থ ৬ ফুট। রাজপথে উচ্চারিত প্রেরণাদায়ী শ্লোগানসমূহ স্তম্ভটিতে খোদাই করে রাখা হবে। স্মৃতিস্তম্ভটি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের যৌথ অর্থায়নে নির্মাণ করা হচ্ছে।

About dainiksatkhira24

Check Also

তালায় তুবা পাইপ এ্যান্ড ফিটিংস ইন্ডাস্ট্রিজ ‎বেকার সমস্যা সমাধানে অভূতপূর্ব অবদান

Spread the loveফারুক সাগর: বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলে বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে অভূতপূর্ব অবদান রেখে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com