নিজস্ব প্রতিনিধি: অবৈধ ইটভাটা, মাটি কাটার মহোৎসব, নদী ও কৃষিজমি ধ্বংসের শঙ্কা—এটাই আজকাল শোনা যাচ্ছে সাতক্ষীরা ও খুলনা জেলার সীমান্তবর্তী এলাকা। একটি চক্র স্থানীয় কৃষিজমি এবং নদী থেকে মাটি কেটে, তার ওপর নির্মাণ করছে অবৈধ ইটভাটা, যা শুধু পরিবেশকেই নয়, মানুষের জীবনকেও হুমকির মধ্যে ফেলছে। নদীর বুক চিরে গর্ত, জমি সঙ্কুচিত সাতক্ষীরা জেলার তালা উপজেলার খেশরা ইউনিয়ন এবং খুলনার পাইকগাছা …
Read More »dainiksatkhira24
বিএনপি নেতা হত্যাকাণ্ডের পর সাতক্ষীরা সীমান্তে বিজিবির কড়া পাহারা
বিশেষ প্রতিনিধি: যশোর শহরে দুর্বৃত্তদের গুলিতে বিএনপি নেতা আলমগীর হোসেন নিহত হওয়ার ঘটনার পর সাতক্ষীরা সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পলাতক আসামিরা যেন সীমান্ত পেরিয়ে ভারতে পালিয়ে যেতে না পারে, সে লক্ষ্যে বাড়ানো হয়েছে নজরদারি ও তল্লাশি কার্যক্রম। রোববার থেকে সাতক্ষীরা জেলার বিভিন্ন সীমান্ত পয়েন্টে অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন করা হয়। পাশাপাশি স্থাপন করা হয়েছে …
Read More »খোকন দাস হত্যাকাণ্ডে থেমে গেল ২০ বছরের ব্যবসা, আয়ের পথ হারাল পরিবার
নিউজ ডেস্ক: প্রায় ২০ বছর আগে শরীয়তপুরের ডামুড্যা উপজেলার কেউরভাঙা বাজারে একটি ছোট ওষুধের দোকান খুলেছিলেন খোকন চন্দ্র দাস। পরে বাড়তি আয়ের আশায় সেই দোকানের ভেতরেই শুরু করেন মোবাইল ব্যাংকিংয়ের ব্যবসা। ওই দোকানের আয়ের ওপর নির্ভর করেই বৃদ্ধ বাবা, স্ত্রী ও সন্তানদের নিয়ে স্বাচ্ছন্দ্যে চলছিল তার সংসার। কিন্তু খোকন চন্দ্র দাস নিহত হওয়ার পর পরিবারটিতে দোকানটি চালানোর মতো আর কেউ …
Read More »সাগর-রুনি হত্যা মামলা: তদন্ত প্রতিবেদন জমা পেছাল ১২৩তম বার
নিউজ ডেস্ক: সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন আজ সোমবার (৫ জানুয়ারি) আদালতে জমা পড়েনি। ফলে মামলাটিতে তদন্ত প্রতিবেদন দাখিলের সময়সীমা আরও এক দফা বাড়ানো হয়েছে। এ নিয়ে মোট ১২৩ বার তদন্ত প্রতিবেদন জমার তারিখ পেছানো হলো। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে আজ তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। তবে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন …
Read More »ঢাকায় জামায়াতের ১৭ প্রার্থীর মধ্যে ১৩ জন কোটিপতি, শীর্ষে এনায়াত উল্লা
নিউজ ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা জেলা ও মহানগরের ২০টি আসনের মধ্যে জামায়াতে ইসলামী ১৭টিতে প্রার্থী দিয়েছে। তাদের মধ্যে ১৩ জনের স্থাবর ও অস্থাবর সম্পদের মূল্য এক কোটি টাকা বা তার বেশি। হলফনামা বিশ্লেষণে দেখা যায়, জামায়াতের প্রার্থীদের মধ্যে সবচেয়ে বেশি সম্পদের মালিক ঢাকা-৭ আসনের (চকবাজার, বংশালসহ পুরান ঢাকার বিভিন্ন এলাকা) প্রার্থী মো. এনায়াত উল্লা। তার মোট সম্পদের পরিমাণ …
Read More »সুলতানপুর বড়বাজারে ভেজাল সার উৎপাদন করায় দুই প্রতিষ্ঠানকে আড়াই লাখ টাকা জরিমানা
স্টাফ রিপোর্টার: সাতক্ষীরার সদর উপজেলার সুলতানপুর বড়বাজারে ভেজাল সার উৎপাদন ও নিম্নমানের দস্তা সার বিক্রির দায়ে দুইটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে মোট আড়াই লাখ টাকা জরিমানা আদায় করেছে। রোববার (৪ জানুয়ারি) সন্ধ্যায় সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. বদরুদ্দোজার নেতৃত্বে সার, বীজ ও বালাইনাশক বিক্রয় কেন্দ্রগুলোতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে সার ব্যবস্থাপনা আইন, ২০০৬ লঙ্ঘনের প্রমাণ …
Read More »শীত ও ঘন কুয়াশায় কাঁপছে সাতক্ষীরা-তাপমাত্রা ১২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস
নিজস্ব প্রতিনিধি: তীব্র শীত আর কুয়াশার দাপটে কাঁপছে উপকূলীয় জেলা সাতক্ষীরা। ঘন কুয়াশার কারণে শীতের তীব্রতা দিন দিন বেড়েই চলেছে। সোমবার (৫ জানুয়ারি) জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। সাতক্ষীরা সদরের কদমতলা এলাকার খেটে খাওয়া কয়েকজন মানুষ জানান, ঘন কুয়াশার কারণে শীত আরও বেশি অনুভূত হচ্ছে। প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না সাধারণ মানুষ। …
Read More »ফেসবুকে আর্থিক সহযোগিতা চাইলেন ব্যারিস্টার ফুয়াদ
নিউজ ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে নির্বাচনী ব্যয় নির্বাহের জন্য আর্থিক সহযোগিতা চেয়ে ফেসবুকে ভিডিও বার্তা প্রকাশ করেছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির প্রার্থী মোহাম্মদ আসাদুজ্জামান ভূঁইয়া ওরফে ব্যারিস্টার ফুয়াদ। রোববার (৪ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে নিজের ফেসবুক আইডিতে ওই ভিডিও বার্তা দেন তিনি। বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) সংসদীয় আসন থেকে নির্বাচনে অংশ নেওয়া ব্যারিস্টার ফুয়াদের মনোনয়নপত্র ইতোমধ্যে বৈধ ঘোষণা …
Read More »মোহাম্মদপুরে স্বর্ণের দোকানে দুর্ধর্ষ চুরি, ৫৫০ ভরি স্বর্ণ-রুপা লুট
নিউজ ডেস্ক: রাজধানীর মোহাম্মদপুরে চন্দ্রিমা মডেল টাউনে স্বর্ণের দোকান থেকে ৫০০ ভরি রুপা ও ৫০ ভরি স্বর্ণ লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। সোমবার (৫ জানুয়ারি) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জুয়েল রানা এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, রোববার দিবাগত রাত ৩টা ২১ মিনিটে রাজধানীর মোহাম্মদপুরের চন্দ্রিমা মডেল টাউনের নিউ রানা জুয়েলার্সে কয়েকজন মুখোশধারী দোকানের …
Read More »ভারতের ওপর চড়া শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের
আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়া থেকে তেল আমদানির বিষয়ে ভারতকে আবারও কঠোর সতর্কবার্তা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, নয়াদিল্লি যদি রুশ তেল কেনা অব্যাহত রাখে, তবে ভারতীয় পণ্যের ওপর আরও অতিরিক্ত শুল্ক আরোপ করা হতে পারে। রোববার (৪ জানুয়ারি) প্রেসিডেন্টের বিশেষ বিমান ‘এয়ার ফোর্ট ওয়ানে’ সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প স্পষ্ট করেন যে, ভারত ইতিমধ্যে রাশিয়া থেকে তেল কেনা উল্লেখযোগ্যভাবে কমিয়ে …
Read More »
দৈনিক সাতক্ষীরা সব সময় সবার আগে
