Breaking News

শ্যামনগরের গাবুরায় কৃষি প্রযুক্তি বিষয়ে ওরিয়েন্টেশন ও উপকরণ হস্তান্তর

Spread the love

পরিতোষ কুমার বৈদ্য: শ্যামনগর উপজেলার উপকূলীয় ইউনিয়ন গাবুরাতে জলবায়ু পরিবর্তন ও লবণাক্ততা মোকাবিলায় অভিযোজন কৃষি চর্চা বাড়াতে এবং আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে স্থানীয় ৮জন কৃষকদের নিয়ে ওরিয়েন্টেশন ও কৃষি উপকরণ হস্তান্তর করা হয়েছে।বুধবার(১১ নভেম্বর, ২০২৭) সকাল ১০ টায় ফেইথ ইন এ্যাকশনের বাস্তবায়নে ও সিসিডিভি এর গারিগরি সহায়তায় গাবুরা ইউনিয়নের ডুমুরিয়া মৌজার বিলকিচ খাতুনের বাড়িতে কৃষি প্রযুক্তি বিষয়ে ওরিয়েন্টেশন ও কৃষি প্রযুক্তি সহ কৃষি উপকরণ হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাবুরা ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ড এর ইউপি সদস্য মঞ্জুর হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা কৃষি অফিসের উপসহকারী কৃষি কর্মকর্তা মো: আফতাব হোসেন, গাবুরা ইউনিয়ন পরিষদের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ড এর মহিলা ইউপি সদস্য ফরিদা পারভীন, সিসিডিভি-পিসিআরসি প্রকল্পের উপজেলা সমন্বয়কারী স্টীভ রায় রূপন, ফেইথ ইন এ্যাকশনের সিআরসি প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক মিল্টন বাড়ৈ, সিসিডিভি-পিসিআরসি প্রকল্পের বিজনেস ডেভেলপমেন্ট অফিসার অমিতাভ হালদার, ফেইথ ইন এ্যাকশনের সিআরসি প্রকল্পের প্রজেক্ট অফিসার পরিতোষ কুমার বৈদ্য, মিল অফিসার প্রিন্স মার্ক বিশ্বাস, জেন্ডার অফিসার নওমী বিশ্বাস সহ সিসিডিভি ও ফেইথ ইন এ্যাকশনের অন্যান্য স্টাফবৃন্দ, বনবিবিতলা সিসিআরসি টেকনিক্যাল টিম এর ব্যক্তিবর্গ কৃষ্ণেন্দু রায, রহিম গাজী, হাফিজুর রহমান,মিনতি রানী, দিদারুল ইসলাম প্রমূখ।

 

About dainiksatkhira24

Check Also

সাতক্ষীরায় বিজিবি’র পৃথক দুটি অভিযানে ১ কোটি ৩৯ লাখ টাকার হেরোইন ও মাদক তৈরির কাঁচামাল জব্দ

Spread the loveনিজস্ব  প্রতিনিধি : সাতক্ষীরার নীলডুমুর ব্যাটালিয়ন (১৭ বিজিবি)-এর অধীনস্থ শাখরা বিওপির টহল দল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com