Breaking News

তরিকুল ইসলামের ৮ম মৃত্যু বার্ষিকীতে সাতক্ষীরা পৌর বিএনপির আলোচনা  ও দোয়া

Spread the love
নিজস্ব  প্রতিনিধি:বিএনপির স্থায়ী কমিটির প্রয়াত সদস্য, সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের ৮ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে সাতক্ষীরা পৌর বিএনপির আয়োজনে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।সোমবার বিকালে সাতক্ষীরা পৌর বিএনপির সাবেক আহ্বায়ক মোহাম্মদ শের আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ ইফতেখার আলী।অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক সহ-সমন্বয়ক শেখ তারিকুল হাসান।

সাতক্ষীরা পৌর বিএনপির সাবেক সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন রাজুর সার্বিক সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ও বক্তা হিসেবে বক্তব্য রাখেন— জেলা শ্রমিক দলের সভাপতি আলহাজ্ব আব্দুস সামাদ, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি রফিকুল আলম বাবু, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক অ্যাডভোকেট কামরুজ্জামান ভুট্টো, জেলা আইনজীবী ফোরামের আহ্বায়ক অ্যাডভোকেট আকবর আলী, সাতক্ষীরা সদর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক প্রভাষক আতাউর রহমান এবং জেলা কৃষক দলের সাবেক আহ্বায়ক আহসানুল কাদির স্বপন।

এ সময় আরও উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান মনি, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলী হাসান খান হাবলু, জেলা যুবদলের সাবেক সহ-সমন্বয়ক ফরিদুজ্জামান ফরিদসহ পৌর বিএনপির আওতাধীন বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মী এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতৃবৃন্দ।

আলোচনা সভা শেষে মরহুম তরিকুল ইসলামের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন হাফেজ মোহাম্মদ আসাদুল ইসলাম।##

About dainiksatkhira24

Check Also

অগ্রগতি সংস্থার প্রতিষ্ঠাতা সদস্য মো. সেলিমুর রহমানের নাগরিক স্মরণসভা অনুষ্ঠিত

Spread the loveমো. মোকাররাম বিল্লাহ ইমন:অগ্রগতি সংস্থার প্রতিষ্ঠাতা সদস্য, নিবেদিতপ্রাণ, সৎ, নিষ্ঠাবান এবং সকলের ভালোবাসার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com