Breaking News

এনসিপির নাহিদ-হাসনাতসহ ৬ আসনে জয়ী

Spread the love

ডেস্ক রিপোর্ট: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ছয় প্রার্থী বিজয় নিশ্চিত করেছেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দিনগত রাতে ভেরিফায়েড ফেসবুক পেজে ছয়জন প্রার্থীকে অভিনন্দন জানানো হয়।

এনসিপির বিজয়ী প্রার্থীরা হলেন- দলটির আহ্বায়ক ও ঢাকা-১১ আসনের প্রার্থী নাহিদ ইসলাম, সদস্য সচিব ও রংপুর-৪ আসনের প্রার্থী আখতার হোসেন, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের প্রার্থী হাসনাত আবদুল্লাহ, যুগ্ম মুখ্য সমন্বয়ক ও নোয়াখালী-৬ আসনের প্রার্থী হান্নান মাসউদ, কুড়িগ্রাম-২ আসনের আতিকুর রহমান মোজাহিদ ও নারায়াণগঞ্জ-৪ আসনে আব্দুল্লাহ আল আমিন।

দলটির দাবি, আরও বেশ কিছু আসনে এনসিপির প্রার্থীরা এগিয়ে রয়েছেন। চূড়ান্ত ফল ঘোষণার পূর্ব পর্যন্ত দলের আহ্বায়ক নাহিদ ইসলাম সকল নেতাকর্মীদের ভোটকেন্দ্রে থাকার নির্দেশ দিয়েছেন।

যদিও ভোট গ্রহণ সুষ্ঠু হলেও ফলাফলে কারচুপির চেষ্টা হয়েছে বলে অভিযোগ করেছেন দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

 

About dainiksatkhira24

Check Also

সরকারের আশ্রয়-প্রশ্রয় ছাড়া এত বড় সাহস কারও নেই— জামায়ত আমির

Spread the loveডেস্ক রিপোর্ট: রাজধানীর মিরপুরের রাড্ডার এমসিএইচ-এফপি সেন্টারে সন্ত্রাসী হামলা, ভাঙচুর ও লুটপাটের তীব্র …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com