নিউজ ডেস্ক: আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল বলেছেন, বর্তমান পরিস্থিতিতে অনেকে ‘সেফ এক্সিট’-এর কথা বললেও উপদেষ্টাদের জন্য এমন কোনো প্রয়োজন নেই। তবে ভয়াবহ ও অসুস্থ রাষ্ট্রকাঠামো থেকে এই জাতির সেফ এক্সিট হওয়া প্রয়োজন। শনিবার (১১ অক্টোবর) রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত ‘জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ-২০২৫’ বিষয়ক জাতীয় পরামর্শ সভায় তিনি এসব কথা বলেন। আসিফ নজরুল বলেন, বর্তমানে সেফ এক্সিট নিয়ে …
Read More »dainiksatkhira24
সুদের টাকা না পেয়ে ঘরের টিন, খুঁটি, ইট খুলে নিলেন ইমাম
নিউজ ডেস্ক: শেরপুরের নালিতাবাড়ীতে সুদের টাকা সময়মতো পরিশোধ না করায় এক ইমামের নেতৃত্বে হামলা চালিয়ে বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মামলা দায়েরের পর চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১০ অক্টোবর) দুপুরে গ্রেপ্তারকৃতদের শেরপুর আদালতে পাঠানো হয়। তবে ঘটনার মূল হোতা মসজিদের খতিব আমানউল্লাহ মুন্সি এখনও পলাতক। এর আগে গত বুধবার উপজেলার জামিরাকান্দা এলাকায় এ ঘটনা ঘটে। এ …
Read More »পাকিস্তানকে কড়া পরিণতির হুঁশিয়ারি আফগানিস্তানের
আন্তর্জাতিক ডেস্ক: কাবুল ও পাকতিকায় গত বৃহস্পতিবার পাকিস্তান বিমান হামলা চালিয়েছে বলে নিশ্চিত করেছে আফগানিস্তান। এ নিয়ে দেশ দুইটির মধ্যে উত্তেজনা বিরাজ করছে। এ হামলার জেরে পাকিস্তানকে পাল্টা হুঁশিয়ারি বার্তা দিয়েছে আফগানিস্তান। খবর টোলো নিউজের। আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় ইতোমধ্যে এই হামলার নিন্দা জানিয়েছে। এই ঘটনাকে আফগানিস্তানের সার্বভৌমত্বের লঙ্ঘন হিসেবে উল্লেখ করেছে দেশটির মন্ত্রণালয়। সেইসঙ্গে পাকিস্তানকে এই হামলার জন্য সম্ভাব্য পরিণতির …
Read More »সাতক্ষীরা-২ আসনে গণতন্ত্র মঞ্চ ও নাগরিক ঐক্যের মনোনয়ন পেলেন ডক্টর রবিউল ইসলাম
নিজস্ব প্রতিনিধি : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১২০ জন প্রার্থীর তালিকা প্রকাশ করেছে ৬ দলীয় জোটের মোর্চা গণতন্ত্র মঞ্চ। সেই তালিকায় সাতক্ষীরা-২ (সদর ও দেবহাটা) আসনে মনোনয়ন পেয়েছেন গণতন্ত্র মঞ্চের অন্যতম নেতা ও নাগরিক ঐক্য সাতক্ষীরা জেলা শাখার সভাপতি ডক্টর রবিউল ইসলাম খান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গণতন্ত্র মঞ্চের প্রার্থী তালিকায় নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বগুড়া-২ আসন এবং …
Read More »সাতক্ষীরায় খাবারে চেতনা নাশক মিশিয়ে অজ্ঞান করে নগদ টাকাসহ বিভিন্ন জিনিসপত্র চুরি
রঘুনাথ খাঁ: বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ইউনিয়নের নাথপাড়ার চন্দন সেনের বাড়িতে খাবারের সাথে চেতনা নাশক মিশিয়ে ২শিশুসহ ৬জনকে অজ্ঞান করে নগদ ১৫ হাজার টাকাসহ বিভিন্ন জিনিসপত্র চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। ধুলিহরের নাথপাড়ার গৌতম সেনের পুত্র চন্দন সেন জানান, তিনিসহ পরিবারের সবাই বৃহস্পতিবার রাত ১১ টার দিকে প্রতিদিনের ন্যায় রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। শুক্রবার সকালে …
Read More »শিশুদের ‘নোবেল’ পুরস্কারে মনোনীত সাতক্ষীরার সুদীপ্ত
নিজস্ব প্রতিনিধি: শিশুদের ‘নোবেল’ খ্যাত আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার–২০২৫ এর জন্য মনোনীত হয়েছেন সাতক্ষীরার তরুণ সমাজকর্মী সুদীপ্ত দেবনাথ (১৫)। তিনি শিশু সুরক্ষা, জলবায়ু ন্যায়বিচার ও শিক্ষার প্রসারে কাজের স্বীকৃতিস্বরূপ এই মনোনয়ন পেয়েছেন।সুদীপ্ত দেবনাথ সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় থেকে ২০২৫ সালে এসএসসি পাস করে বর্তমানে সাতক্ষীরা সরকারি কলেজে একাদশ শ্রেণিতে অধ্যয়ন করছেন। তিনি শহরের মাস্টারপাড়ার যামিনী কুমার দেবনাথ ও সেজুতি দেবনাথ …
Read More »সাতক্ষীরায় বিজিবির অভিযানে পনেরো লক্ষ টাকার ভারতীয় মালামাল জব্দ
প্রেস বিজ্ঞপ্তি: সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে প্রায় পনেরো লক্ষ টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি। বৃহস্পতিবার দিনভর জেলার ভোমরা, কুশখালী, হিজলদী এবং কাকডাঙ্গা এলাকা থেকে এসব মালামাল আটক করা হয় । বিকালে এক প্রেসবিজ্ঞপ্তিতে তথ্য জানান, সাতক্ষীরা-৩৩ ব্যটেলিয়ান বিজিবি অধিনায়ক লে কর্নেল আশরাফুল হক তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মাদরা বিওপির আভিযানিক দল সীমান্ত পিলার-১৩/৩ …
Read More »সাতক্ষীরায় বিশ্ব দৃষ্টি দিবস-২০২৫ উপলক্ষে ডাঃ মাহাতাব উদ্দীন মেমোরিয়াল হাসপাতালের উদ্যোগে আলোচনা সভা
নিজস্ব প্রতিনিধি :‘আপনার চোখকে ভালবাসুন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় বিশ্ব দৃষ্টি দিবস-২০২৫ উপলক্ষে ডাঃ মাহাতাব উদ্দীন মেমোরিয়াল হাসপাতালে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (০৯ অক্টোবর) সকালে ডাঃ মাহাতাব উদ্দীন মেমোরিয়াল হাসপাতালের আয়োজনে হাসপাতালের সেমিনার কক্ষে ডাঃ মাহাতাব উদ্দীন মেমোরিয়াল চক্ষু হাসপাতালের পরিচালক ডাঃ আফতাবুজ্জামান সাহেবের জ্যোষ্ঠ পুত্র ও ঢাকা বারডেম হাসপাতালের আই কনসালটেন্ট ডাঃ খুরশীদ জামান এঁর সভাপতিত্বে আলোচনা …
Read More »আশাশুনিতে পরিচর্চাকারীদের পজেটিভ প্যারেনটিং বিষয়ক প্রশিক্ষণ
জি এম মুজিবুর রহমানঃ আশাশুনিতে প্রতিবন্ধীদের পরিচর্চাকারীদের পজেটিভ প্যারেনটিং বিষয়ক তথা পিতামাতা ও যত্নশীলদের সক্ষমতাবৃদ্ধির জন্য ইতিবাচক অভিভাবকত্বের উপর প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা অফিসার্স ক্লাবে ৩ দিনের এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। লিলিয়ানা ফন্ডস এর অর্থায়নে সিডিডি এর সহায়তায় আইডিয়ালের আয়োজনে গত ৭ অক্টোবর প্রশিক্ষণ উদ্বোধন করা হয়। ৩ দিনের প্রশিক্ষণে প্রতিবন্ধীদের পরিচর্চাকারী পিতামাতা ও পরিচর্চাকারী ২৫ জন অংশ গ্রহন …
Read More »সাংবাদিক মোস্তফার ভাইয়ের মৃত্যুত সাতক্ষীরা প্রেসক্লাবের শোকজ্ঞাপন
প্রেস বিজ্ঞপ্তি: সাতক্ষীরা প্রেসক্লাবের সদস্য মীর মোস্তফা আলীর মেজো ভাই মীর মোকসেদ আলী মারা গেছেন।বৃহস্পতিবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় সাতক্ষীরা সিবি হাসপাতালে তার মৃত্যু হয়। তিনি দীর্ঘদিন ধরে দুরারোগ্য ব্যাধি ক্যান্সারে আক্রান্ত ছিলেন। তার মৃত্যুতে গভীর ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে বিবৃতি দিয়েছেন, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবুল কাশেম,সহ-সভাপতি আবুল কালাম, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান, যুগ্ম সম্পাদক এম. বেলাল হোসাইন, সাংগঠনিক …
Read More »
দৈনিক সাতক্ষীরা সব সময় সবার আগে
