Breaking News

তালায় বেগম খালেদা জিয়ার সুস্হতা কামনায় কোরআন তেলাওয়াত ও দোয়া অনুষ্ঠান

Spread the love

ফারুক সাগর : সাতক্ষীরার তালা উপজেলায় বেগম খালেদা জিয়ার সুস্হতা কামনায় কোরআন তেলাওয়াত ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩ ডিসেম্বর) উপজেলার কুমিরা বহুমুখী ম্যাধমিক বিদ্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।কুমিরা ইউনিয়ন বিএনপি’র সভাপতি আব্দুল মালেকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন,সাতক্ষীরা -১ (তালা-কলারোয়া) আসনের মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য,কেন্দ্রীয় প্রকাশনা বিষয়ক সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,তালা উপজেলা বিএনপির সভাপতি মৃণাল কান্তি রায় ও সাধারণ সম্পাদক অধ্যাপক শফিকুল ইসলাম। এছাড়া আরও উপস্থিত ছিলেন,সিনিয়র সহ-সভাপতি গোলাম মোস্তফা, তালা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক মোশারফ হোসেন, সরুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি রাশেদুল হক রাজু প্রমুখ।প্রধান অতিথি ভার্চুয়াল বক্তব্যে বলেন,গণতন্ত্রের আপোসহীন নেত্রী বেগম খালেদা জিয়া। জাতীর এই সংকট কালীন সময়ে তাকে আমাদের প্রয়োজন। তার আশু সুস্থতা কামনা করে তিনি সকলের কাছে দোয়া চান।
কুমিরা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

About dainiksatkhira24

Check Also

একই পরিবারের চারজনের মৃত্যু: তালায় আর্সেনিকের ভয়াবহ থাবা

Spread the loveজহর হাসান সাগর: সাতক্ষীরার তালা উপজেলার জালালপুর ইউনিয়নের কৃষ্ণকাটি গ্রামে আর্সেনিক দূষণ ভয়াবহ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com