Breaking News

তালায় আইন শৃঙ্খলা বিষয়ক মত বিনিময় সভা অনুষ্টিত

Spread the love
ফারুক সাগর:
সাতক্ষীরার তালা উপজেলায় আইন শৃঙ্খলা বিষয়ক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৫ জানুয়ারী) উপজেলার কুমিরা বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন,পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ এইচ এম লুৎফুল কবির। প্রধান অতিথি ছিলেন,সাতক্ষীরা জেলার পুলিশ সুপার আরেফিন জুয়েল।
তিনি বলেন,”ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী ১২ ফেব্রুয়ারী। আপনারা নির্ভয়ে ভোট দিতে যাবেন। ভোট কেন্দ্রে কঠোর নিরাপত্তা থাকবে। পুলিশ আপনাদের পাশে সব সময় থাকবে।”
এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জেলা অতিরিক্ত পুলিশ সুপার (তালা সার্কেল) শেখ মোহাম্মদ নূরুল্লাহ্,কুমিরা ইউপি প্যানেল চেয়ারম্যান মোঃ মফিদুল ইসলাম এবং সাবেক চেয়ারম্যান গোলাম মোস্তফা,দলুয়া শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজের অধ্যক্ষ বিশ্বাস রফিকুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপ-পুলিশ পরিদর্শক আনিছুর রহমান।

About dainiksatkhira24

Check Also

একই পরিবারের চারজনের মৃত্যু: তালায় আর্সেনিকের ভয়াবহ থাবা

Spread the loveজহর হাসান সাগর: সাতক্ষীরার তালা উপজেলার জালালপুর ইউনিয়নের কৃষ্ণকাটি গ্রামে আর্সেনিক দূষণ ভয়াবহ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com