গণতন্ত্র, অংশগ্রহণ ও আস্থার সন্ধিক্ষণে বাংলাদেশ মোঃআলফাত হোসেনঃ বাংলাদেশের সামনে আরেকটি জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচন কেবল ক্ষমতার পালাবদল নয়; এটি রাষ্ট্রের গণতান্ত্রিক চরিত্র, জনগণের ভোটাধিকার এবং ভবিষ্যৎ রাজনৈতিক স্থিতিশীলতার নির্ধারক। বিশেষ করে সাম্প্রতিক বছরগুলোর নির্বাচনী অভিজ্ঞতা বিবেচনায় নিলে এবারের নির্বাচন নিয়ে জনগণের প্রত্যাশার পাশাপাশি গভীর উদ্বেগও রয়েছে। গত ৫৪ বছরের ব্যবস্থার একটি মৌলিক পরিবর্তনের আকাঙ্ক্ষা অর্থাৎ নতুন বাংলাদেশ বিনির্মাণের …
Read More »dainiksatkhira24
ভারতে মুক্তির আগে সেন্সরের কাঁচিতে ৮ মিনিট
ডেস্ক রিপোর্ট: সমালোচক ও দর্শকের প্রশংসা পাওয়া মনস্তাত্ত্বিক থ্রিলার ‘দ্য হাউসমেইড’ এবার ভারতে মুক্তি পাচ্ছে। তবে প্রেক্ষাগৃহে আসার আগেই ভারতীয় সেন্সর বোর্ডের কাঁচিতে কাটা পড়েছে সিনেমাটির একাধিক গুরুত্বপূর্ণ দৃশ্য। এমনটাই জানিয়েছে বলিউড হাঙ্গামা। ভারতীয় চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড সিনেমাটির একাধিক নগ্ন ও অন্তরঙ্গ দৃশ্য কর্তন করেছে। পাশাপাশি কয়েকটি দৃশ্যে অডিও মিউট করার নির্দেশও দেওয়া হয়েছে। সব মিলিয়ে প্রায় ৮ মিনিটের দৃশ্য …
Read More »ভালো উইকেটের স্বীকৃতিতে পিছিয়ে বাংলাদেশ
ডেস্ক রিপোর্ট: অস্ট্রেলিয়া–ইংল্যান্ডের বক্সিং ডে টেস্ট মাত্র দুই দিনে শেষ হওয়ায় এমসিজির উইকেট নিয়ে শুরু হওয়া সমালোচনা বিশ্বজুড়ে নতুন করে পিচের মান নিয়ে আলোচনা উসকে দিয়েছে। সেই আলোচনায় আইসিসির রেটিং বিশ্লেষণে উঠে এসেছে বাংলাদেশের ক্রিকেট ভেন্যুগুলোর এক হতাশাজনক বাস্তবতা। এরই ধারাবাহিকতায় বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (ডব্লুটিসি) ম্যাচগুলোতে আইসিসির দেওয়া পিচ ও আউটফিল্ড রেটিংয়ে বাংলাদেশের অবস্থান উঠে এসেছে সবচেয়ে নিচে। ২০২৫ সালের …
Read More »জনরোষে উত্তাল ইরান, সংঘর্ষে নিহত ৬
ডেস্ক রিপোর্ট: ইরানে জীবনযাত্রার ব্যয় নিয়ন্ত্রণহীনভাবে বেড়ে যাওয়া এবং চরম অর্থনৈতিক সংকটের প্রতিবাদে শুরু হওয়া বিক্ষোভ এখন সংঘাতময় রূপ নিয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের রক্তক্ষয়ী সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে অন্তত ৬ জনে দাঁড়িয়েছে বলে নিশ্চিত করেছে বিভিন্ন আন্তর্জাতিক ও স্থানীয় সংবাদমাধ্যম। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এবং ইরানের আধা সরকারি বার্তা সংস্থা ফার্স নিউজ এজেন্সির প্রতিবেদন অনুযায়ী, রাজধানী তেহরান থেকে …
Read More »ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে রাজধানী
ডেস্ক রিপোর্ট: ভোরের আলো ফুটতেই রাজধানী ঢাকা ও এর আশপাশের এলাকাগুলো ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে। শুক্রবার (২ জানুয়ারি) কুয়াশার তীব্রতা এতটাই বেশি ছিল যে সামান্য দূরত্বেও দৃশ্যমানতা অনেকটা কমে যায়। আবহাওয়া অধিদপ্তরের দেওয়া তথ্যমতে, আজ সকালে ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা গতকালের তুলনায় সামান্য বৃদ্ধি পেয়েছে। গতকাল বৃহস্পতিবার যেখানে ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩.১ ডিগ্রি সেলসিয়াস, আজ শুক্রবার তা কিছুটা বেড়ে …
Read More »দেশের স্বার্থে একসঙ্গে কাজ করবে বিএনপি-জামায়াত
ডেস্ক রিপোর্ট: জামায়াতের আমির ডা. শফিকুর রহমান বলেছেন, প্রিয় বাংলাদেশের স্বার্থে অতীতেও আমরা একসঙ্গে কাজ করেছি, আগামীতেও দেশের স্বার্থে ইনশাল্লাহ আমরা একসঙ্গে কাজ করবো। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। বৃহস্পতিবার (১ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে যান জামায়াত আমির। কার্যালয়ে পৌঁছে প্রথমেই মরহুমা বিএনপি চেয়ারপরসন খালেদা জিয়ার স্মৃতির প্রতি …
Read More »ছাত্রদল ও ছাত্রশিবিরকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার আহ্বান
ডেস্ক রিপোর্ট: গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে তারেক রহমানের সঙ্গে ছাত্র প্রতিনিধিরা। ছবি: সংগৃহীত গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে তারেক রহমানের সঙ্গে ছাত্র প্রতিনিধিরা। ছবি: সংগৃহীত ছাত্রদল ও ছাত্রশিবিরসহ সব ছাত্র সংগঠন এবং বিএনপি-জামায়াতসহ ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক শক্তিগুলোকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এমন তথ্য জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক …
Read More »সাতক্ষীরায় বিজিবির অভিযানে মাদকসহ পাঁচ লাখ টাকার মালামাল উদ্ধার আটক-১
প্রেস বিজ্ঞপ্তি: সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৫ বোতল ভারতীয় মদসহ সাড়ে পাঁচ লক্ষাধিক টাকার মাদক চোরাচালানী মালামাল জব্দ করেছে বিজিবি।বৃহস্পতিবার দিনভর জেলার ভোমরা, কাকডাঙ্গা, মাদরা এবং চান্দুরিয়া এলাকা থেকে এসব মালামাল আটক করা হয় ।বিকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান,সাতক্ষীরা-৩৩ বিজিবি অধিনায়ক লে. কর্নেল কাজী আশিকুর রহমান। তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চান্দুরিয়া বিওপির …
Read More »যশোরে জামায়াতের প্রার্থী ডা. ফরিদসহ সাতজনের মনোনয়নপত্র বাতিল
জেমস আব্দুর রহিম রানা:ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যশোরের দুটি সংসদীয় আসনে মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম শুরু হয়েছে। যাচাই-বাছাইয়ের প্রথম দিনেই যশোর-২ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ডা. মোহাম্মদ মোসলেহ উদ্দিন ফরিদসহ মোট সাতজন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। একইসঙ্গে চারজন প্রার্থীর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত স্থগিত রেখে তাদের মনোনয়নপত্রে থাকা তথ্য হালনাগাদের জন্য সময় দেওয়া হয়েছে। বৃহস্পতিবার সকালে যশোর জেলা …
Read More »মৃত্যুঞ্জয় কুমার ও আবু তাহেরের নেতৃত্বে প্রথম আলো সাতক্ষীরা বন্ধুসভার কমিটি ঘোষণা
নিজস্ব প্রতিনিধি: প্রথম আলো সাতক্ষীরা বন্ধুসভার কার্যনির্বাহী কমিটি (২০২৬) ঘোষণা করা হয়েছে। ষষ্ঠ জাতীয় বন্ধু সমাবেশে বন্ধুসভার জাতীয় পরিচালনা পর্ষদের সভাপতি, বিতার্কিক, সংগঠক ও সংবাদ উপস্থাপক জাফর সাদিক নতুন এই কমিটির নাম ঘোষণা করেন।বৃহস্পতিবার (১ জানুয়ারি) থেকে সাতক্ষীরা বন্ধুসভার ঘোষিত ২৫ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি আনুষ্ঠানিকভাবে কার্যকর হয়েছে। টানা দ্বিতীয় মেয়াদে সভাপতি নির্বাচিত হয়েছেন কবি ও সাহিত্যিক মৃত্যুঞ্জয় কুমার বিশ্বাস এবং …
Read More »
দৈনিক সাতক্ষীরা সব সময় সবার আগে
