Breaking News

তানজিন তিশার বিরুদ্ধে আরও এক মামলা

Spread the love

ডেস্ক রিপোর্ট: জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশাকে ঘিরে বিতর্ক থামছেই না। শাড়িকাণ্ডের ঘটনায় ইতোমধ্যেই তার বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করা হয়েছে এবং প্রতারণা ও বিশ্বাসভঙ্গের একটি মামলায় তিনি জামিনে রয়েছেন। এর মাঝেই মানহানির অভিযোগে অভিনেত্রীর বিরুদ্ধে আদালতে আরও একটি নতুন মামলা দায়ের করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন আইনজীবী অ্যাডভোকেট শুভ্র সিনহা রায়।রোববার (৮ নভেম্বর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামালউদ্দীনের ২৩ নম্বর আদালতে দণ্ডবিধির ৫০০/৫০১ ধারায় মামলাটি দায়ের করেন ফ্যাশন ডিজাইনার সানায়া আনাম ওয়াফিকাহ চৌধুরী। সি.আর ১৩৭১ নম্বরের এই মামলাটি তদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে মানহানি, আপত্তিকর ছবি প্রকাশ ও সাইবার হয়রানির অভিযোগে সুপ্রিম কোর্টের আইনজীবী শুভ্র সিনহা রায়ের চেম্বার থেকে তানজিন তিশাকে একটি আইনি নোটিশ পাঠানো হয়েছিল। নোটিশে দুই দিনের সময়সীমা বেঁধে দেওয়া হলেও তিশা তার কোনো জবাব না দেওয়ায় বাদী বাধ্য হয়ে আদালতে মামলা করেন বলে জানান আইনজীবী।

মামলার অভিযোগে বলা হয়েছে, গত ২৭ অক্টোবর তিশার ভেরিফায়েড ফেসবুক পেজে সানায়ার বিরুদ্ধে আপত্তিকর ছবি ও বিভ্রান্তিকর তথ্য প্রকাশ করা হয়, যা তার ব্যক্তিগত সম্মান ও পেশাগত সুনাম ক্ষুণ্ন করেছে। এছাড়া মেসেঞ্জারে ছবি প্রকাশের হুমকি এবং অনুমতি ছাড়া ব্যক্তিগত ছবি ফেসবুকে ছড়িয়ে দেওয়ার অভিযোগও আনা হয়েছে।

এর আগে গত ২৬ অক্টোবর হত্যার হুমকির অভিযোগে তানজিন তিশার বিরুদ্ধে ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেটের আদালতে মামলা করেন ফ্যাশন ডিজাইনার সানায়া। ওই মামলায় আদালত তিশাকে সমন জারি করে আগামী ২৩ নভেম্বর আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন।

বাদীর দাবি, পূর্বের একটি মামলায় পুলিশের তদন্ত প্রতিবেদনের বিরুদ্ধে নারাজি আবেদন মঞ্জুর করে আদালত মামলাটি অধিকতর তদন্তের জন্য সিআইডিতে পাঠানোর পর থেকেই তাকে নানাভাবে হুমকি দেওয়া হচ্ছিল।

About dainiksatkhira24

Check Also

তিন বছরের সম্পর্ক ভাঙছেন পলক-ইব্রাহিম

Spread the loveডেস্ক রিপোর্ট: বলিউডে আবারও তারকা জুটির বিচ্ছেদের গুঞ্জন! দীর্ঘদিনের প্রেমের আলোচনায় থাকা অভিনেতা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com