Breaking News

“শ্যামনগরে চিকিৎসা কাজে বের হয়ে নিখোঁজ পশু চিকিৎসক অনিমেষ, স্ত্রীর কাছে ২০ লাখ টাকা মুক্তিপণের দাবি”

Spread the love

বিশেষ  প্রতিনিধি,শ্যামনগর:
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নের বৈশখালী গ্রামের বাসিন্দা পশু চিকিৎসক ডা. অনিমেষ পরামান্য নিখোঁজ হওয়ার ঘটনায় এলাকায় চরম উদ্বেগ ও উৎকণ্ঠা সৃষ্টি হয়েছে। নিখোঁজের পর তার পরিবারের কাছে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

নিখোঁজ চিকিৎসকের ভাই প্রিয়নাথ পরামান্য জানান, গত ২ মে শনিবার সকালে প্রতিদিনের মতো চিকিৎসা কাজে বাড়ি থেকে বের হন ডা. অনিমেষ। কিন্তু দিন শেষে তিনি আর বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন। পরে রাতে তার ব্যবহৃত মোবাইল ফোন থেকে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তি ফোন করে তার স্ত্রী সবিতা পরামান্যের কাছে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান রোববার (৩ মে) জানান, নিখোঁজ চিকিৎসকের ভাই প্রিয়নাথ পরামান্য থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। তিনি বলেন, ভুক্তভোগীর স্ত্রীর কাছে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়েছে। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।

তিনি আরও জানান, ইতোমধ্যে পুলিশ বৈশখালী এলাকায় অনিমেষের বাড়ি পরিদর্শন করেছে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখা হয়েছে। তাকে উদ্ধারে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে।

About dainiksatkhira24

Check Also

শ্যামনগরে মালঞ্চ নদীতে মাছ ধরার সময় বজ্রপাতে জেলের মৃত্যু

Spread the loveরঘুনাথ খাঁ: সাতক্ষীরার শ্যামনগরে বজ্রপাতে নূর হোসেন গাজী (৪০) নামের এক জেলের মৃত্যু …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com