শ্রমজীবী মানুষের অধিকার নিশ্চিত না হলে জুলাই বিপ্লব সার্থক হবে না—– আতিকুর রহমান

Spread the love

নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান বলেছেন, দেশের শ্রমজীবী মানুষের অধিকার নিশ্চিত না হলে জুলাইয়ের বিপ্লব সার্থক হবে না। শ্রমজীবী মানুষ আজও নির্যাতিত ও নিষ্পেষিত। তাদের মুক্তির জন্য শ্রমিক কল্যাণ ফেডারেশনকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

তিনি বলেন, ইসলামী শ্রমনীতিই শ্রমজীবী মানুষের স্থায়ী মুক্তির পথ দেখাতে পারে। তাই ইসলামী শ্রমনীতির আন্দোলনকে জোরদার করতে শ্রমিক কল্যাণ ফেডারেশনকে আরও শক্তিশালী আন্দোলন গড়ে তুলতে হবে। শ্রমিকদের জীবনমান উন্নয়ন ও বর্তমান বাজারদরের সঙ্গে সামঞ্জস্য রেখে ন্যূনতম মজুরি ২৮ হাজার টাকা নির্ধারণের জন্য তিনি সরকারের প্রতি আহ্বান জানান।

শনিবার (১৮ জুলাই) সকালে কাজী শামসুর রহমান মিলনায়তনে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে আয়োজিত সাতক্ষীরা জেলা ইউনিট সভাপতি-সভানেত্রী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সাতক্ষীরা জেলার সহ-সভাপতি মাওলানা আবু বকর সিদ্দিকের সভাপতিত্বে সম্মেলনে প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও খুলনা অঞ্চল পরিচালক অধ্যক্ষ মুহা. ইজ্জতউল্লাহ এমপি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক এমপি, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি ও খুলনা অঞ্চল পরিচালক মাস্টার শফিকুল আলম, জামায়াতে ইসলামীর খুলনা অঞ্চল টিম সদস্য মুহাদ্দিস রবিউল বাশার এমপি, সাতক্ষীরা জেলা জামায়াতের আমির ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের প্রধান উপদেষ্টা উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, শ্রমিক কল্যাণ ফেডারেশনের খুলনা অঞ্চলের সহকারী পরিচালক খান গোলাম রসূল, অঞ্চল টিম সদস্য মো. আজিজুর রহমান ও মো. আলফিদা হোসেন।

সাতক্ষীরা জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি আব্দুল গফফারের সঞ্চালনায় সম্মেলনে বক্তব্য দেন সাবেক জেলা সভাপতি ও শ্রমিক নেতা শেখ নূরুল হুদা, অ্যাডভোকেট আব্দুস সোবহান মুকুল, অ্যাডভোকেট আজিজুল ইসলাম, অধ্যাপক আব্দুল জলিল, জাহিদুর রহমান, খোরশেদ আলম, মাওলানা রুহুল আমীন, অধ্যাপক আব্দুল ওহাব সিদ্দিকী, মাওলানা আব্দুর রহমান, তরিকুজ্জামান তুষার, ফিরোজ আওয়াল, মাওলানা রুহুল কুদ্দুস, মাস্টার মেহেরুল্লাহ, মাস্টার সালাউদ্দিন আহমেদ, অধ্যাপক শাহজাহান আলী, মাওলানা রুহুল আমীর, মাস্টার আমিনুর রহমান, মাস্টার আব্দুর রশীদ, মাওলানা রবিউল ইসলাম, ট্রেড ইউনিয়ন সভাপতি আব্দুর রহমান, মাওলানা মশিউর রহমান, হাফিজুর রহমান, মেহেরুল্লাহ, বেকারহান উদ্দিন, মিজানুর রহমান, মশিউর রহমান, হাফেজ আব্দুর রব, শহীদুল ইসলাম, ফজলে মাহমুদ, আবু হুরায়রা, আইউব আলীসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

অ্যাডভোকেট আতিকুর রহমান আরও বলেন, অতীতে শ্রমিক আন্দোলনে সৎ নেতৃত্বের অভাবে শ্রমিক সমাজ সীমাহীন জুলুম-নির্যাতনের শিকার হয়েছে। এ সংকট দূর করতে শ্রমিকদেরই এগিয়ে আসতে হবে। শ্রমিকরা বারবার রাজনৈতিকভাবে ব্যবহৃত হয়েছে, কিন্তু তাদের অধিকার নিশ্চিত হয়নি।

তিনি বলেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন শ্রমজীবী মানুষের অধিকার আদায় ও ইসলামী শ্রমনীতি বাস্তবায়নের লক্ষ্যে আন্দোলন করছে। শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত, শ্রমিকদের হক আদায় এবং বৈষম্য দূর করতে সবাইকে নিরলসভাবে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, সমাজতন্ত্র ও জাতীয়তাবাদ—কোনোটিই শ্রমিকদের অধিকার নিশ্চিত করতে পারেনি। তাই আল্লাহর সন্তুষ্টি অর্জনের মাধ্যমে প্রত্যেককে উন্নত নৈতিক চরিত্র গড়ে তুলতে হবে। একই সঙ্গে সমাজে দখলবাজি ও চাঁদাবাজি বন্ধে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান তিনি।

About dainiksatkhira24

Check Also

সাতক্ষীরায় নদীকৃত্য দিবস পালিত দখল-দূষণমুক্ত জীবন্ত নদীর দাবি

Spread the loveমো মোকাররাম বিল্লাহ ইমন :নদী বাঁচাও—প্রকৃতি ও মানুষ বাঁচাও” এবং “দখল-দূষণমুক্ত প্রবাহমান জীবন্ত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com