Breaking News

dainiksatkhira24

ডুমুরিয়ায় পিকাপের চাপায় ইজিবাইকের ৩ যাত্রী নিহত : আহত ৫

আব্দুর রশিদ: ডুমুরিয়ায় ইজিবাইক-পিকআপ মুখোমুখি সংঘর্ষে ইজিবাইকের চালকসহ ৩ জন নিহত ও ৫ জন আহত হয়েছে। সোমবার (২৫ আগস্ট) সকাল ৯টার দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কে ডুমুরিয়া উপজেলার জিলেরডাঙ্গা নামক স্থানে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা হতাহতদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ ও ডুমুরিয়া হাসপাতালে প্রেরণ করে। জানা যায়, খুলনা থেকে ছেড়ে আসা চুকনগরগামী একটি …

Read More »

সন্তানকে কোলে নিয়ে বাবাকে পড়তে হলো শ্বশুরবাড়ির লোকজনের রোষানলে

নিজস্ব প্রতিনিধি: নিজ রক্তের সন্তানকে একটিবার কোলে নিতেও তাকে পড়তে হলো শ্বশুরবাড়ির লোকজনের রোষানলে। আদালতের নির্দেশনা থাকা সত্ত্বেও তাকে অপমানিত ও অপদস্ত হতে হয়েছে। তবুও সন্তানের মুখ দেখতে পেয়ে কান্নায় ভেঙে পড়েন বাবা—যা সাতক্ষীরা জজ কোর্ট প্রাঙ্গণে এক হৃদয়বিদারক দৃশ্যের জন্ম দেয়।সোমবার (২৫ আগস্ট) দুপুরে সাতক্ষীরা জজ কোর্ট এলাকায় ঘটে এ ঘটনা। ভুক্তভোগী বাবা মো. মনিরুজ্জামান জানান, তিনি মাদারীপুর সদর …

Read More »

সাতক্ষীরায় ৫ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি

নিজস্ব প্রতিনিধি :গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা বরাবর স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর প্রতিষ্ঠাসহ ৫ (পাঁচ) দফা দাবি বাস্তবায়ন করার লক্ষ্যে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির সাতক্ষীরা জেলা শাখার নেতৃবৃন্দ। সোমবার (২৫ আগস্ট) দুপুরে সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ে উপস্থিত হয়ে জেলা প্রশাসক মোস্তাক আহমেদের হাতে হস্তান্তর করেন সমিতির জেলা শাখার নেতৃবৃন্দ। জেলা প্রশাসক মোস্তাক আহমেদের …

Read More »

কলারোয়ায় চন্দনপুর ইউনিয়ন বিএনপির সম্মেলন

কামরুল হাসান: কলারোয়ার সীমান্তবর্তী চন্দনপুর ইউনিয়ন বিএনপির সম্মেলন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে চন্দনপুর ইউনাইটেড কলেজ সম্মেলন কক্ষে ইউনিয়ন বিএনপির আয়োজনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। চন্দনপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ফজলুল হক সরদারের সভাপতিত্বে কাউন্সিল অধিবেশনে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির প্রকাশনা বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, সকলকে ঐক্যবদ্ধ হয়ে …

Read More »

লুট হওয়া অস্ত্র উদ্ধারে পুরস্কার ঘোষণা: এলএমজি ৫ লাখ, শটগানে ৫০ হাজার

নিউজ ডেস্ক: জুলাই-আগস্টে লুট হওয়া অস্ত্র উদ্ধারে পুরস্কার ঘোষণা করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। তার ঘোষণা অনুযায়ী কেউ যদি একটি এলএমজির তথ্য দিতে পারেন তাকে ৫ লাখ টাকা পুরস্কার দেওয়া হবে। সোমবার (২৫ আগস্ট) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে উপদেষ্টা এ পুরস্কার ঘোষণা করেন। উপদেষ্টা বলেন, লুট হওয়া অস্ত্র উদ্ধার করে …

Read More »

রোহিঙ্গা সমস্যার উৎপত্তি মিয়ানমারে, এর সমাধানও মিয়ানমারে: প্রধান উপদেষ্টা

নিউজ ডেস্ক: প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেছেন, রোহিঙ্গা সমস্যার উৎপত্তি মিয়ানমারে এবং এর সমাধানও মিয়ানমারে। সবাইকে এই সংকট নিরসনে কোনও বিলম্ব ছাড়াই একসঙ্গে কাজ করতে হবে। আপনাদের সোচ্চার হওয়া রোহিঙ্গাদের ফিরে যাওয়ার আশা সঞ্চার করতে পারে। সোমবার (২৫ আগস্ট) কক্সবাজারের হোটেল বে ওয়াচে রোহিঙ্গা ইস্যুতে আয়োজিত অংশীজন সংলাপে তিনি এসব কথা বলেন। প্রধান উপদেষ্টা বলেন, ২০১৭ সালের এই দিনে …

Read More »

সাতক্ষীরায় নতুন কুঁড়ি’র প্রচারণা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি : প্রায় দুই দশকের দীর্ঘ বিরতির পর আবারও ফিরছে শিশু-কিশোরদের নিয়ে বাংলাদেশ টেলিভিশনের দেশ ব্যাপি প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা নতুন কুঁড়ি।সেটি সফল করতে সাতক্ষীরায় নতুন কুঁড়ি-২০২৫ এর প্রচারণা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৫ আগষ্ট) সকালে সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোস্তাক আহমেদ। সাতক্ষীরা জেলা তথ্য অফিসার মো. জাহারুল ইসলামের সঞ্চালনায় …

Read More »

সাতক্ষীরা পৌরসভা ৩ নাম্বার ওয়ার্ডে ক্লিনিং ক্যাম্পেইন উদ্বোধন -মশার উৎপত্তিস্থল ধ্বংসের আহ্বান

সোহারাফ হোসেন সৌরাভ: নিজ নিজ পরিবেশ পরিষ্কার রাখুন, ডেঙ্গু মুক্ত থাকুন’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরা পৌর শহরে মশাবাহিত রোগ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি ও মশার উৎপত্তিস্থল দূরীকরণের লক্ষ্যে এক ক্লিনিং ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। সোমবার ২৫ আগস্ট ২০২৫ সকাল ৯ টায় পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে, স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং ব্র্যাক-এর যৌথ উদ্যোগে জাতীয় ম্যালেরিয়া নির্মূল ও এডিস …

Read More »

তৌহিদ আফ্রিদির ৭ দিনের রিমান্ড চায় সিআইডি

নিউজ ডেস্ক: বৈষম্যবিরোধী আন্দোলনে কেন্দ্রিক রাজধানীর যাত্রাবাড়ী থানার আসাদুল হক বাবু হত্যা মামলায় বেসরকারি টিভি চ্যানেল মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীর ছেলে কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেছে সিআইডি পুলিশ। সোমবার (২৫ আগস্ট) মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পুলিশ পরিদর্শক খান মো. এরফান রিমান্ড চেয়ে আবেদন করেন। এ বিষয়ে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে শুনানি …

Read More »

নতুন মামলায় গ্রেপ্তার হলেন পলক-জাহাঙ্গীর

ডেস্ক রিপোর্ট: জুলাই আন্দোলনে ঢাকার কাফরুল থানার হত্যাচেষ্টা মামলায় সাবেক তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে গ্রেপ্তার দেখিয়েছে আদালত।পাশাপাশি রাষ্ট্রদ্রোহ ও জনগণের ভোট ছাড়া নির্বাচন সম্পন্ন করার মামলায় সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলমকেও গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেছে আদালত।সোমবার (২৫ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানার আদালত শুনানি শেষে গ্রেপ্তার আবেদন মঞ্জুর করেন।গত ১৮ আগস্ট পলক ও জাহাঙ্গীরকে গ্রেপ্তার দেখানোর আবেদন …

Read More »
HTML Snippets Powered By : XYZScripts.com