তালায় ১৯৬টি পূজা মণ্ডপের অনুকূলে সরকারি অনুদান বিতরণ

Spread the love
জহর হাসান সাগর:
আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে তালায় ১৯৬টি পূজা মণ্ডপের অনুকূলে সরকারি অনুদান বিতরণ করা হয়েছে।সোমবার (২২ সেপ্টেম্বর) সকালে তালা শিল্পকলা একাডেমির হলরুমে উপজেলা প্রশাসন ও উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি মৃণাল কান্তি রায়ের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নারায়ণ মজুমদারের সঞ্চালনায় বক্তব্য রাখেন—তালা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যক্ষ সফিকুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশরাফ হোসেন, অধ্যক্ষ বিধান চন্দ্র সাধু, ছাত্র প্রতিনিধি রাকিবুল ইসলাম, রবিউল ইসলাম প্রমুখ।
এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশরাফ হোসেন বলেন, আসন্ন শারদীয় দুর্গোৎসব আকর্ষণীয় ও সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্যে প্রতিটি মন্দিরে ৫০০ কেজি করে চাল প্রদান করা হয়েছে।

About dainiksatkhira24

Check Also

তালায় স্বাগতা ক্লিনিকে সিভিল সার্জনের অভিযানে প্যাথলজি সিলগালা

Spread the loveতালা প্রতিনিধি: তালা উপজেলার পাটকেলঘাটায় অবস্থিত ‘স্বাগতা ক্লিনিক’ এ ভুয়া প্যাথলজিস্ট দিয়ে ল্যাব …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com