Breaking News

সাতক্ষীরা প্রেসক্লাবের সাংবাদিকদের উপর সস্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন

Spread the love

নিজস্ব প্রতিনিধি:

সাতক্ষীরায় কর্মরত সাংবাদিকদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে । আজ মঙ্গলবার সকাল ১১ টায় সাতক্ষীরা শহরের নিউমার্কেট মোড়ে সাতক্ষীরা প্রেসক্লাবের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয় । সাতক্ষীরা প্রেস ক্লাবের সভাপতি আবুল কাসেম এর সভাপতিত্বে বক্তব্য দেন, সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জি, দৈনিক দক্ষিনের মশালের সম্পাদক আশেক ই এলাহী , এশিয়ান টিভির মশিউর ফিরোজ, এস এ টিভির শাহিন গোলদার, যুমনা টিভির আকরামুল ইসলাম , দৈনিক কালবেলার গাজী ফরহাদ , মুক্ত স্বাধীনের সম্পাদক আবুল কালাম, রুপালী বাংলাদেশের আব্দুল মোমিন, আজকালের খবরের এস এম তৌহিদুজ্জামান, দৈনিক বাংলাবাজারের সৈয়দ পান্না প্রমুখ।

এর আগে গতকাল সোমবার সকালে সাতক্ষীরা প্রেসক্লাবে আলোচনা সভার জন্য যান সাতক্ষীরা প্রেস ক্লাবের নেতৃবৃন্দ ।ওই সময় প্রেসক্লাবের একাংশের সভাপতি আবু নাসের মো আবু সাইদ ও সাধারণ সম্পাদক আব্দূল বারীর নেতৃত্ব একদল মাদকাসাক্ত সন্ত্রাসীরা বিবিসি টিভির সাংবাদিক বেলাল হোসেন ও দৈনিক ভোরের আকাশ প্রতিকার সাংবাদিক আমিনুজ্জামান বাবু সহ ৩০ জন সাংবাদিকে পিটিয়ে জখম করে।

বক্তারা বলেন, প্রেসক্লাবের নেতৃত্ব ঘিরে চলমান বিরোধ নিরসনে আগামী ৮ জুলাই নির্বাচন কমিশন গঠণের প্রতিশ্রুতি দিয়েছে জেলা প্রশাসন। নির্বাচন কমিশনের মাধ্যমে সদস্য যাচাই বাছাই শেষে ভোটের মাধ্যমে গঠিত হবে প্রেসক্লাবের নেতৃত্ব। হামলাকারী সন্ত্রাসীদের আইনের আওতায় আনার প্রতিশ্রুতি দিয়েছেন পুলিশ সুপার। প্রশাসনিক কর্মকর্তাদের অনুরোধে ৮ জুলাই পর্যন্ত আমাদের সব ধরণের কর্মসূচি স্থগিত ঘোষণা করছি।

About dainiksatkhira24

Check Also

সাতক্ষীরায় নদীকৃত্য দিবস পালিত দখল-দূষণমুক্ত জীবন্ত নদীর দাবি

Spread the loveমো মোকাররাম বিল্লাহ ইমন :নদী বাঁচাও—প্রকৃতি ও মানুষ বাঁচাও” এবং “দখল-দূষণমুক্ত প্রবাহমান জীবন্ত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com