Breaking News

dainiksatkhira24

শ্যামনগরে আজাবা শাকের মেলা ও রান্না প্রতিযোগিতা

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার উপকূলীয় অঞ্চলের স্থানীয় খাদ্য ভাণ্ডার ও অচাষকৃত উদ্ভিদ সংরক্ষণে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে আজাবা শাকের মেলা ও রান্না প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (১৬ অক্টোবর) শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নের ধুমঘাট আদর্শ মাধ্যমিক বিদ্যালয় মাঠে গবেষণা প্রতিষ্ঠান বারসিকের সহযোগিতায় সবুজ সংহতি ও স্থানীয় জনসংগঠন এই মেলার আয়োজন করে।সিক্সটিন ডেজ অব গ্লোবাল অ্যাকশন অন এগ্রোইকোলজি ২০২৫ ও বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে আয়োজিত …

Read More »

সাতক্ষীরায় র‍্যাবের অভিযানে ৮০০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরায় র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৬ এর একটি বিশেষ অভিযানে ৮০০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুর ২টা ৩০ মিনিটে শহরের বাঙালের মোড় এলাকার সিএমভি মসজিদের সংলগ্ন জননী কুরিয়ার সার্ভিস থেকে এই পলিথিন জব্দ করা হয়। র‍্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৬ এর সিপিসি-১ এর গোয়েন্দা টিম এই অভিযান পরিচালনা করে। চট্টগ্রামের খাতুনগঞ্জে …

Read More »

সাতক্ষীরা জেলা চিংড়ি সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা কমিটির সভা 

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা জেলা চিংড়ি সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল এঁর সভাপতিত্বে চিংড়ি সম্পদ উন্নয়নের লক্ষ্যে দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন জেলা মৎস্য কর্মকর্তা জিএম সেলিম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শাহিনুর চৌধুরী, সাবেক মন্ত্রী ডা. আফতাবুজ্জামান, সাতক্ষীরা পানি …

Read More »

“রক্তচক্ষু উপেক্ষা করে কালবেলা নির্ভয়ে ছাত্র-জনতার পক্ষেই সংবাদ প্রকাশ করেছে”

নিজস্ব প্রতিনিধি:‘সত্য, সুন্দর, সাহস’ এই স্লোগানকে হৃদয়ে ধারণ করে দৈনিক কালবেলা তিন বছর অতিক্রম করে চতুর্থ বর্ষে পদার্পণ করেছে। এ উপলক্ষে বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সাতক্ষীরা শহরের পিজ্জাওলজি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও সম্মাননা স্বারক প্রদান অনুষ্ঠান।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি মমতাজ আহমেদ বাপী। স্বাগত বক্তব্য রাখেন কালবেলার জেলা প্রতিনিধি গাজী ফারহাদ, এবং সঞ্চালনা করেন মানবজমিনের জেলা প্রতিনিধি …

Read More »

দৈনিক কালবেলা চতুর্থ বর্ষে পদার্পণ উপলক্ষে হাজরাকাটি ব্লাড ব্যাংককে সম্মাননা প্রদান

তালা প্রতিনিধি:দৈনিক কালবেলা পত্রিকার চতুর্থ বর্ষে পদার্পণ উপলক্ষে সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে বিশেষ অবদানের জন্য “হাজারাকাটি ব্লাড ব্যাংক”-কে সম্মাননা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) কালবেলা পত্রিকা সাতক্ষীরা জেলা প্রতিনিধি এই সম্মাননা প্রদান করেন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা কলারোয়া সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক মো. হাবিবুল ইসলাম হাবিব। তিনি হাজরাকাটি ব্লাড ব্যাংকের কার্যক্রমের প্রশংসা …

Read More »

পিআর পদ্ধতির দাবীতে সাতক্ষীরায় সেমিনার অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি: পিআর পদ্ধিতে জাতীয় সংসদ নির্বাচন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ১৬ অক্টবর বিকাল ৪:৩০ মিনিটে শহরের কাজী শামসুর রহমান মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা শাখা এ কর্মসূচির আয়োজন করে। সেমিনারে সভাপতির বক্তব্যে সাতক্ষীরা জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল বলেন, জুলাই বিপ্লবের পর নতুন বাংলাদেশ গড়তে হলে আমাদের চিন্তাধারায় পরিবর্তন আনতে হবে।’ নির্বাচনে রাজনৈতিক পেশিশক্তি ও কালো …

Read More »

এ জুটি কি প্রেম করছেন

বিনোদন ডেস্ক: পাকিস্তানি ধারাবাহিক ‘মিম সে মোহাব্বত’-এ আহাদ রাজা মীর ও দানানির মোবিনের রসায়নে মুগ্ধ হয়েছেন দর্শকেরা। পর্দা ছাপিয়ে ব্যক্তিগত জীবনেও দুজনের প্রেমের গুঞ্জন ছড়িয়েছে।মাস দুয়েক আগে যুক্তরাষ্ট্রে এক বিয়ের আয়োজনে অতিথি হিসেবে হাজির হয়েছিলেন আহাদ ও দানানির। সেখানে তোলা কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছিল। প্রেমের গুঞ্জনের মধ্যে এক ফটোশুটে অংশ নেন এই আলোচিত জুটি। কয়েকটি ছবি সামাজিক …

Read More »

চীনের ভোজ্যতেল আমদানিতে নিষেধাজ্ঞার হুমকি ট্রাম্পের

আন্তজার্তিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত এক সপ্তাহ ধরে চীনের সঙ্গে বাণিজ্য সম্পর্কের বিষয়ে কঠোর ও নরম উভয় অবস্থান নিচ্ছেন। মঙ্গলবার (১৪ অক্টোবর) তিনি চীনের সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেন, যেখানে এপ্রিল মাসে যুক্তরাষ্ট্রের আরোপিত শুল্কের প্রতিশোধ হিসেবে চীন মার্কিন সয়াবিন কেনা বন্ধ করার ঘোষণা দেয়। এই সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় ট্রাম্প হুমকি দেন, তিনি চীনের সঙ্গে ভোজ্যতেল বাণিজ্য বন্ধ করে …

Read More »

জুলাই সনদে স্বাক্ষর করবে না এনসিপি

ডেস্ক রিপোর্ট: জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করবে না জুলাই আন্দোলনের মুখ্য শক্তি খ্যাত জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম।‘জুলাই সনদে কোনো ছাড় নয়’ উল্লেখ করে তিনি বলেন, আইনি ভিত্তি ছাড়া কোনো নাটকীয়তায় অংশ নেবে না এনসিপি।এর আগে, বুধবার সন্ধ্যায় জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে দলটির …

Read More »

তিন লিগে একদিনে নাম লেখালেন সাকিব

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে বেশ ব্যস্ত সময় পার করছেন। কানাডা সুপার সিক্সটি টুর্নামেন্টের রেশ না কাটতেই আরও তিনটি ফ্র্যাঞ্চাইজি লিগে নাম লিখিয়েছেন এই অলরাউন্ডার।আবুধাবি টি-১০ লিগে রয়্যাল চ্যাম্পসের হয়ে খেলবেন সাকিব। এই লিগে বাংলা টাইগার্সের হয়েও খেলেছেন তিনি। তবে এবার নতুন দল বেছে নিলেন সাকিব। এই দলে আরও আছেন জেসন রয়, অ্যাঞ্জেলো ম্যাথুসের মতো তারকারা। …

Read More »
HTML Snippets Powered By : XYZScripts.com