Breaking News

আশাশুনিতে জামায়াতের অগ্রসর কর্মী শিক্ষা শিবির

Spread the love

জি এম মুজিবুর রহমান ঃ আশাশুনিতে জামায়াতে ইসলামীর উদ্যোগে বাছাইকৃত কর্মীদের নিয়ে অগ্রসর কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল ১০ টায় উপজেলা জামায়াত কার্যালয়ে দিনব্যাপী এ শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়।উপজেলা আমীর আবু মুছা তারিকুজ্জামান তুষারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা সেক্রেটারী মাওঃ আজিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন, সহকারী সেক্রেটারী প্রভাষক মাওঃ ওমর ফারুক, জেলা কর্মপরিষদ সদস্য এডভোকেট আব্দুস সোবহান মুকুল, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি মাওঃ আবু বক্কর সিদ্দিক। অন্যদের মধ্যে উপজেলা নায়েবে আমীর মাওঃ নুরুল আফসার মোর্তাজা, সেক্রেটারী মাওঃ আনওয়ারুল হক, সহ-সেক্রেটারী ডাঃ রোকনুজ্জামান, পেশাজীবী সংগঠনের সভাপতি মাওঃ আতাউর রহমান, অফিস সম্পাদক মাওঃ রুহুল কুদ্দুুস, বাইতুলমাল সম্পাদক মাওঃ শহিদুল ইসলাম, সদর ইউনিয়ন আমীর হাফেজ আব্দুল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন।

 

About dainiksatkhira24

Check Also

আশাশুনিতে ইএসডিও’র মাঠ পর্যায়ের কার্যক্রম পরিদর্শনে সাতক্ষীরা জেলা প্রশাসক

Spread the love জি এম মুজিবুর রহমান: সাতক্ষীরা জেলা প্রশাসক মিজ আফরোজা আখতার আশাশুনি উপজেলার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com