Breaking News

তালায় সরকারি জমি দখলের চেষ্টা: জরিমানাসহ অবৈধ স্থাপনা অপসারণ

Spread the love
জহর হাসান সাগর:
সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটা পুটিয়াখালী মৌজার ১৪৯ দাগের ক-তপশীলভুক্ত সরকারি জমিতে অবৈধভাবে স্থাপনা নির্মাণের অভিযোগে জরিমানা আদায়সহ অবৈধ স্থাপনা অপসারণ করা হয়েছে। অভিযান পরিচালনা করেন তালা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাহাত খান।
জানা গেছে, পাটকেলঘাটা বড় বিলার গ্রামের অমূল্য কৃষ্ণ দাশের পুত্র নিরঞ্জন দাস (৫৮) সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে প্রায় ০.০১ একর ক-তপশীলভুক্ত জমিতে অবৈধভাবে ঘর নির্মাণ করেন। বিষয়টি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাহাত খানের নজরে এলে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন।
পরবর্তীতে সরকারি আদেশ অমান্য করে অবৈধভাবে স্থাপনা নির্মাণের দায়ে দণ্ডবিধি ১৮৬০ এর ১৮৮ ধারায় জরিমানা আদায় করা হয় এবং নির্মিত অবৈধ স্থাপনা অপসারণ করা হয়।
অভিযান চলাকালে পাটকেলঘাটা থানা পুলিশ আইনশৃঙ্খলা রক্ষায় সহায়তা প্রদান করে।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) রাহাত খান বলেন, “সরকারি জমির দখল ও স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।”

About dainiksatkhira24

Check Also

তালা বাজার বণিক সমিতির সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

Spread the loveফারুক সাগর: সাতক্ষীরার তালা বাজারকে অশান্ত করার ষড়যন্ত্র,সাধারণ ব্যবসায়ীদের ওপর সন্ত্রাসী হামলা এবং …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com