Breaking News

ফেসবুকে আর্থিক সহযোগিতা চাইলেন ব্যারিস্টার ফুয়াদ

Spread the love

নিউজ ডেস্ক:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে নির্বাচনী ব্যয় নির্বাহের জন্য আর্থিক সহযোগিতা চেয়ে ফেসবুকে ভিডিও বার্তা প্রকাশ করেছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির প্রার্থী মোহাম্মদ আসাদুজ্জামান ভূঁইয়া ওরফে ব্যারিস্টার ফুয়াদ। রোববার (৪ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে নিজের ফেসবুক আইডিতে ওই ভিডিও বার্তা দেন তিনি।

বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) সংসদীয় আসন থেকে নির্বাচনে অংশ নেওয়া ব্যারিস্টার ফুয়াদের মনোনয়নপত্র ইতোমধ্যে বৈধ ঘোষণা করেছেন বরিশাল জেলা রিটার্নিং কর্মকর্তা। মনোনয়ন দাখিলের আগে তিনি কর্মী-সমর্থকদের নিয়ে নির্বাচনী এলাকায় ব্যাপক গণসংযোগও করেন।

ভিডিও বার্তায় ব্যারিস্টার ফুয়াদ বলেন, বাবুগঞ্জ ও মুলাদীর প্রত্যন্ত ও প্রান্তিক এলাকাজুড়ে নির্বাচনী প্রচারণা পরিচালনা করা ব্যয়বহুল ও চ্যালেঞ্জিং। জনসংযোগ, যাতায়াত ও প্রচার কার্যক্রম চালিয়ে নিতে সাধারণ মানুষের সহযোগিতা প্রয়োজন হয়ে পড়েছে। তিনি বলেন, ‘নির্বাচন পরিচালনার জন্য অর্থ দরকার। কিন্তু আমার সে পরিমাণ অর্থ নেই, আয়ও নেই।’

ভিডিওতে তিনি আরও বলেন, ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের পর জুলাই সনদের ভিত্তিতে একটি নতুন বাংলাদেশ গড়ার সংগ্রাম চলমান রয়েছে। এ সংগ্রাম শহীদদের রেখে যাওয়া আমানত উল্লেখ করে তিনি ইনসাফ ও আজাদির পথে সবাইকে একসঙ্গে এগিয়ে আসার আহ্বান জানান।

জনতার টাকায় জনমুখী রাজনীতি প্রতিষ্ঠার আহ্বান জানিয়ে যারা আর্থিকভাবে সহযোগিতা করতে আগ্রহী, তাদের জন্য তিনি বিকাশ ও নগদ নম্বরসহ একটি ব্যাংক হিসাবও ফেসবুক পোস্টে প্রকাশ করেন।

মুলাদী উপজেলার চরকালেখান নোমরহাট এলাকার বাসিন্দা নাইমুল হোসেন বলেন, অনেক রাজনীতিক অল্প সময়ে বিপুল সম্পদের মালিক হলেও নিজের আর্থিক সীমাবদ্ধতা প্রকাশ করে ব্যারিস্টার ফুয়াদ সততার দৃষ্টান্ত স্থাপন করেছেন। সাধারণ মানুষের সহায়তায় নির্বাচিত হলে তিনি জনগণের কাছে আরও বেশি দায়বদ্ধ থাকবেন বলেও মন্তব্য করেন তিনি।

About dainiksatkhira24

Check Also

দুপুরে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি

Spread the love নিউজ ডেস্ক: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জরুরি সংবাদ সম্মেলনের ডাক দিয়েছে। দলের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com