Breaking News

dainiksatkhira24

অভিনেত্রী রানিকে ১০২ কোটি টাকা জরিমানা

বিনোদন ডেস্ক: সোনা পাচার মামলায় দক্ষিণী অভিনেত্রী রানিয়া রাওকে ১০২ কোটি টাকা জরিমানা করেছে ডিরেক্টরেট অফ রেভিনিউ ইন্টেলিজেন্স (ডিআরআই)। গত ৩ মার্চ দুবাই থেকে কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে ১৪.২ কেজি সোনা আনার চেষ্টা করতে গিয়ে গ্রেফতরা হন এই দক্ষিণী সুন্দরী। ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, এই বাজেয়াপ্তকরণ সোনা সাম্প্রতিক মাসগুলোতে অন্যতম ছিল এবং কর্ণাটকের চলচ্চিত্র শিল্প এবং ব্যবসায়ী সম্প্রদায় …

Read More »

ট্রাম্প প্রশাসনের শুল্ক চাপের মধ্যে ভারতকে তেল কেনায় ‘ছাড়’ দিল রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রের ক্রমবর্ধমান শুল্ক চাপের মধ্যে, রাশিয়া ভারতকে তেলের উপর বেশ বড় ধরনের ছাড় দিয়েছে। এতে রাশিয়া থেকে আরও কম দামে জ্বালানি তেল কিনতে পারবে ভারত। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) ব্লুমবার্গের বরাতে এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী জানা যায়, সেপ্টেম্বর ও আগামী অক্টোবর থেকে প্রতিটি কার্গোতে ব্যারেলপ্রতি ৩­-৪ ডলার কম দামে রুশ উরাল গ্রেড তেল কিনতে পারবে নয়াদিল্লি। গত সপ্তাহে ট্রাম্প …

Read More »

চীন, রাশিয়া ও ভারত: নতুন বিশ্ব ব্যবস্থা গঠনের ইঙ্গিত?

আন্তর্জাতিক ডেস্ক: কাজাখস্তানে অনুষ্ঠিত সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (এসসিও)-এর সম্মেলনে চীন, রাশিয়া ও ভারতের শীর্ষ নেতাদের বিরল এক বৈঠক বৈশ্বিক ভূ-রাজনীতিতে নতুন সমীকরণের আভাস দিয়েছে। অনেক পর্যবেক্ষকের মতে, এ উদ্যোগ পশ্চিমা আধিপত্যকে চ্যালেঞ্জ জানিয়ে ক্ষমতার ভারসাম্য পুনর্গঠনের প্রচেষ্টা। কাজাখস্তানের রাজধানী আস্তানায় চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একই মঞ্চে আসীন হন। বৈঠকে তিন নেতা …

Read More »

সকল ষড়যন্ত্র রুখে দিয়ে আগামি নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করতে হবে–কলারোয়ায় সাবেক এমপি হাবিব

কামরুল হাসান: কলারোয়ায় উৎসবমুখর পরিবেশে ২নং জালালাবাদ ইউনিয়ন বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার(২সেপ্টেম্বর) বিকালে সিংগলাল দাখিল মাদরাসা চত্বরে ইউনিয়ন বিএনপির আয়োজনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। জালালাবাদ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি নূরুল ইসলাম মেম্বরের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা বিষয়ক সম্পাদক তালা-কলারোয়ার সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব। ধানের শীষে ভোট প্রার্থনা করে তিনি বলেন-সকল ষড়যন্ত্র রুখে …

Read More »

সবুজ সংহতির আয়োজনে “শিখন বিনিময়” সভা অনুষ্ঠিত 

শ্যামনগর প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগরের ২ সেপ্টেম্বর ২০২৫ তারিখ ৪ টার সময়  ঈশ্বরীপুর ইউনিয়নের শ্রীফলকাটি গ্রামে কৃষি প্রতিবেশ  বিদ্যা শিখন কেন্দ্রে বারসিকের আয়োজন প্রাণ-প্রকৃতি, কৃষি প্রতিবেশ ও জলবায়ু সুরক্ষায় “সবুজ সংহতি” বাংলাদেশের বরেন্দ্র অঞ্চল রাজশাহী ও সাতক্ষীরা উপকূলীয় অঞ্চলের “শিখন বিনিময়” সভা অনুষ্ঠিত হয় ৷ নকীপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক, শ্যামনগর পৌরসভা সবুজ সংহতির সভাপতি কৃষ্ণান্দ মুখার্জি র …

Read More »

তালায় কিশোরীকে ধর্ষণের অভিযোগে প্রতিবেশী নানা গ্রেফতার

জহর হাসান সাগর: তালার মাছিয়াড়া গ্রামে ১৫ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে নানা সামাদ গাজী (৫২) কে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেছে থানা পুলিশ। সে খলিলনগর ইউনিয়নের মাছিয়াড়া গ্রামের মৃত এজাহার আলী গাজীর পুত্র। ধর্ষিতা কিশোর ৬ মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়েছেন বলে জানিয়েছেন পরিবার। গতকাল সোমবার রাতে ধর্ষিতা কিশোরীর মায়ের দায়ের করা এজাহারের প্রেক্ষিতে প্রতিবেশী নানা সামাদ গাজী (৫২) …

Read More »

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জে অবৈধভাবে মৎস্য শিকারের অভিযোগে আট জেলে আটক

নিজস্ব প্রতিনিধি : সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের গভীর অভয়ারণ্য এলাকায় অবৈধভাবে প্রবেশ করে মৎস্য শিকারের অভিযোগে আট জেলেকে আটক করেছে বন বিভাগ। সোমবার রাতে সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের নটাবেকী অভয়ারণ্য এলাকা থেকে তাদের আটক করা হয়। এরপর আজ মঙ্গলবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়। আটক বনজীবীরা সাতক্ষীরার শ্যামনগর উপজেলার পূর্ব কৈখালী গ্রামের বাসিন্দা। সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) ‌ফজলুল হক …

Read More »

বাংলাদেশ জাতীয়তাবাদী জেলা আইনজীবী ফোরামের রালি ও সমাবেশ

নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‌্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টার সময় সাতক্ষীরা আইনজীবী সমিতির সামনে শহীদ মিনার চত্বরে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আয়োজনে র‌্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এড. মো: আকবর আলীর সভাপতিত্বে ও এড নুরুল আমিনের সার্বিক পরিচালনায় অনুষ্ঠিত র‌্যালী ও সমাবেশে প্রধান অতিথির হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জজ কোর্টের পি পি …

Read More »

সাতক্ষীরায় আলিয়া মাদ্রাসার নবনিযুক্ত শিক্ষক-শিক্ষিকাদের বরণ

হাফিজুল ইসলাম :সাতক্ষীরা আলিয়া কামিল মাদ্রাসার নবনিযুক্ত শিক্ষক-শিক্ষিকাদের ফুলেল শুভেচ্ছা ও শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে বরণ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা শহর শাখার অন্তর্গত পৌর পূর্ব থানা শাখার আলিয়া মাদ্রাসা।মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বেলা সাড়ে এগারোটায় ম মাদ্রাসা প্রাঙ্গণে ছাত্রশিবিরের আলিয়া মাদ্রাসা শাখার সভাপতি হাফেজ মোস্তাকিম বিল্লাহর সভাপতিত্বে এবং আলিয়া মাদ্রাসা শাখার সেক্রেটারি হাফেজ আবু সাঈদের সঞ্চালনায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। …

Read More »

কলারোয়ায় ক্যাশিয়ারখ্যাত ঘাট হাসান গ্রেপ্তার

গাজী হাবিব:সাতক্ষীরার কলারোয়া থানার ক্যাশিয়ার ঘাট হাসান (৪৫)কে জমি দখল মামলায় আটক করেছে পুলিশ। সোমবার (১ সেপ্টেম্বর) বিকালে উপজেলা চত্বর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।হাসান আলী কলারোয়া উপজেলার দমদম বাজার এলাকার মৃত বাবর আলীর ছেলে। এছাড়া এ মামলার অন্য আসামীরা হলেন- আটক হওয়া ঘাট হাসানের ছেলে রায়হান (২৪) ও চিড়াঘাট গ্রামের মৃত খালেক সরদারের ছেলে আনারুল ইসলাম (৫৮)। তাদের …

Read More »
HTML Snippets Powered By : XYZScripts.com