Breaking News

দেবহাটা থানা দলের দুর্দান্ত জয়: উপজেলা প্রশাসনকে হারিয়ে ফুটবলে চ্যাম্পিয়ন

Spread the love

মোমিনুর রহমান:সাতক্ষীরার দেবহাটায় উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত ৪ দলীয় প্রীতি ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে দেবহাটা থানা দল। রোমাঞ্চকর ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনাল খেলায় তারা ১-০ গোলে শক্তিশালী উপজেলা প্রশাসন দলকে পরাজিত করে।মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে দেবহাটা সরকারি বিবিএমপি ইনস্টিটিউট মাঠে ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়। টানটান উত্তেজনার এই ম্যাচে নির্ধারিত সময়ে উভয় দল আক্রমণ ও পাল্টা আক্রমণে খেলা জমিয়ে তোলে। খেলার প্রথমার্ধে দেবহাটা থানা দল দারুণ এক গোল করে এগিয়ে যায় এবং শেষ পর্যন্ত সেই ১-০ গোলের ব্যবধান ধরে রেখে জয় ও শিরোপা নিশ্চিত করে।ফাইনালে উপজেলা প্রশাসন দলের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিলন সাহা। অন্যদিকে, দেবহাটা থানা দলের অধিনায়কের দায়িত্ব পালন করেন থানার অফিসার ইনচার্জ (ওসি) এইচ এম শাহীন। দু’দলের ঊর্ধ্বতন কর্মকর্তাদের অংশগ্রহণে মাঠে চমৎকার ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশের সৃষ্টি হয়, যা উপস্থিত হাজারো দর্শককে মাতিয়ে রাখে।খেলা শেষে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিরা বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন।এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইস্তিয়াক আহমেদ অপু, দেবহাটা থানার পুলিশ কর্মকর্তা, বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।টুর্নামেন্টের ফাইনালে অসাধারণ ক্রীড়াশৈলী প্রদর্শন করে ‘ম্যান অব দ্য ম্যাচ’ নির্বাচিত হন সোহেল রানা এবং পুরো টুর্নামেন্টে ধারাবাহিক পারফরম্যান্সের সুবাদে ‘ম্যান অব দ্য সিরিজ’ এর পুরস্কার অর্জন করেন জামিরুল হক।
উল্লেখ্য, উপজেলার জনপ্রতিনিধি, প্রশাসন, পুলিশ ও সাংবাদিকদের মধ্যে সম্প্রীতি বাড়াতে এই ৪ দলীয় প্রীতি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল। টুর্নামেন্টে দেবহাটা উপজেলা প্রশাসন, দেবহাটা থানা দল, জনপ্রতিনিধি একাদশ এবং সাংবাদিক একাদশ—এই চার দল অংশ নেয়। সেমিফাইনাল পেরিয়ে ফাইনালে উপজেলা প্রশাসন ও থানা দল মুখোমুখি হয়।

About dainiksatkhira24

Check Also

দেবহাটায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

Spread the loveমোমিনুর রহমান:দেবহাটায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার  সকাল ১১ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com