Breaking News

dainiksatkhira24

বাংলাদেশের ‘বিতর্কিত’ সন্ত্রাসবিরোধী আইনের প্রয়োগে উদ্বিগ্ন এইচআরডব্লিউ

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশে আওয়ামী লীগ সংশ্লিষ্টদের গ্রেফতারে সদ্য সংশোধিত সন্ত্রাসবিরোধী আইনের ব্যবহার বৃদ্ধি পাচ্ছে বলে উদ্বেগ প্রকাশ করেছে হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)। সংস্থাটি এক বিবৃতিতে বলেছে, জাতিসংঘের মানবাধিকার দলকে অবিলম্বে এসব বেআইনি আটক বন্ধে উদ্যোগ নিতে হবে এবং সরকারকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত গ্রেপ্তার থেকে বিরত থাকতে উৎসাহিত করতে হবে। এইচআরডব্লিউর বিবৃতিতে বলা হয়, ২০২৪ সালের আগস্টে শেখ হাসিনার সরকার ক্ষমতাচ্যুত হওয়ার …

Read More »

জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে রাজনৈতিক বিভাজন

ডেস্ক রিপোর্ট: সংবিধানসহ রাষ্ট্রের ছয়টি গুরুত্বপূর্ণ ক্ষেত্রে সংস্কার নিয়ে প্রস্তাবিত জুলাই সনদ বাস্তবায়নের পদ্ধতি ও গণভোটের সময় নির্ধারণে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য থেকেই গেল। এ অবস্থায় পাঁচ দিনব্যাপী আলোচনা শেষে জাতীয় ঐকমত্য কমিশন জানিয়েছে, বিশেষজ্ঞদের মতামত ও রাজনৈতিক দলগুলোর প্রস্তাব সমন্বয় করে আগামী দু-এক দিনের মধ্যেই সরকারকে সুপারিশ পেশ করা হবে।কমিশন আশা করছে, আগামী ১৫ থেকে ১৭ অক্টোবরের মধ্যে রাজনৈতিক …

Read More »

শ্যামনগরে শ্রী শ্রী কোজাগরী লক্ষ্মী পূজা ও জেলেখালী ভাই ভাই সংঘের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

রঘুনাথ খাঁ:বাঙালি হিন্দু পরিবারের অধিষ্ঠাত্রী আরাধ্য দেবী কোজাগরী লক্ষ্মী হলেন ধনসম্পদের দেবী। দেবী স্বর্গে স্বর্গলক্ষ্মী। রাজগৃহে রাজলক্ষ্মী। গৃহে তিনি গৃহলক্ষ্মী। পূর্ণিমার চাঁদের আলোয় যখন চারিদিক আলোকিত হয়ে অন্ধকার দূরীভূত হয়, তখন উলু, শঙ্খধ্বনিসহকারে প্রতিটি বাঙালি হিন্দু পরিবারের গৃহে গৃহে স্ব-স্ব রূপিণীতে ‘মা লক্ষ্মীর’ পূজা অনুষ্ঠিত হয়। “জেলেখালী ভাই ভাই সংঘ” এর ২০ বছর পূর্তি প্রতিষ্ঠা বার্ষিকী-২০২৫ ও শ্রী শ্রী কোজাগরী …

Read More »

৯ মাসে নির্যাতনের শিকার ৯৯৩ কন্যাশিশু

নিউজ ডেস্ক: গত ৯ মাসে ৯৯৩ কন্যাশিশু বিভিন্ন ধরনের নির্যাতন ও সহিংসতার শিকার হয়েছে। মহিলা পরিষদের নারী ও কন্যাশিশু নির্যাতনবিষয়ক প্রতিবেদন পর্যালোচনা করে এ তথ্য পাওয়া গেছে। এ বছর সেপ্টেম্বর পর্যন্ত মোট ৩৫০ কন্যাশিশু ধর্ষণের শিকার হয়েছে। শুধু সেপ্টেম্বরেই ধর্ষণের শিকার হয়েছে ২৯ জন, যাদের বয়স শূন্য থেকে ১৮ পর্যন্ত ধরা হয়েছে। এই প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ২ হাজার ২৩৭ নারী …

Read More »

৪ মাস পর জাতীয় নির্বাচন, আলোচনায় ‘সেফ এক্সিট’ ইস্যু

নিউজ ডেস্ক: জাতীয় সংসদ নির্বাচন ঘিরে রাজনৈতিক মাঠ এখন গরম। চার মাস পর ভোট; প্রধান উপদেষ্টা বারবার আশ্বাস দিচ্ছেন, ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচন হবে। এই সময়ে সরকারের ভেতর থেকেই যখন ‘সেফ এক্সিট’ শব্দটি ভেসে ওঠে, তখন তা শুধু বিতর্ক নয়; একধরনের আস্থার সংকটের ইঙ্গিত দেয়। এরই মধ্যে কিছু উপদেষ্টা ‘সেফ এক্সিটের’ কথা ভাবছেন বলে দাবি করছেন সাবেক তথ্য উপদেষ্টা ও জাতীয় …

Read More »

দেশের অন্তত ৪০টি টেলিভিশন-পত্রিকায় প্রভাব খাটাচ্ছে বিএনপি: সারজিস

নিউজ ডেস্ক: দেশের অন্তত ৪০টি টেলিভিশন-পত্রিকায় প্রভাব খাটাচ্ছে বিএনপি: সারজিস বিএনপি দেশের অন্তত ৪০টি টেলিভিশন ও পত্রিকায় প্রভাব খাটাচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। মঙ্গলবার (৭ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে চাঁপাইনবাবগঞ্জের ফুডক্লাব অডিটোরিয়ামে এনসিপি জেলা শাখা আয়োজিত সমন্বয় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। সারজিস আলম বলেন, ‘সম্প্রতি তথ্য …

Read More »

শহিদুল আলমকে অপহরণ করেছে ইসরায়েলি বাহিনী

নিউজ ডেস্ক: গাজা অভিমুখী ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন থেকে ইসরায়েলি বাহিনীর হাতে অপহৃত হয়েছেন বাংলাদেশি আলোকচিত্রী, লেখক ও দৃকের ব্যবস্থাপনা পরিচালক শহিদুল আলম। বুধবার (৮ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক ভিডিওবার্তায় এ কথা জানান শহিদুল আলম নিজেই। পোস্টে তিনি বলেন, ‘আমি শহীদুল আলম, বাংলাদেশের একজন আলোকচিত্রী এবং লেখক। আপনি যদি এই ভিডিওটি দেখে থাকেন, তাহলে এতক্ষণে আমাদের সমুদ্রে আটক …

Read More »

সাতক্ষীরা সদর হাসপাতালের আরএমও ডা. শেখ ফয়সাল মেহেরপুরে বদলি

রঘুনাথ খাঁ: অবশেষে সাতক্ষীরা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. শেখ ফয়সাল আহমেদকে বদলি করা হয়েছে। মঙ্গলবার (৭ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের পক্ষে এক প্রজ্ঞাপনে তাঁর এই বদলি আদেশ জারি করা হয়। স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ডা. এ বি এম আব্দুল হামিদ স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়, ডা. শেখ ফয়সাল আহমেদ যিনি বর্তমানে সাতক্ষীরা সদর হাসপাতালে আরএমও হিসেবে কর্মরত, …

Read More »

সাতক্ষীরায় জেলা প্রশাসনের উদ্যোগে চিংড়িসম্পদের বিকাশে প্রতিবন্ধকতা দূরীকরণ ও সম্ভাবনার দ্বার উন্মোচনে মতবিনিময় সভা

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় চিংড়ি সম্পদের বিকাশে প্রতিবন্ধকতা দূরীকরণ ও সম্ভাবনার দ্বারউন্মোচনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৭ অক্টোবর) বিকালে সাতক্ষীরা জেলা প্রশাসনেরআয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোস্তাক আহমেদ এঁর সভাপতিত্বেমতবিনিময় সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ মঈনুল ইসলাম মঈন, কৃষিসম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি সাতক্ষীরার উপপরিচালক কৃষিবিদ মো. সাইফুল ইসলাম, জেলা মৎস্যঅফিসার জিএম সেলিম, সাতক্ষীরা পানি উন্নয়ন …

Read More »

মাহিয়া মাহির জন্মদিন আজ

প্রেসবিজ্ঞপ্তি : এশিয়ান টিভির অনলাইন নিউজরুম এডিটর হাবিব খানের ভাগ্নি মাহিয়া মাহির ১১তম জন্মদিন আজ। মাহিয়া মাহি সাতক্ষীরা জেলার সদর উপজেলার কুশখালী গ্রামে ২০১৫ সালে ৬ অক্টোবর মঙ্গলবার জন্মগ্রহণ করেন। সাতক্ষীরা সিটি কিন্টার গার্ডেন (রসুলপুর) ৪র্থ শ্রেণিতে পড়াশোনা করছেন। মাহিয়া মাহি মো. মহাসিন আলী ও সুফিয়া খাতুনের একমাত্র মেয়ে। মাহির আজ ১১তম জন্মবার্ষিকীতে শুভেচ্ছা জানিয়ে সুন্দর ভবিষৎতের জন্য দেশবাসীর কাছে …

Read More »
HTML Snippets Powered By : XYZScripts.com