Breaking News

আপনার বাবার জায়গা? আইনজীবীকে সওজ প্রকৌশলীর কটূক্তি!

Spread the love

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় সড়ক ও জনপদ (সওজ) বিভাগ এবং সাবেক জিপির জমি নিয়ে দ্বন্দ্বের জেরে নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে কুটুক্তি ও হুমকি প্রদানের অভিযোগ উঠেছে। তবে নির্বাহী প্রকৌশলী এ অভিযোগ অস্বীকার করে বলেছেন, ওই আইনজীবী সরকারি জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করেছেন এবং উনাকে একাধিকবার বলা সত্বেও কোন তোয়াক্কাই করছেন না বরং সরকারি কাজে বাঁধা সৃষ্টি করছেন।

সাতক্ষীরার প্রবীন আইনজীবী ও সাবেক জিপি এড. শেখ জিল্লুর রহমান জানান, সাতক্ষীরা-খুলনা সড়কের সাতক্ষীরা শহরস্থ নারিকেলতলা মোড়ে অবস্থিত তার পৈত্রিক সম্পত্তিতে তিনি ভবন নির্মাণের উদ্যোগ নিলে সড়ক বিভাগ বাধা দেয়। এব্যাপারে তিনি সাতক্ষীরা সদর সহকারী জজ আদালতে একটি দেওয়ানী মামলা দায়ের করেন। যার নং ৫৮৪/২০২৪। বিজ্ঞ আদালত গত ১০ নভেম্বর ২০২৪ তারিখে এই মামলায় বিবাদীদের বিরুদ্ধে এক অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ দেন, যাতে ওই জমিতে কোনো প্রকার বিঘœ বা উচ্ছেদ করা না যায়। এরপরও গত ১০ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে সাতক্ষীরা সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী আনোয়ার পারভেজ নতুন করে একটি সরকারি স্মারক (নং ১১১৩) জারি করেন, যেখানে উচ্ছেদের নির্দেশ ছিল। এব্যাপারে এড. শেখ জিল্লুর রহমান আদালতে সাতক্ষীরা সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে ভায়োলেশান মামলা (নং ৩/২০২৫) দায়ের করেন।

এড. শেখ জিল্লুর রহমান আরো জানান, ভায়োলেশান মামলা দায়েরের পর থেকে সড়ক বিভাগের সার্ভেয়ার বিভিন্ন সময়ে তার নির্মাণাধীন ভবনের সামনে এসে নির্মাণ শ্রমিকদের কাছে কুটুক্তিমূলক কথাবার্তাসহ বিভিন্ন হুমকি ধামকি দেন। সর্বশেষ গত ১২ মে বিকাল সাড়ে ৪টার দিকে সাতক্ষীরা সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আনোয়ার পারভেজ একটি গাড়ি নিয়ে দোকানের সামনে আসেন এবং বলতে থাকেন, এটা তো সড়ক বিভাগের জায়গা, এখানে স্থাপনা করছেন কেন?” এড. শেখ জিল্লুর রহমান, মোহাম্মদ আনোয়ার পারভেজের কাছে তার পরিচয় জানতে চাইলে তিনি উত্তেজিত হয়ে ওঠেন এবং বলেন, “এটা আপনার জায়গা? আপনার বাবার জায়গা মনে হয়? আপনি মজা দেখতে পাবেন।” এ সময় প্রকৌশলীর সঙ্গে থাকা একজন তার প্রতি তেড়ে আসেন এবং প্রকৌশলীর ড্রাইভারও কুরুচিপূর্ণ মন্তব্য করেন বলে অভিযোগ করেন এড. শেখ জিল্লুর রহমান।

এই অপমানজনক ঘটনার প্রতিবাদ জানিয়ে অ্যাডভোকেট জিল্লুর রহমান বলেন, একজন দায়িত্বশীল সরকারি কর্মকর্তা কীভাবে একজন সিনিয়র আইনজীবীকে এভাবে অপমান করতে পারেন? এটা শুধু আমার ব্যক্তিগত অপমান নয়, এটা আদালতের আদেশ অমান্য ও শৃঙ্খলারও চরম লঙ্ঘন।

হুমকি ও কটূক্তির বিষয়ে জানতে চাইলে সাতক্ষীরা সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী আনোয়ার পারভেজ বলেন, আমি সরেজমিনে সেখানে গিয়েছিলাম কিন্তু জিল্লুর রহমানের সঙ্গে হুমকি বা কটুক্তির কোন ঘটনা ঘটেনি। তিনি সরকারি জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করেছেন, উনাকে একাধিকবার বলা সত্বেও কোন তোয়াক্কাই করছেন না বরং সরকারি কাজে বাঁধা সৃষ্টি করছেন।

About dainiksatkhira24

Check Also

তালায় তুবা পাইপ এ্যান্ড ফিটিংস ইন্ডাস্ট্রিজ ‎বেকার সমস্যা সমাধানে অভূতপূর্ব অবদান

Spread the loveফারুক সাগর: বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলে বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে অভূতপূর্ব অবদান রেখে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com