প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১৮, ২০২৬, ৬:৪৫ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১১, ২০২৬, ৮:৪২ পি.এম
তালায় মসজিদের ভিত্তি প্রস্থর স্থাপন

ফারুক সাগর: সাতক্ষীরার তালা উপজেলার ঐতিহ্যবাহী খলিলনগর ইউনিয়নের হাজরাকাটি বিল এলাকায় অত্যন্ত মনোরম পরিবেশে একটি মসজিদের ভিত্তি প্রস্থর স্থাপন করা হয়েছে। এলাকার ধর্মপ্রাণ মুসল্লিদের দীর্ঘদিনের দাবি ও প্রত্যাশার প্রেক্ষিতে এই মহৎ উদ্যোগ গ্রহণ করা হয়।
ভিত্তি প্রস্থর স্থাপনের সময় উপস্থিত ছিলেন,বজলুর রহমান বিশ্বাস অবসরপ্রাপ্ত পুলিশ সাব-ইন্সপেক্টর,সাবেক মেম্বার শেখ আক্কাজ আলী, ইউনিয়ন যুবদলের যুগ্ম- আহবায়ক নুর ইসলাম বিশ্বাস নুরু, ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হাসেম সরদার প্রমুখ।
বক্তারা বলেন, মসজিদ আল্লাহর ঘর। এই পবিত্র নির্মাণকাজে এলাকার সকলের সহযোগিতা ও অংশগ্রহণ ইসলামের অনুপম ভ্রাতৃত্ববোধের এক অনন্য নিদর্শন প্রকাশ পায়।
জমির দাতা আলহাজ্ব সাত্তার সরদারের দানশীলতা এবং দাতার প্রতিনিধি মোঃ সাদ্দাম হোসেন ও মোহাম্মদ আরিয়ান ইসলাম সহ মোঃ রফিকুল ইসলাম নয়নের তত্ত্বাবধানে এই হাজরাকাটি বিল এলাকার হাজি ও মুসল্লিদের ইবাদত-বন্দেগির পথ আরও সুগম হবে বলে আশা প্রকাশ করেন স্থানীয়রা। এসময় দেশের শান্তি, সমৃদ্ধি এবং হাজরাকাটি বিল এলাকার মানুষের কল্যাণ কামনা করে দোয়া করা হয়।
www.dainiksatkhira24.com