Breaking News

আশাশুনিতে যৌতুক বাল্য বিবাহ ও মানবপাচার রোধে উঠান বৈঠক

Spread the love

জি এম মুজিবুর রহমান: আশাশুনিতে যৌতুক, বাল্য বিবাহ ও মানব পাচার প্রতিরোধে সচেতনতা সৃষ্টি বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০.৩০ টায় আশাশুনি রক্তকরবী মহিলা উন্নয়ন সংস্থা সংগঠনের কার্যালয় চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করে।
সংস্থার সভাপতি অবঃ প্রধান শিক্ষক কামরুন নাহার কচির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার শ্যামানন্দ কুন্ডু। বিশেষ অতিথি ছিলেন ও অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সঞ্জীব কুমার দাশ, মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুল ইসলাম, আশাশুনি সরকারি কলেজের উপাধ্যক্ষ (অব.) আলহাজ্ব আঃ সবুর, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আকাশ হোসেন, প্রতিষ্ঠাতা সভাপতি জি এম মুজিবুর রহমান, যুগ্ম সম্পাদক আসলাম লিংকন, সংস্থার সেক্রেটারী শাহিমা খাতুন, শাহানারা খাতুন, শাহিদা খাতুন, শিরিনা খাতুন প্রমুখ।

About dainiksatkhira24

Check Also

আশাশুনিতে পুলিশের অভিযানে গ্রেফতার -২

Spread the loveজি এম মুজিবুর রহমান : আশাশুনিতে মাদক সেবন করে জনশান্তি বিঘ্নিত করার অপরাধে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com