Breaking News

হাজরাকাটি ব্লাড ডোনার্স ক্লাবের ১ম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও আলোচনা সভা

Spread the love

তালা প্রতিনিধি: তালা উপজেলার হাজরাকাটি ব্লাড ডোনার্স ক্লাবের ১ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত হাজরাকাটি মোহাম্মাদিয়া (সা.) দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। প্রতিষ্ঠাবার্ষিকীর এ আয়োজনে বিভিন্ন বয়সী মানুষ বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচিতে অংশ নেন। অনুষ্ঠানে হাজরাকাটি ব্লাড ডোনার্স ক্লাবের সভাপতি মো. মতিউর রহমানের সভাপতিত্বে এবং ক্লাবের সহ-সভাপতি মেহেদী হাসানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুস্তাফিজুর রহমান রেন্টু, বাংলাদেশ জামায়াতে ইসলামীর যুব ও ক্রীড়া বিভাগের তালা উপজেলা সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী। আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন,  খলিলনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক প্রণব ঘোষ বাবলু, তালা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. আকবর হোসেন, তালা প্রেসক্লাবের সভাপতি সেলিম হায়দার, হাজরাকাটি-কাঠবুনিয়া ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. সেলিম হোসেন এবং হাজরাকাটি ১ নম্বর ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মো. আলতাফ সরদার।
এ সময় উপস্থিত ছিলেন বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের স্বেচ্ছাসেবকরা। এছাড়া উপস্থিত ছিলেন হাজরাকাটি মোহাম্মাদিয়া (সা.) দাখিল মাদ্রাসার সুপার মো. ফাহিমসহ মাদ্রাসার সকল শিক্ষকবৃন্দ এবং উত্তর হাজরাকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাজ্জাদ হোসেন।

অনুষ্ঠানে বিভিন্ন উপজেলা থেকে আগত বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরাও অংশ নেন। তাদের মধ্যে ছিলেন গোল্ডেন ড্রপ ব্লাড ফাউন্ডেশন, সাতক্ষীরা-এর প্রতিষ্ঠাতা মো. সুমন হাসান জীম, উপদেষ্টা মো. আব্দুল আলিম ও মো. আব্দুল্লাহ আল মামুন; আমরা ইউনিয়ন মানব কল্যাণ ফাউন্ডেশন-এর সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম; স্বপ্নপুর মানব কল্যাণ ফাউন্ডেশন-এর প্রতিষ্ঠাতা মো. শাহরিয়ার; সাতক্ষীরা কদম ফুল ফাউন্ডেশন-এর সাংগঠনিক সম্পাদক মো. রাশিদুল ইসলাম; গোলাপ ফুল ব্লাড ব্যাংক, কালিয়াগুর-এর প্রতিষ্ঠাতা পরিচালক মো. আশরাফুল ইসলাম; সহোদরা নদীয়া সেবা ফাউন্ডেশন-এর প্রতিষ্ঠাতা ও সভাপতি ডা. কে এম সাইম হাসান; ডাব্লিউ ইউনিয়ন ব্লাড ফাউন্ডেশন-এর প্রতিষ্ঠাতা মো. ইকরাম হোসেন; ডা. কুত্তুল্যাহ মুক্তবিকা ব্লাড ফাউন্ডেশন-এর প্রতিষ্ঠাতা তহিদুল রহমান এবং যুবশক্তি কমন ফাউন্ডেশন-এর সাধারণ সম্পাদক মো. রাশিদুল ইসলামসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

আলোচনা সভায় বক্তারা বলেন, স্বেচ্ছায় রক্তদান একটি মহৎ মানবিক উদ্যোগ। রক্তের প্রয়োজনের সময় একজন মানুষের স্বেচ্ছায় দেওয়া রক্ত অন্য একজনের জীবন বাঁচাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তাই তরুণ প্রজন্মকে স্বেচ্ছায় রক্তদানের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে আরও বেশি সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান তারা।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে বক্তব্য রাখেন হাজরাকাটি ব্লাড ডোনার্স ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য জহর হাসান সাগর। তিনি বলেন, “হাজরাকাটি ব্লাড ডোনার্স ক্লাব হাটি হাটি পা পা করে দীর্ঘ একটি বছর পার করেছে। এই এক বছরে সংগঠনটি নিয়মিত রক্তদান কর্মসূচি পালন, অসহায় মানুষের আর্থিক সহযোগিতা, বৃক্ষরোপণসহ বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম এবং প্রতিদিন বিনামূল্যে শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছে। আপনাদের দোয়া ও ভালোবাসা পেলে এই সংগঠনটি আরও সামনের দিকে এগিয়ে যাবে।”

তিনি আরও বলেন, প্রতিষ্ঠার পর থেকে সংগঠনের সদস্য ও স্বেচ্ছাসেবকরা মানবিক কাজে নিজেদের সম্পৃক্ত রেখেছেন। ভবিষ্যতেও মানুষের পাশে থেকে আরও বৃহৎ পরিসরে সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি ও আলোচনা সভার মধ্য দিয়ে হাজরাকাটি ব্লাড ডোনার্স ক্লাবের ১ম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন সম্পন্ন হয়।

About dainiksatkhira24

Check Also

তালায় দুস্থ রোগীদের জন্য ১৫০ ডেঙ্গু টেস্ট কিট প্রদান

Spread the loveফারুক সাগর :তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা দুস্থ ও দরিদ্র রোগীদের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com