Breaking News

dainiksatkhira24

ডাকসুর ফলাফল প্রত্যাখান করেছেন আবিদুল ইসলাম

নিউজ ডেস্ক: ডাকসু নির্বাচনে কারচুপির অভিযোগ এনে তা প্রত্যাখ্যান করেছেন ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টার দিকে ফেসবুকে তিনি একটি পোস্ট করেন। এতে তিনি বলেন, পরিকল্পিত কারচুপির এই ফলাফল দুপুরের পরপরই অনুমান করেছি। নিজেদের মতো করে সংখ্যা বসিয়ে নিন। এই পরিকল্পিত প্রহসন প্রত্যাখ্যান করলাম। আবিদুলের এই পোস্টের আগেই অন্তত তিনটি কেন্দ্রের ফলাফল পাওয়া গেছে। …

Read More »

সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় নিহত -১, আহত-২

রঘুনাথ খাঁ: সাতক্ষীরার মথূরাপুর বাইপাস মোড়ে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সেলিম হোসেন নামের এক যুবক নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। মঙ্গলবার রাত আটটার দিকে এ দুর্ঘটনা ঘটে। সেলিম হোসেন যশোর পৌরসভার বাসিন্দা। সদর থানার ওসি সামিনুল হক জানান,মোটরসাইকেলের সংঘর্ষে ১ জন নিহত ও ২ জন আহত হয়েছেন। নিহতের মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Read More »

সাতক্ষীরায় ৯-১৫ বছরের সাড়ে পাঁচ লাখ শিশুকে টাইফয়েড টিকা দেওয়া হবে

নিজস্ব প্রতিনিধি: টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫ উপলক্ষে এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের আয়োজনে কনফারেন্স রুমে সিভিল সার্জন ডা: আব্দুস সালাম এর সভাপতিত্বে এ্যাডভোকেসি সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম, বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক …

Read More »

সাতক্ষীরায় আগরদাঁড়ি ইউপি চেয়ারম্যানসহ ২৮ জনের নামে দ্রুত বিচার আদালতে মামলা

রঘুনাথ খাঁ: পাঁচ লাখ টাকা চাঁদার দাবি ও হত্যার হুমকির অভিযোগে সাতক্ষীরা সদর উপজেলার আগরদাঁড়ি ইউপি চেয়ারম্যান কবীর হোসেন মিলনসহ ২৮ জনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা দায়ের করা হয়েছে। সদর উপজেলার কাশেমপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে ও আগরদাড়ী ইউপির সাবেক চেয়ারম্যান মরহুম আনারুল ইসলামের ভাতিজা মারুফ হোসেন প্রান্ত বাদী হয়ে মঙ্গলবার সাতক্ষীরা দ্রুত বিচার আদালতে মামলাটি দায়ের করেন। মামলার …

Read More »

কলারোয়ায় কৃষি ব্যাংকের গ্রাহক সমাবেশ

কামরুল হাসান: কলারোয়ায় বাংলাদেশ কৃষি ব্যাংকের সোনাবাড়িয়া বাজার শাখার উদ্যোগে তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষে গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সোনার বাংলা ডিগ্রি কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত এ গ্রাহক সমাবেশে সভাপতিত্ব করেন ব্যাংকের সোনাবাড়িয়া শাখা ব্যবস্থাপক ইমদাদুল হক। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কৃষি ব্যাংক খুলনা বিভাগের মহাব্যবস্থাপক (দায়িত্বে) মো. আবু হাশেম মিয়া। বিশেষ অতিথির বক্তব্য দেন সাতক্ষীরার কৃষি ব্যাংকের মুখ্য …

Read More »

মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় র‌্যালি ও আলোচনা সভা

নিজস্ব প্রতিনিধি ঃ বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় র‌্যালি, আলোচনা সভা, কেক কাটা ও বৃক্ষরোপন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে শহরের গণমুখী মাঠ থেকে র‌্যালি ও র‌্যালি পরবর্তী আলোচনা সভা, কেক কেটা ও বৃক্ষরোপন অনুষ্ঠিত হয়। জেলা মহিলা দলের সভানেত্রী ফরিদা আক্তার বিউটির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক খুরশীদ জাহান শিলার সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা …

Read More »

পাইকগাছায় ডেঙ্গু প্রতিরোধে করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

পাইকগাছা প্রতিনিধি: ডেঙ্গু প্রতিরোধে করণীয় শীর্ষক এক কর্মশালা পাইকগাছায় অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন খুলনা বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মোঃ ফিরোজ সরকার। বিশেষ অতিথি ছিলেন, খুলনা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ তৌফিকুর রহমান। কর্মশালায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) …

Read More »

সাতক্ষীরা সীমান্ত থেকে বারো লক্ষ টাকার ভারতীয় মালামাল জব্দ

প্রেস বিজ্ঞপ্তি: ঃ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর চোরাচালান বিরোধী বিশেষ অভিযানে সাতক্ষীরা সীমান্ত থেকে ভারতীয় শাড়ি ও ঔষধসহ বিভিন্ন চোরচালানী পণ্য জব্দ করা হয়েছে। সাতক্ষীরা সদর ও কলারোয়া থানাধীন কালিয়ানী, কাকডাঙ্গা, তলুইগাছা, ঘোনা, গাজীপুর, মাদরা, সুলতানপুর, চান্দুড়িয়া ও ঝাউডাঙ্গা বিওপির আওতাধীন বিভিন্ন সীমান্ত থেকে মঙ্গলবার এসব মালামাল জব্দ করা হয়। বিজিবি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কাকডাঙ্গা বিওপির বিশেষ আভিযানিক …

Read More »

শ্যামনগরে প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

শ্যামনগর প্রতিনিধিঃ সাতক্ষীরা শ্যামনগরের রমজাননগর ইউনিয়নের ২৩ নং মানিকখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা খাদিজা খাতুনের বিরুদ্ধে একাধিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। এ বিষয়ে বিদ্যালয়ের ২৩ জন ছাত্র-অভিভাবক প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, উপজেলা নির্বাহী অফিসারসহ সংশ্লিষ্ট দপ্তরে অনলাইনের মাধ্যমে সরকারি অভিযোগ প্রতিকার সেবার মাধ্যমে লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগে অভিভাবকরা উল্লেখ করেছেন, ২০০৭ সাল থেকে একটানা …

Read More »

বেত্রবতী হাইস্কুলে শিক্ষকের বিদায় সংবর্ধনা

কামরুল হাসান: কলারোয়া বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। গত বছর এনটিআরসিএ কর্তৃক সুপারিশপ্রাপ্ত হয়ে নিয়োগ পাওয়া লাইব্রেরিয়ান ও গ্রন্থাগার বিজ্ঞান বিষয়ের সহকারী শিক্ষক পদত্যাগ করায় এ বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়। মঙ্গলবার(৯সেপ্টেম্বর) বেলা সাড়ে ১২টায় বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাংবাদিক রাশেদুল হাসান কামরুল। সহকারী শিক্ষক মো. মশিউর রহমানের …

Read More »
HTML Snippets Powered By : XYZScripts.com