Breaking News

খালেদা জিয়াকে রাতে ‘সংকটময়’ বললেন চিকিৎসক, ভোরে দোয়া চাইলেন তারেক রহমান

Spread the love

নিউজ ডেস্ক:
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ‘সংকটময় অবস্থা’ পার করছেন বলে জানিয়েছেন মেডিকেল টিমের সদস্য ও দলের স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন। শনিবার (২৭ ডিসেম্বর) রাত সাড়ে ১২টায় হাসপাতালের সামনে এক প্রেস ব্রিফিংয়ে তিনি বলেছেন, ‘এ সংকট উৎরিয়ে যেতে পারলে হয়তো আমরা ভালো কিছু শুনতে পাব।’

জাহিদ হোসেনের ব্রিফিংয়ের কয়েক ঘণ্টা পর ভোর সাড়ে ৬টায় বিএনপি মিডিয়া সেল এ জেড এম জাহিদ হোসেনকে উদ্ধৃত করে এক পোস্টে বলেছে, ‘বেগম খালেদা জিয়া নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। দেশবাসীর কাছে মায়ের জন্য দোয়া চেয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।’

এর আগে রবিবার রাত সাড়ে ৯টার পর খালেদা জিয়াকে দেখতে যান তারেক রহমান ও তার স্ত্রী জুবাইদা রহমান। তারা সেখানে প্রায় দুই ঘণ্টা অবস্থান করেন। মধ্যরাতে অনেকটা হঠাৎ করে তার স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে ব্রিফ করেন এ জেড এম জাহিদ হোসেন।

তিনি বলেন, ‘তিনি ২৩ নভেম্বর ভর্তি হয়েছেন। ভর্তির পর শারীরিক অবস্থার অবনতি হয়েছিল। সে কারণে সিসিইউ ও পরে আইসিউতে নেওয়া হয়। স্বাভাবিকভাবেই উন্নতি হয়েছে বলা যাবে না। অত্যন্ত সংকটময় অবস্থা পার করছেন। এ সংকট উতরিয়ে যেতে পারলে হয়তো ভালো কিছু শুনতে পাব।’

জাহিদ হোসেন জানান, চিকিৎসকরা সর্বোচ্চ মেধা দিয়ে চেষ্টা করছেন এবং দেশি-বিদেশি চিকিৎসকের সঙ্গে জুবাইদা রহমান যুক্ত আছেন।

খালেদা জিয়া গত ২৩ নভেম্বর থেকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এরপর থেকে অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের অধীন তার চিকিৎসা চলছে।

About dainiksatkhira24

Check Also

দুপুরে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি

Spread the love নিউজ ডেস্ক: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জরুরি সংবাদ সম্মেলনের ডাক দিয়েছে। দলের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com