মোঃ মোকাররাম বিল্লাহ ইমন: সাতক্ষীরায় যুব পানি কমিটির উদ্যোগে “সক্ষমতা উন্নয়ন প্রশিক্ষণ” অনুষ্ঠিত হয়েছে। প্রশিক্ষণের মূল বিষয় ছিল— নদী ও পলি ব্যবস্থাপনা, জলবায়ু পরিবর্তন ও জলাবদ্ধতা। বৃহস্পতিবার (০৪ সেপ্টেম্বর) সকাল ১০টায় সাতক্ষীরা শহরের ম্যানগ্রোভ সভা ঘরে এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। অনুষ্ঠানটি আয়োজন করে উত্তরণ ও যুব পানি কমিটি। দাতা সংস্থা হিসেবে সহযোগিতা করে জার্মান উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠান দুর্ভাগ্য। …
Read More »dainiksatkhira24
অর্থনীতিতে গতি আনতে শতাধিক পণ্যে কর কমালো ভারত
আন্তর্জাতিক ডেস্ক: অর্থনৈতিক চাপ কাটিয়ে অভ্যন্তরীণ চাহিদা বাড়াতে শতাধিক ভোগ্যপণ্যে কর হ্রাসের ঘোষণা দিয়েছে ভারত। সাবান, টুথপেস্ট, শ্যাম্পু থেকে শুরু করে ছোট গাড়ি, এয়ার কন্ডিশনার ও টেলিভিশন পর্যন্ত নিত্যপ্রয়োজনীয় ও দৈনন্দিন ব্যবহারের বহু পণ্যের ওপর কর কমানো হয়েছে। যুক্তরাষ্ট্রের কঠোর শুল্কনীতির কারণে সংকটে পড়া ভারতের অর্থনীতিকে চাঙ্গা করার অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে। ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানান, কেন্দ্র …
Read More »আগামী ৯ সেপ্টেম্বর ডাকসু নির্বাচনে বাধা নেই
নিউজ ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন স্থগিত করে দেওয়া হাইকোর্টের আদেশ স্থগিতই রেখেছেন আপিল বিভাগ। এর ফলে আগামী ৯ সেপ্টেম্বর ডাকসু নির্বাচনে আর কোনো বাধা থাকল না। বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুরে শুনানি শেষে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ এ আদেশ দেন। এর আগে মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ …
Read More »সাবেক এমপি হাবিবুল ইসলামের সাথে জেলা জাতীয়তাবাদী ওলামা দলের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
নিজস্ব প্রতিনিধি : জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রকাশনা বিষয়ক সম্পাদক সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিবের সাথে সাতক্ষীরা জেলা জাতীয়তাবাদী ওলামা দলের নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা প্রদান করেছেন। বুধবার বেলা ১১ টায় কলারোয়াস্থ হাবিবুল ইসলাম হাবিবের বাসভবনে এ সৌজন্য সাক্ষাৎ করেন নেতৃবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন, জেলা জাতীয়তাবাদী ওলামা দলের আহবায়ক মাওলানা আনিসুর রহমান আজাদী ও সংগঠনের জেলা শাখার …
Read More »ভারতের পেট্রাপোল বন্দরে বেনাপোলের আলোচিত হাসানুজ্জামানের ১৫ কোটি টাকার পণ্য জব্দ
জেমস আব্দুর রহিম রানা: ভারতের পেট্রাপোল স্থলবন্দরে বাংলাদেশে রপ্তানির ৫ ট্রাক পণ্য আটক হয়েছে। সোমবার (১ সেপ্টেম্বর) সকালে গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশে রপ্তানির সময় ভারতীয় ৫টি ট্রাক জব্দ করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ও কাস্টমস যৌথভাবে আটক করে। ৫টি ট্রাকে প্রায় ১৫ কোটি টাকার বিভিন্ন পণ্য রয়েছে বলে জানা গেছে। আটকের পর ট্রাক খুলে ভারত সরকারের অর্থনৈতিক গোয়েন্দা সংস্থা এনফোর্সমেন্ট …
Read More »আশাশুনিতে বেড়িবাঁধের পাশ থেকে একজনের মরদেহ উদ্ধার
নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নের চুমুরিয়া গ্রামের বেড়িবাঁধের পাশে বুধবার (৩ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে বিজন কুমার দে (৬৫) নামে একজন বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত বিজন কুমার দে ওই এলাকার পাইথালী গ্রামের মৃত ভঞ্জন কুমারের ছেলে। নিহতের ছোট ভাই স্কুল শিক্ষক রঘুনাথ দে জানান, ভাই দীর্ঘদিন ধরে একাই থাকতেন, কারণ তার স্ত্রী আগেই মারা গিয়েছিলেন। মঙ্গলবার …
Read More »ভারতের স্পন্সর হতে পারবে না জুয়া-মদ সংশ্লিষ্ট কোনো প্রতিষ্ঠান
খেলাধুলা ডেস্ক: ভারতীয় দলের স্পনসর হওয়ার জন্য দরপত্র চেয়েছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। তবে সব ধরনের প্রতিষ্ঠান তাদের স্পন্সর হতে পারবে না। বেশ কয়েক ধরনের প্রতিষ্ঠানের ওপর বিধি-নিষেধ আরোপ করেছে বিসিসিআই। মোট ১০ ধরনের প্রতিষ্ঠান ভারতীয় দলের স্পন্সর হতে পারবে না। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিসিসিআই। যে ১০ ধরনের প্রতিষ্ঠান ভারতীয় দলের স্পনসর …
Read More »বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূত নিযুক্ত হতে যাওয়া কে এই ব্রেন্ট
আন্তর্জাতিক ডেস্ক: বাংলাদেশের জন্য পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে ব্রেন্ট ক্রিস্টেনসেনকে মনোনীত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সিনেটের অনুমোদন পেলেই তিনি বাংলাদেশে নিযুক্ত হবেন। মার্কিন পররাষ্ট্র বিভাগের ওয়েবসাইটের তথ্য বলছে, ব্রেন্ট ক্রিস্টেনসেন পেশাদার কূটনীতিক। বর্তমানে ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্র দপ্তরে আন্ডার সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি এর আগে ২০১৯ থেকে তিন বছর ঢাকায় মার্কিন দূতাবাসে রাজনৈতিক বিভাগে কাউন্সিলর হিসেবে নিয়োজিত ছিলেন। ক্রিস্টেনসেন …
Read More »ভারত সিরিজ বাতিল, আর্থিক ক্ষতির মুখে বিসিবি
খেলাধুলা ডেস্ক: ভারতীয় ক্রিকেট দলের বাংলাদেশ সফর বাতিল হওয়ায় আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল এ তথ্য নিশ্চিত করেছেন। আগস্ট মাসে ভারতের বাংলাদেশে এসে ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে মোট ছয়টি ম্যাচ খেলার কথা ছিল। কিন্তু জুলাই মাসে এই সফর স্থগিত হয়ে যায়। ভারত সিরিজ বাতিল …
Read More »“হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের উদ্যোগে সাতক্ষীরায় শুরু ৯ দিনব্যাপী সামাজিক ও কৃষি প্রশিক্ষণ”
নিজস্ব প্রতিনিধি : ধর্মীয় ও আর্থ-সামাজিক প্রেক্ষাপটে পুরোহিত ও সেবাইতদের দক্ষতা বৃদ্ধিকরণ কার্যক্রম (২য় পর্যায়) ২য় সংশোধিত এর আওতায় সেবাইতদের ৯ দিনব্যাপী সামাজিক মূল্যবোধ, গৃহপালিত পশুপালন ও মৎস্য চাষ এবং কৃষি ও বনায়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচির অনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বুধবার (০৩ সেপ্টেম্বর) বেলা ১১টায় ধর্মীয় আর্থ-সামাজিক প্রেক্ষাপটে পুরোহিত ও সেবাইতদের দক্ষতা বৃদ্ধিকরণ কার্যক্রম (দ্বিতীয় পর্যায়), হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট …
Read More »
দৈনিক সাতক্ষীরা সব সময় সবার আগে
