Breaking News

রিমান্ডে নেওয়ার সময় কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু

Spread the love

নিউজ ডেস্ক:
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে রিমান্ডে নেওয়ার প্রক্রিয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের এক নেতার মৃত্যু হয়েছে। কারা কর্তৃপক্ষের দাবি, হৃদরোগে আক্রান্ত হয়েই তার মৃত্যু হয়।

নিহত নেতার নাম ওয়াসিকুর রহমান বাবু (৪৩)। তিনি গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার উত্তর বাঁশবাড়িয়া গ্রামের এনায়েতুর রহমানের ছেলে। রাজনৈতিকভাবে তিনি নিষিদ্ধ ছাত্রলীগের বাড্ডা থানা শাখার সাবেক সভাপতি ছিলেন এবং বাড্ডা থানা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর সুপার আল মামুন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, রিমান্ডে হস্তান্তরের সময় বাবু হৃদরোগে আক্রান্ত হন এবং সেখানেই তার মৃত্যু ঘটে।

কারাগার সূত্র জানায়, গত ২৪ সেপ্টেম্বর রাজধানীর পান্থপথ এলাকায় ঝটিকা মিছিলের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় ওয়াসিকুর রহমান বাবুকে গ্রেপ্তার করা হয়। পরে ২৭ সেপ্টেম্বর তাকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এ স্থানান্তর করা হয়। ওই মামলায় আদালত তার বিরুদ্ধে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আদালতের নির্দেশে জিজ্ঞাসাবাদের জন্য রোববার (২১ ডিসেম্বর) বিকেলে পুলিশের একটি দল তাকে হেফাজতে নিতে কারাগারে আসে। কারাগারের নিয়ম অনুযায়ী হস্তান্তর প্রক্রিয়া চলাকালে ভর্তি শাখার অফিস কক্ষে তাকে একটি চেয়ারে বসানো হয়। এ সময় তিনি হঠাৎ অসুস্থ হয়ে চেয়ার থেকে ঢলে পড়ে যান।

তাৎক্ষণিকভাবে তাকে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কারা কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনাটি ঘিরে পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

About dainiksatkhira24

Check Also

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুলের দ্বিতীয় বিয়ে নিয়ে নতুন বিতর্ক

Spread the love নিউজ ডেস্ক: সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com