Breaking News

শ্যামনগরে বিএনপি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত

Spread the love

নিজস্ব প্রতিনিধি ঃ সাতক্ষীরার শ্যামনগরে বিএনপি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পৌর বিএনপির আয়োজনে শুক্রবার শ্যামনগর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে আনুষ্ঠিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা বিএনপি যুগ্ন আহবায়ক ও সাতক্ষীরা-৪ আসনের আগামী জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন প্রত্যাশী ড. মোঃ মনিরুজ্জামান মনির। প্রধান অতিথির তার বক্তব্যে বলেন, বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসলে জাতীয় সরকার গঠন করার পাশাপাশি, প্রত্যেকটা ফ্যামিলির নারী প্রধানকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে ভাতা প্রদান করা হবে। এবং গ্রামে গ্রামে যেয়ে এমবিবিএস ডাক্তারের মাধ্যমে স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে।শ্যামনগর পৌর বিএনপির সাবেক আহ্বায়ক শেখ লিয়াকত আলী বাবুর সভাপতিত্বে ও সাবেক সদস্য সচিব মোঃ শামছুদ্দোহা টুটুলের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শ্যামনগর উপজেলা বিএনপির সদ্য সাবেক আহবায়ক আলহাজ্ব সোলাইমান কবীর, সাবেক সদস্য সচিব গোলাম আলমগীর, সিনিয়র যুগ্ন আহবায়ক জিএম লিয়াকত আলী, যুগ্ন আহবায়ক এড. ইব্রাহিম খলিল, যুগ্ন আহবায়ক প্রভাষক আব্দুল ওহাব, উপজেলা কৃষক দলের আহবায়ক গাজী নুরুজ্জামান, সদস্য সচিব এসএম আবুবক্কার সিদ্দিক প্রমুখ।

About dainiksatkhira24

Check Also

শ্যামনগরে কৃষি জমির মাটি কেটে ইট ভাটায় ঘের মালিককে ১ হাজার টাকা জরিমানা

Spread the loveরঘুনাথ খাঁ: সাতক্ষীরার শ্যামনগরে কৃষি জমির মাটি ইট ভাটায় বিক্রির দায়ে এক ঘের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com