Breaking News

dainiksatkhira24

সাতক্ষীরা পিএন স্কুল এন্ড কলেজে নবীন বরণ

নিজস্ব প্রতিনিধি: সুনাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বানের মধ্যদিয়ে বরণ করে নেওয়া হলো সাতক্ষীরা পিএন স্কুল এন্ড কলেজে একাদশে ভর্তীকৃত নবীন শিক্ষার্থীদের। সোমবার (১৫ সেপ্টেম্বর) এই নবীনবরণ অনুষ্ঠানকে কেন্দ্র্র করেই মুখরিত হয়ে ওঠে প্রতিষ্ঠান ক্যাম্পাস। নবীন বরণ অনুষ্ঠানকে উপলক্ষে সাজানো হয় গোটা হররুম। কেউ এসেছিলেন সেজে, কেউবা সাধারণ পোশাকে। সবাই মেতে ওঠেন হাসি-আনন্দ-আড্ডা-উল্লাসে। শিক্ষার্থীদের এই আনন্দে মেতে ওঠেন শিক্ষকরাও। সাতক্ষীরা পিএন …

Read More »

বাংলাদেশকে বিনামূল্যে ২০টি রেল ইঞ্জিন দিচ্ছে চীন

নিউজ ডেস্ক: বাংলাদেশ রেলওয়ের (বিআর) জন্য ২০টি মিটারগেজ (এমজি) লোকোমোটিভ কেনায় সহায়তা হিসেবে ১২৯ কোটি ৫৪ লাখ ডলার (প্রায় ১ হাজার ৫৯১ কোটি টাকা) অনুদান দিচ্ছে চীন। দীর্ঘদিন ধরে পুরোনো ইঞ্জিনের কারণে যে সংকট চলছে, তা নিরসনে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন রেল কর্মকর্তারা। রেল মন্ত্রণালয় এ বিষয়ে ‘চায়না গ্রান্টের আওতায় বাংলাদেশ রেলওয়ের জন্য ২০টি মিটারগেজ ডিজেল …

Read More »

খেলায় হ্যান্ডশেক করেনি ভারত, প্রতিশোধ নিলো পাকিস্তানও

খেলাধুলা ডেস্ক: দুই দেশের দীর্ঘস্থায়ী উত্তেজনা এবার খেলায়ও প্রতিফলিত হলো। এশিয়া কাপ টি-টোয়েন্টি ম্যাচের টসের সময় পাকিস্তানের অধিনায়ক সালমান আলি আগার সঙ্গে ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব হাত মেলাননি। ম্যাচ শেষে ভারতীয় ক্রিকেটাররাও পাকিস্তান দলের সঙ্গে সৌজন্যমূলক হ্যান্ডশেক করতে যাননি। সাধারণত খেলার আগে ও পরে দুই দলের মধ্যে করমর্দন হওয়াই নিয়ম, তবে এটি হয়নি। পরে পুরস্কার বিতরণী মঞ্চে ভারত অধিনায়ক সূর্যকুমার …

Read More »

কুষ্টিয়ায় মন্দিরে প্রতিমা ভাঙচুর

নিউজ ডেস্ক: কুষ্টিয়ার মিরপুর উপজেলার পোড়াদহ ইউনিয়নের স্বরুপদহ পালপাড়া কালী মন্দিরে প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে। ভাঙচুরের পর ঘটনাস্থলে থাকা একটি নজরদারি ক্যামেরা (আইপি ক্যামেরা) নিয়ে গেছে দুর্বৃত্তরা। রোববার (১৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার খবর পেয়ে কুষ্টিয়ার পুলিশ সুপার মো. মিজানুর রহমান, র‌্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুদীপ্ত সরকারসহ স্থানীয় রাজনৈতিক দলের নেতারা ঘটনাস্থলে ছুটে যান। …

Read More »

নেপালে ছয় মাসের মধ্যে ক্ষমতা হস্তান্তরের ঘোষণা অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রীর

আন্তর্জাতিক ডেস্ক: নেপালের অন্তর্বর্তী সরকারের নবনিযুক্ত প্রধানমন্ত্রী সুশীলা কারকি জানিয়েছেন, তিনি ছয় মাসের বেশি সময় এই পদে থাকবেন না। আগামী বছরের ৫ মার্চ জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে গঠিত সরকারের কাছে তিনি দায়িত্ব হস্তান্তর করবেন। রোববার (১৪ সেপ্টেম্বর) শপথ নেওয়ার পর প্রথমবারের মতো বক্তব্যে সুশীলা কারকি বলেন, ‘আমি এই দায়িত্ব চাইনি। রাজপথে নামা বিক্ষোভকারীদের আহ্বানে আমি সাড়া না দিয়ে পারিনি।’ সম্প্রতি …

Read More »

ঢাবির জহুরুল হক হলে নবনির্বাচিত ভিপিকে কলারোয়া আলিয়া মাদরাসায় সংবর্ধনা

কামরুল হাসান: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের নবনির্বাচিত ভিপি মো. আহসান হাবীব ইমরোজকে সংবর্ধনা প্রদান করেছে কলারোয়া আলিয়া কামিল মাদরাসা। আহসান হাবীব ইমরোজ সাতক্ষীরা জেলার কলারোয়া আলিয়া কামিল (মাস্টার্স) মাদরাসার প্রাক্তন ছাত্র। রবিবার (১৪ সেপ্টেম্বর) সকাল ১০টায় মাদরাসার হলরুমে ওই সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, প্রাক্তন শিক্ষার্থীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মাওলানা তৌহিদুর …

Read More »

বিএনপি ক্ষমতায় গেলে সব ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিত করা হবে- তালার খেশরায় সাবেক এমপি হাবিব

তালা প্রতিনিধি: ব্যাপক উৎসাহ উদ্দীপনা মধ্যদিয়ে হাজারো শতাধিক কর্মীর উপস্থিতিতে তালার খেশরা ইউনিয়ন বিএনপির সম্মেলন ও কমিটি গঠন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে সর্বসম্মতিক্রমে সভাপতি মাষ্টার ময়নুল ইসলাম,সাধারণ সম্পাদক আলহাজ্ব গাজী গফফার,সাংগঠনিক সম্পাদক মাষ্টার আঃ আলিম নির্বাচিত করা হয়। রবিবার (১৪সেপ্টেম্বর) বিকাল ৫টায় খেশরা ইউনিয়ন বিএনপির আয়োজনে হরিহরনগর ফুটবল ময়দানে সম্মেল অনুষ্ঠিত হয়। সম্মেলনে খেশরা ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি মাষ্টার ময়নুল …

Read More »

সাতক্ষীরায় তালা ভেঙে দুধর্ষ চুরি, প্রায় ৩০ ভরি স্বর্ণলাংকার খোয়া

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরায় গ্রীলের তালা ভেঙে দুধর্ষ চুরি সংঘটিত হয়েছে। চোরেরা এসময় প্রায় ৩০ ভরি স্বর্ণলাংকার নিয়ে গেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী পরিবার। শনিবার দিবাগত রাতের কোন এক সময় সাতক্ষীরার পৌরসভার উত্তরকাটিয়া এলাকার আমির হোসেন খান চৌধুরীর বাড়িতে এ চুরির ঘটনাটি ঘটে। ভুক্তভোগী আমির হোসেন খান চৌধুরী জানান, তার দুইতলা বিশিষ্ট্য বাড়ির উপর তলায় তিনি থাকেন। নিচ তলায় তার মাতা …

Read More »

সাতক্ষীরায় বিজিবির অভিযানে দশ লক্ষ টাকার ভারতীয় মালামাল জব্দ

প্রেস বিজ্ঞপ্তি:সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে প্রায় দশ লক্ষ টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি। রোববার দিনভর জেলার ভোমরা, কালিয়ানী, ঘোনা, কুশখালী, কাকডাঙ্গা, সুলতানপুর বিওপি এবং ঝাউডাঙ্গা এলাকা থেকে এসব মালামাল আটক করা হয় । বিকালে বিজিবি প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান,সাতক্ষীরা-৩৩ ব্যাটেলিয়ান বিজিবি অধিনায়ক লে কর্নেল আশরাফুল হক । তিনি জানান,গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঝাউডাঙ্গা বিশেষ …

Read More »

পাইকগাছার বাঁকা-দরগাহপুর সংযোগ সেতু ভাঙ্গনের মুখে ঝুঁকিতে হাজারো মানুষ

পাইকগাছা প্রতিনিধি:পাইকগাছা উপজেলার রাড়ুলী ইউনিয়নের বাঁকা বাজারের সঙ্গে সাতক্ষীরার আশাশুনি উপজেলার দরগাহপুরকে সংযুক্ত করা একমাত্র সেতুটি ভাঙ্গনের মুখে পড়েছে। যার বর্তমান অবস্থা খুবই করুণ ও নাজুক অবস্থা। কপোতাক্ষ নদের প্রবল স্রোতে সেতুটির দুই পাশের পিলারের নিচের মাটি ধসে পড়েছে। এতে ১৯৯২ সালে নির্মিত এ পুরোনো সেতুটি যেকোনো মুহূর্তে নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।স্থানীয়দের অভিযোগ, যশোরের কেশবপুর পানি উন্নয়ন বোর্ডের …

Read More »
HTML Snippets Powered By : XYZScripts.com