নিউজ ডেস্ক: ৭১ জন ভুয়া মুক্তিযোদ্ধার সনদ বাতিল করেছে সরকার। সনদ বাতিল করে গত ২৪ ডিসেম্বর গেজেট জারি করা হয়েছে। এর আগে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়। এতে বলা হয়েছে, ‘জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন, ২০২২-এর ৬ (গ) ধারা এবং রুলস অব বিজনেস, ১৯৯৬-এর শিডিউল-১ (অ্যালোকেশন অব বিজনেস)-এ দেওয়া ক্ষমতাবলে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা) ১০১তম সভার সিদ্ধান্ত মোতাবেক এদের …
Read More »dainiksatkhira24
তাসনিম জারাদের দলে পেতে চাইছেন তারেক
নিউজ ডেস্ক: সদ্য এনসিপি থেকে পদত্যাগ করেছেন দলটির দুই গুরুত্বপূর্ণ আলোচিত নেত্রী তাসনিম জারা ও তাজনুভা জাবীন। বেশ কয়েকজন পদত্যাগের পাইপলাইনেও রয়েছেন বলে অনেকেই মনে করছেন। এদিকে এই পদত্যাগীদের দলে পেতে চাইছেন আমজনতার দলের মো. তারেক রহমান রবিবার (২৮ ডিসেম্বর) আমজনতার দলের সদস্যসচিব মো. তারেক রহমান নিজের ফেসবুক পেজে বলেছেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর জন্য যারা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ছাড়ছেন, …
Read More »গুলশানে অফিস শুরু করলেন তারেক রহমান
নিউজ ডেস্ক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান চেয়ারপারসন কার্যালয়ে অফিস শুরু করেছেন। আজ রবিবার (২৮ ডিসেম্বর) থেকে কার্যালয়ে অফিস শুরু করেছেন তিনি। আজ দুপুরে গুলশানস্থ চেয়ারপারসন কার্যালয়ে পৌঁছান তিনি। সেখানে তাকে অভ্যর্থনা জানান বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান এবং রুহুল কবীর রিজভী প্রমুখ। …
Read More »তামাক নিয়ন্ত্রণের সংশোধিত অধ্যাদেশের গেজেট অবিলম্বে প্রকাশের দাবি
স্বাস্থ্য ডেস্ক: ‘ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’-এর খসড়া অনুমোদন দেওয়ায় অন্তর্বর্তী সরকারকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ। একই সঙ্গে সংগঠনটি জনস্বাস্থ্য সুরক্ষায় এ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে সংশোধিত অধ্যাদেশটি অবিলম্বে গেজেট আকারে প্রকাশের জোর দাবি জানিয়েছে। শনিবার (২৭ ডিসেম্বর) হার্ট ফাউন্ডেশনের সভাপতি অধ্যাপক ডা. খন্দকার আব্দুল আউয়াল রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে …
Read More »যশোরে লক্ষ্যমাত্রা ছাড়িয়েছে সরিষা চাষ
নিউজ ডেস্ক: যশোরের শার্শা উপজেলায় সরিষার হলুদ ফুলে ছেয়ে গেছে ফসলের মাঠ। হলুদ রাজ্যে মুখরিত মৌমাছির দল। মাঠজুড়ে সরিষা ফুলের অপরূপ দোলাচালে কৃষকের চোখে-মুখে ফুটে উঠেছে আনন্দের হাসি। যতদূর চোখ যায় শুধু হলুদ আর হলুদ। এ যেন ফসলের মাঠ নয় বরং কৃষকের স্বপ্নের রাজ্য। একসময় অব্যাহত লোকসান গুনতে থাকায় সরিষা চাষ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছিলেন চাষিরা। এখন স্বপ্ন দেখছেন বাম্পার …
Read More »হাদি হত্যা মামলার চার্জশিট জানুয়ারির ৭ তারিখের মধ্যে দেওয়া হবে: আইজিপি
নিউজ ডেস্ক: পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বলেছেন, শহীদ শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ড রহস্যজনক। এই হত্যাকাণ্ডের পেছনে একাধিক ব্যক্তি জড়িত থাকার প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে। আগামী ১০ দিনের মধ্যেই অর্থাৎ জানুয়ারি মাসের ৭ তারিখের মধ্যে এই মামলার চার্জশিট দেওয়া হবে। শনিবার (২৭ ডিসেম্বর) দিবাগত রাতে রাজধানীর শাহবাগ মোড়ে ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচিতে উপস্থিত হয়ে তিনি এসব কথা বলেন। আইজিপি বলেন, …
Read More »সাতক্ষীরায় তাপমাত্রা নেমেছে ১৩.৫ ডিগ্রিতে / অসহায় হয়ে পড়েছে সাতক্ষীরার শ্রমজীবীরা
স্টাফ রিপোর্টার: তীব্র শীত ও ঘন কুয়াশার কারণে উপকূলীয় জেলা সাতক্ষীরায় জনজীবন চরমভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে। রোববার (২৮ ডিসেম্বর) সকাল থেকে জেলার সর্বত্র শীতের তীব্রতা আরও বেড়ে যায়, সঙ্গে যুক্ত হয় ঘন কুয়াশা। এতে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। শীত নিবারণে সামর্থ্যবানরা কিছুটা স্বস্তি পেলেও চরম দুর্ভোগে পড়েছেন নিম্ন আয়ের মানুষ ও দিনমজুররা। শীত থেকে রক্ষার জন্য প্রয়োজনীয় গরম কাপড় কেনার …
Read More »দেশের সর্বনিম্ন তাপমাত্রা আজ কিশোরগঞ্জে
নিউজ ডেস্ক: দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কিশোরগঞ্জের নিকলী উপজেলায়। রোববার (২৮ ডিসেম্বর) সকালে হাওর অধ্যুষিত এই উপজেলায় তাপমাত্রা নেমে আসে ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াসে। বেলা সাড়ে ১১টায় আবহাওয়া অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, এদিন সারাদেশের মধ্যে নিকলীতেই সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রোববারের তুলনায় আগামীকাল সোমবার শীতের তীব্রতা সামান্য বাড়তে পারে। জেলার ওপর দিয়ে …
Read More »তাসনিম জারার পর এবার এনসিপি থেকে পদত্যাগ করেছেন তাসনূভা জাবীন
নিউজ ডেস্ক: ডা. তাসনিম জারার পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ডা. তাজনূভা জাবীন পদত্যাগ করলেন। রোববার (২৮ ডিসেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পদত্যাগের ঘোষণা দেন তিনি। তিনি লেখেন, ‘আপনারা অনেকে ভাবছেন, হয়তো জামায়াতের সাথে জোটে ঐতিহাসিক কারণ বা নারী বিষয়ের কারণে আমার আপত্তি। এর চেয়েও ভয়ঙ্কর যে কারণ, সেটা হল যে প্রক্রিয়ায় এটা হয়েছে। এটাকে রাজনৈতিক কৌশল, …
Read More »নতুন পাঠ্যবইয়ে ‘বঙ্গবন্ধু’-র পরিবর্তে ‘শেখ মুজিবুর রহমান’ নাম যুক্ত করা হয়েছে; তবে একটি স্থানে ‘বঙ্গবন্ধু’ শব্দটি রয়ে গেছে
নিউজ ডেস্ক: আগামী ২০২৬ শিক্ষাবর্ষের প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীরা নতুন বছরের শুরুর আগেই সরকারি বিনামূল্যের নতুন পাঠ্যবইয়ের অনলাইন সংস্করণ পড়তে পারবে। আজ রোববার (২৮ ডিসেম্বর) থেকে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) ওয়েবসাইটে এসব নতুন পাঠ্যবই পাওয়া যাবে বলে জানিয়েছে সরকারি বিনামূল্যের পাঠ্যবই ছাপা ও বিতরণের দায়িত্বে থাকা সংস্থাটি। অন্যদিকে, নতুন বছরের প্রথম দিন ১ জানুয়ারি শিক্ষার্থীদের হাতে নতুন …
Read More »
দৈনিক সাতক্ষীরা সব সময় সবার আগে
