Breaking News

তালা প্রেসক্লাব সভাপতির বোনের ইন্তেকাল

Spread the love

জহর হাসান সাগর: তালা প্রেসক্লাবের সভাপতি ও তালা সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাংবাদিক এস.এম নজরুল ইসলাম এর একমাত্র বোন মিসেস নিছারোন বিবি (৭৫) ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)পরিবার সূত্রে জানা গেছে,বুধবার (০৩ ই ডিসেম্বর) সকাল ৮টা ৪৫ মিনিটে তালা উপজেলার শিবপুর গ্রামের নিজ বাড়িতে তিনি মৃত্যুবরণ করেন। মরহুমার স্বামী ছিলেন মরহুম হাকিম মোল্ল্যা (গ্রাম- চরগ্রাম, বর্তমান বসবাস শিবপুর) ও মরহুমার পিতা আধ্যাত্নিক সাধক এজাহার আলী মারফতি ফকির। মৃত্যুকালে মরহুমা এক ছোট ভাই, একমাত্র ছেলে, কন্যা,বৌমা,পৌত্রসহ আত্নীয় স্বজন ও অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। মরহুমার জানাযা নামাজ আছর নামাজবাদ বিকেল ৪টা ১৫ মিনিটে শিবপুর গ্রামের বাড়িতে অনুষ্ঠিত হয়েছে। পরে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।

মরহুমার জানাযা নামাজে উপস্থিত ছিলেন, তালা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. শফিকুল ইসলাম শফি,তালা সদর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান শেখ আব্দুর রাজ্জাক, তালা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ জলিল আহমেদ,তালা উপজেলা জাতীয় পার্টির সি.যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ সিরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শেখ হাবিবুর রহমান হাবিব,বি.এম বাবলুর রহমান,দপ্তর সম্পাদক মো. আব্দুল লতিফ শেখ,বীর মুক্তিযোদ্ধা মোহাম্মাদ আলী বিশ্বাস,সৈয়দ ইদ্রিস,ওয়ার্ড বিএনপির সভাপতি গাজী সিরাজুল ইসলাম,বিএনপি নেতা সার্জেন্ট আব্দুর রহিম, সাবেক ইউপি সদস্য আব্দুর রহিম খাঁ বুধো, মরহুমার মামাতো ভাই ডাঃ আব্দুস সবুর খাঁ, মোঃ রফিকুল ইসলাম খাঁ, মোঃ মফিজুল ইসলাম খাঁ, মরহুমার ভাইপো যমুনা টিভির সাতক্ষীরা জেলা প্রতিনিধি এস.এম আকরামুল ইসলাম,মরহুমার এক মাত্র ছেলে মো. মজিবর মোল্লা, সাবেক ইউপি সদস্য সৈয়দ খাইরুল ইসলাম মিঠু, সৈয়দ আব্দুল্লাহ হেল হাদী(মসরু),তালা উপজেলা ছাত্র সমাজের সভাপতি নজরুল ইসলাম রাজু,নুরুল আমিন বিশ্বাস, ডাঃ আবুল বাশার, তালা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক খাঁন নাজমুল হুসাইন, দপ্তর সম্পাদক এস.এম হাসান আলী বাচ্চু, সদস্য এ্যাড.কবির আহমেদ, পার্থ প্রতীম মন্ডল, জহর হাসান সাগর,মো. ফয়সাল হোসেন সহ এলাকার শত শত মুসাল্লিরা জানাজা ও দাফন অনুষ্ঠানে অংশগ্রহন করেন। জানাযা নামাজ ঈমামতি করেন মাঝিয়াড়া জামে মসজিদের খতিব ও আধ্যাত্নিক সাধক এজাহার আলী স্মৃতি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মাওলানা মুহা.আব্দুল আলীম গাজী। মরহুমার রুহের মাগফিরাত কামনায় ১৮ ডিসেম্বর বৃহস্পতিবার যোহর নামাজবাদ মিলাদ ও দোয়ানুষ্ঠান অনুষ্ঠিত হবে।

এদিকে তালা উপজেলা জাতীয় পার্টির সভাপতির বোনের মৃত্যুতে শোকহত পরিবারের প্রতি সমবেদনা ও গভীর শোক প্রকাশ করে বিবৃতি প্রদান করেছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী সৈয়দ দিদার বখত্,জেলা জাতীয় পার্টির সভাপতি আলহাজ্ব শেখ আজাহার হোসেন, সাবেক এমপি ও প্রেসিডিয়াম সদস্য মো.আশরাফুজ্জামান আশু প্রমুখ।

About dainiksatkhira24

Check Also

তালায় তুবা পাইপ এ্যান্ড ফিটিংস ইন্ডাস্ট্রিজ ‎বেকার সমস্যা সমাধানে অভূতপূর্ব অবদান

Spread the loveফারুক সাগর: বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলে বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে অভূতপূর্ব অবদান রেখে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com