Breaking News

সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় ও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অভাবনীয় সাফল্য

Spread the love

নিজস্ব প্রতিনিধি : প্রতিবছরের ন্যায় ২০২৫ সালের এবারের এস.এস.সি পরীক্ষার ফলাফলে যশোর বোর্ডের মধ্যে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় ও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সাড়াজাগানো অভাবনীয় সাফল্য অর্জন করেছে। বরাবরের মতো এই অভাবনীয় সাফল্য ধরে রাখায় অভিভাবক ও শিক্ষকদের দারুণভাবে উচ্ছ্বসিত করেছে।
এবার এস.এস.সি পরীক্ষায় সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় থেকে ২২৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। কৃতকার্য হয়েছে ২২০ জন। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১০৭ জন। পাশের হার ৯৭.৭৮%।অপরদিকে এবার এস.এস.সি পরীক্ষায় সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ২৬৯ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। কৃতকার্য হয়েছে ২৫৮ জন। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১৩৮ জন। পাশের হার ৯৫.৯১%। সাড়াজাগানো অভাবনীয় সাফল্যে উত্তীর্ণ দুই সরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীরা, যে কারণে এই অভাবনীয় সাফল্য অভিভাবক ও শিক্ষকদের দারুণভাবে উচ্ছ্বসিত করেছে। সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় ও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে নাচে গানে বৃহস্পতিবার (১০ জুলাই) দিনভর ছিল আনন্দমুখর।

About dainiksatkhira24

Check Also

তালায় তুবা পাইপ এ্যান্ড ফিটিংস ইন্ডাস্ট্রিজ ‎বেকার সমস্যা সমাধানে অভূতপূর্ব অবদান

Spread the loveফারুক সাগর: বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলে বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে অভূতপূর্ব অবদান রেখে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com