
ফারুক সাগর: সাতক্ষীরার তালা উপজেলার ঐতিহ্যবাহী খলিলনগর ইউনিয়নের হাজরাকাটি বিল এলাকায় অত্যন্ত মনোরম পরিবেশে একটি মসজিদের ভিত্তি প্রস্থর স্থাপন করা হয়েছে। এলাকার ধর্মপ্রাণ মুসল্লিদের দীর্ঘদিনের দাবি ও প্রত্যাশার প্রেক্ষিতে এই মহৎ উদ্যোগ গ্রহণ করা হয়।
ভিত্তি প্রস্থর স্থাপনের সময় উপস্থিত ছিলেন,বজলুর রহমান বিশ্বাস অবসরপ্রাপ্ত পুলিশ সাব-ইন্সপেক্টর,সাবেক মেম্বার শেখ আক্কাজ আলী, ইউনিয়ন যুবদলের যুগ্ম- আহবায়ক নুর ইসলাম বিশ্বাস নুরু, ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হাসেম সরদার প্রমুখ।
বক্তারা বলেন, মসজিদ আল্লাহর ঘর। এই পবিত্র নির্মাণকাজে এলাকার সকলের সহযোগিতা ও অংশগ্রহণ ইসলামের অনুপম ভ্রাতৃত্ববোধের এক অনন্য নিদর্শন প্রকাশ পায়।
জমির দাতা আলহাজ্ব সাত্তার সরদারের দানশীলতা এবং দাতার প্রতিনিধি মোঃ সাদ্দাম হোসেন ও মোহাম্মদ আরিয়ান ইসলাম সহ মোঃ রফিকুল ইসলাম নয়নের তত্ত্বাবধানে এই হাজরাকাটি বিল এলাকার হাজি ও মুসল্লিদের ইবাদত-বন্দেগির পথ আরও সুগম হবে বলে আশা প্রকাশ করেন স্থানীয়রা। এসময় দেশের শান্তি, সমৃদ্ধি এবং হাজরাকাটি বিল এলাকার মানুষের কল্যাণ কামনা করে দোয়া করা হয়।
দৈনিক সাতক্ষীরা সব সময় সবার আগে
