নিজস্ব প্রতিনিধি : একদিন তুমি পৃথিবী গড়েছ, আজ আমি স্বপ্ন গড়বো সযত্নে তোমায় রাখবো আগলে এই প্রতিপাদকে সামনে রেখে সাতক্ষীরায় ৩৫ তম আন্তর্জাতিক প্রবীণ দিবস-২০২৫ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৭ অক্টোবর) সকালে সাতক্ষীরা সদর উপজেলা অডিটোরিয়ামে জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয় সাতক্ষীরার আয়োজনে সমাজসেবা অধিদপ্তর সাতক্ষীরার উপপরিচালক সাইদুর রহমান মৃধার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি …
Read More »dainiksatkhira24
তালার বিশেষ চাহিদাসম্পন্ন শিশু মুজাহিদকে হুইলচেয়ার উপহার
তালা প্রতিনিধিঃসাতক্ষীরার তালার মহান্দী গ্রামের বিশেষ চাহিদাসম্পন্ন শিশু মুজাহিদকে হুইলচেয়ার উপহার দিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘আমরা বন্ধু ইয়ুথ ফাউন্ডেশন’। সোমবার (৬ অক্টোবর) সকালে শিশু মুজাহিদের হাজির হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দীপা রানী সরকার এর উপস্থিতিতে শিশুটির পরিবারের হাতে হুইলচেয়ারটি তুলে দেওয়া হয়।এ সময় ইউএনও দীপা রানী সরকার বলেন, এ ধরনের মানবিক উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনে। আমরা সবাই মিলে যদি …
Read More »মেয়েকে জোরপূর্বক তুলে নিয়ে যাওয়ার সময় বাঁধা দেওয়ায় মা’এর মাথা ফাটিয়ে দিয়েছে প্রতিপক্ষ
নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় এক স্কুল পড়ুয়া মেয়েকে জোরপূর্বক তুলে নিয়ে যাওয়ার সময় বাঁধা দেওয়ায় মা’কে পিটিয়ে মাথা ফাটিয়ে দিয়েছে প্রতিপক্ষ। গত সোমবার (৬ অক্টোবর) বিকালে সদরের দহাকুলা গ্রামে এঘটনা ঘটে।এঘটনায় ওই মেয়ের মা দহাকুলা গ্রামের মীর মাহমুদুল্লাহর স্ত্রী মাছাঃ হালিমা বেগম জানান, পার্শ্ববর্তী এলাকার মাঃ শহিদুল ইসলামের ছেলে মাঃ শরীফ হাসন (২০) দীর্ঘদিন আমার নাবালিকা মেয়েকে উত্যক্ত করে আসছে। …
Read More »ধর্ম অবমাননা, দেবহাটার পুষ্পকাটিতে যুবক
রঘুনাথ খাঁঃ সাতক্ষীরার দেবহাটা উপজেলার পুষ্পকাটিতে ইসলাম ধর্ম ও পবিত্র কুরআন নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করায় উত্তেজনা সৃষ্টি হয়েছে। সোমবার (৬ অক্টোবর) সকাল থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ওই মন্তব্য ছড়িয়ে পড়লে এলাকাবাসীর মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়।অভিযুক্ত যুবকের নাম সোহাগ হোসেন (২৬)। তিনি পুষ্পকাটি গ্রামের মঞ্জুর হোসেনের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ‘সালাউদ্দিন’ নামের একটি ফেসবুক আইডি থেকে ইসলাম ধর্ম, …
Read More »আশাশুনির চাপড়ায় রমজান আলীর দাফন সম্পন্ন
আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নের মধ্যম চাপড়া ওয়ার্ড জামায়াত ইসলামের সেক্রেটারি মাওলানা ইসমাইল হোসেনের পিতা রমজান আলী গাজী (৯২) দাফন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) মধ্যম চাপড়া বলফিল্ডে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাযা পূর্ব আলোচনায় উপজেলা জামায়াতের আমির আবু মুসা তারিকুজ্জামান তুষার, নায়েবে আমির মাওঃ মোশাররফ হোসেন, শুরা ও কর্ম পরিষদ সদস্য ও জজ কোর্টের এপিপি এডভোকেট শহিদুল ইসলাম, …
Read More »আশাশুনির কুল্যার দাড়ার খাল উন্মুক্ত রাখার দাবীতে মানববন্ধন
জি এম মুজিবুর রহমান: আশাশুনি উপজেলার দাড়ারখাল উন্মুক্ত রাখা ও খাল উন্মুক্তের দাবীতে ও আন্দোলনকারীদের নামে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৬ অক্টোবর) দুপুরে কুল্যা ইউনিয়নের মাদারবাড়িয়া গ্রামে ভুক্তভোগি এলাকাবাসীর অংশ গ্রহনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।দীর্ঘ মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, আবু মুছা, বাবু মোল্যা, মহিউদ্দীন গাজী প্রমুখ। শত শত নারী-পুরুষ ও যুবদের অংশ গ্রহনে বক্তাগণ বলেন, দাড়ার খাল …
Read More »কলারোয়ায় কপাই ফুটবল টুর্নামেন্টে ধুলিহর সেমিফাইনালে উন্নীত
কামরুল হাসান: কলারোয়ায় কপাই ফুটবল টুর্নামেন্টে ধুলিহর সুপারস্টার যুব সংঘ সেমিফাইনালে উন্নীত হয়েছে। সোমবার (৬অক্টোবর) বিকেলে কলারোয়া ফুটবল ময়দানে অনুষ্ঠিত কলারোয়া পাবলিক ইনস্টিটিউট (কপাই) আয়োজিত এই টু্র্নামেন্টের প্রথম পর্বের দ্বিতীয় খেলায় পরস্পরের মুখোমুখি হয় চৌগাছা মামুন একাডেমি ও ধুলিহর সুপারস্টার যুব সংঘ, সাতক্ষীরা। বিপুল দর্শক সমাগমে প্রচন্ড প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ খেলায় ১-০ গোলে জয়লাভ করে সেমিফাইনালে উন্নীত হয় ধুলিহর সুপারস্টার যুব …
Read More »ইসলামী বাংকের অবৈধ বিনিয়োগ ও নিয়োগ বাতিলের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন
নিজস্ব প্রতিনিধি: দেশের ব্যাংক লুটের লক্ষ্যে ২০১৭ থেকে ২০২৪ সাল পর্যন্ত ইসলামী ব্যাংকসহ অন্যান্য ব্যাংকে এস আলমের নিয়োগ দেওয়া চট্টগ্রামের প্রার্থীদের ‘অবৈধ নিয়োগ’ বাতিল করে অবিলম্বে সারা দেশ থেকে মেধা যাচাইয়ের মাধ্যমে সৎ ও যোগ্য প্রার্থী নিয়োগের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন কর্মসূচি পালন করেছে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম। সোমবার (৬অক্টোবর) সকালে সাতক্ষীরা তুফান কোম্পানি মোড় ইসলামী ব্যাংকের অফিসের সামনে আয়োজিত মানববন্ধন …
Read More »সাতক্ষীরায় সিভিল সার্জনের অপসারণ দাবিতে মানববন্ধন
নিজস্ব প্রতিনিধি: ঘুষ, দুর্নীতি, নারীলোলুপ আচরণ ও মাদকাসক্তির অভিযোগ তুলে সাতক্ষীরার সিভিল সার্জন ডা. আব্দুস সালামের অপসারণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৬ অক্টোবর) সকাল ১১টায় সাতক্ষীরা শহরের খুলনা রোড মোড়ে স্থানীয় সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনসহ সাধারণ জনগণের অংশগ্রহণে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে সভাপতিত্ব করেন জেলা ভূমিহীন সমিতির সভাপতি কওছার আলী। এসময় বক্তব্য রাখেন জেলা গণ আন্দোলন …
Read More »৪ দিনের রিমান্ডে সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি
নিউজ ডেস্ক: শাহবাগ থানার জুট ব্যবসায়ী মো. মনির হত্যা মামলায় সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার (৬ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের আদালত শুনানি শেষে এ আদেশ দেন। এদিন কারাগার থেকে দীপু মনিকে আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার উপপরিদর্শক মাইনুল খান পুলক ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। পাবলিক …
Read More »
দৈনিক সাতক্ষীরা সব সময় সবার আগে
