dainiksatkhira24

সাতক্ষীরায় শুরু হয়েছে অষ্টম শ্রেণির জুনিয়র বৃত্তি পরীক্ষা

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরায় উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে শুরু হয়েছে অষ্টম শ্রেণির জুনিয়র বৃত্তি পরীক্ষা। আজ রবিবার (২৮ ডিসেম্বর) সকাল ১০ থেকে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষাকে কেন্দ্র করে শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে ছিল উৎসাহ-উদ্দীপনা। নির্ধারিত সময়ের আগেই পরীক্ষার্থীরা কেন্দ্রগুলোতে উপস্থিত হয়। পরীক্ষাকেন্দ্রগুলোর সামনে অভিভাবকদের ভিড় লক্ষ্য করা গেলেও সার্বিক পরিবেশ ছিল সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ। পরীক্ষার …

Read More »

এসএসসি পাসেই চাকরি ইবনে সিনায়, আবেদন শেষ ৪ জানুয়ারি

নিউজ ডেস্ক: জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি পিএলসি। প্রতিষ্ঠানটি ‘অ্যাসিস্ট্যান্ট ড্রাইভার (ফর্কলিফ্ট)’ পদে কর্মী নিয়োগে ২৪ ডিসেম্বর প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ২৪ ডিসেম্বর থেকেই শুরু হয়েছে—চলবে ৪ জানুয়ারি পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা আগামী ৪ জানুয়ারির মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন। প্রতিষ্ঠানের নাম: ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি পিএলসি; পদের নাম: অ্যাসিস্ট্যান্ট ড্রাইভার (ফর্কলিফ্ট); পদসংখ্যা: নির্ধারিত নয়; চাকরির …

Read More »

খালেদা জিয়াকে রাতে ‘সংকটময়’ বললেন চিকিৎসক, ভোরে দোয়া চাইলেন তারেক রহমান

নিউজ ডেস্ক: বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ‘সংকটময় অবস্থা’ পার করছেন বলে জানিয়েছেন মেডিকেল টিমের সদস্য ও দলের স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন। শনিবার (২৭ ডিসেম্বর) রাত সাড়ে ১২টায় হাসপাতালের সামনে এক প্রেস ব্রিফিংয়ে তিনি বলেছেন, ‘এ সংকট উৎরিয়ে যেতে পারলে হয়তো আমরা ভালো কিছু শুনতে পাব।’ জাহিদ হোসেনের ব্রিফিংয়ের কয়েক ঘণ্টা পর ভোর সাড়ে ৬টায় বিএনপি …

Read More »

ওসমান হাদিকে হত্যার আসামিকে পালাতে সহযোগিতা করা দুই ভারতীয় গ্রেপ্তার

নিউজ ডেস্ক: ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ক্রাইম অ্যান্ড অপারেশন্স বিভাগের অতিরিক্ত পুলিশ কমিশনার এস এন মো. নজরুল ইসলাম জানিয়েছেন, ইনকিলাব মঞ্চের নেতা শহীদ শরীফ ওসমান হাদিকে হত্যার ঘটনা পূর্বপরিকল্পিত ছিল। এর ফলে আসামিদের চিহ্নিত করার আগে তারা সীমান্ত পার হতে সক্ষম হয়। এই ঘটনায় তাদের সহযোগিতা করা দুই ভারতীয়কে স্থানীয় পুলিশ গ্রেপ্তার করেছে। রবিবার (২৮ ডিসেম্বর) সকাল পৌনে ১১টায় ডিএমপির …

Read More »

জামায়াতের সঙ্গে জোটের পক্ষে এবার নাহিদকে ১৭০ নেতার চিঠি

নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ৮ দলীয় জোটের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজনৈতিক জোট বা আসন সমঝোতায় আপত্তি জানিয়ে কেন্দ্রীয় কমিটির ৩০ নেতা দলের আহ্বায়ক নাহিদ ইসলামকে চিঠি দিয়েছেন। বিষয়টি নিয়ে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হয়। এর বিপরীতে দলটির কেন্দ্রীয় কমিটির ১৭০ জন নেতা জামায়াতের সঙ্গে জোট বা সমঝোতার পক্ষে অবস্থান জানিয়ে নাহিদ ইসলামকে চিঠি দিয়েছেন। শনিবার (২৭ …

Read More »

হাদি হত্যাকাণ্ড/ফয়সাল দেশ ছেড়ে পালিয়েছে, স্বীকার করলো পুলিশ

নিউজ ডেস্ক: ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের মামলার মূল্য অভিযুক্ত ফয়সাল দেশ ছেড়ে পালিয়েছে বলে জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম। রোববার (২৮ ডিসেম্বর) সকালে ডিএমপির মিডিয়া সেন্টারে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান বিন হাদি হত্যা মামলার তদন্তের অগ্রগতি প্রসঙ্গে আয়োজিত সংবাদ সম্মেলনে তিমি এ তথ্য জানান। তিনি …

Read More »

সোশ্যাল মিডিয়ায় শিল্পা শেঠির আপত্তিকর ছবি

বিনোদন ডেস্ক: প্রযুক্তির অপব্যবহার করে বলিউড অভিনেত্রী শিল্পা শেঠির ছবি ও ভিডিও বিকৃতি, পাশাপাশি ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘনের অভিযোগ উঠেছে। এর জেরে আদালতের দ্বারস্থ হয়েছেন অভিনেত্রী। শনিবার (২৭ ডিসেম্বর) টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে তার বিকৃত ছবি ছড়িয়ে পড়ে। যার প্রেক্ষিতে তিনি এই আইনি পদক্ষেপ নেন। অভিনেত্রীর অভিযোগের ভিত্তিতে …

Read More »

৫ বছর ধরে চলমান গৃহযুদ্ধের মধ্যেই মিয়ানমারে জাতীয় নির্বাচন শুরু

নিউজ ডেস্ক: গৃহযুদ্ধ, রাজনৈতিক দমন-পীড়ন এবং নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে তীব্র প্রশ্নের মধ্যেই জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে বাংলাদেশের প্রতিবেশী মিয়ানমারে। ২০২১ সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে নির্বাচিত বেসামরিক সরকার উৎখাতের প্রায় পাঁচ বছর পর এই প্রথম জাতীয় নির্বাচনে ভোট দিচ্ছেন দেশটির নাগরিকরা। তবে দেশজুড়ে চলমান সংঘাত, বিরোধী দলগুলোর অনুপস্থিতি এবং সেনাশাসনের কঠোর নিয়ন্ত্রণের কারণে এই নির্বাচনকে অনেকেই ‘অবিশ্বাসযোগ্য’ ও ‘নাটকীয় …

Read More »

জামায়াতের সঙ্গে সমঝোতা কেন, ব্যাখ্যা দিলেন এনসিপির আখতার হোসেন

নিউজ ডেস্ক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সঙ্গে সম্ভাব্য জোট বা নির্বাচনী সমঝোতা নিয়ে যখন দলটির ভেতর-বাইরে তীব্র সমালোচনা চলছে, তখন সেই বিতর্কে ব্যাখ্যা তুলে ধরলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন। শনিবার (২৭ ডিসেম্বর) দিবাগত রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে এনসিপির ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে আখতার হোসেন জানান, সংস্কার ও রাষ্ট্র কাঠামো পুনর্গঠনের …

Read More »

ঢাকা–১৭ আসন থেকে নির্বাচন করবেন তারেক রহমান, মনোনয়নপত্র সংগ্রহ

নিউজ ডেস্ক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঢাকা–১৭ সংসদীয় আসন থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। রোববার (২৮ ডিসেম্বর) সকালে তার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার সকাল ১১টার দিকে সেগুনবাগিচায় অবস্থিত ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরীর কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন। বিএনপির মিডিয়া সেল এ তথ্য নিশ্চিত করেছে। …

Read More »
HTML Snippets Powered By : XYZScripts.com