Breaking News

সাতক্ষীরায় বিজিবির অভিযানে লক্ষাধিক টাকার ভারতীয় ওষুধ জব্দ

Spread the love

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরায় বিজিবির অভিযানে এক লক্ষ টাকা মূল্যের ভারতীয় ওষুধ জব্দ করা হয়েছে। শুক্রবার (৩১ জানুয়ারি) সাতক্ষীরার মাদরা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে এসব ওষুধ উদ্ধার করা হয়।

 

বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মাদরা বিওপির একটি বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার ১৩/৩-এস এর ৮ আরবি থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানার ভাদিয়ালী এলাকায় অভিযান চালায়। এ সময় পরিত্যক্ত অবস্থায় ভারত থেকে অবৈধভাবে আনা ওষুধ জব্দ করা হয়। জব্দকৃত ওষুধের আনুমানিক মূল্য ১ লাখ ৫ হাজার টাকা।

 

বিজিবির দাবি, চোরাকারবারিরা শুল্ক ফাঁকি দিয়ে এসব ভারতীয় ওষুধ বাংলাদেশে পাচার করছিল। এতে একদিকে সরকার উল্লেখযোগ্য রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে, অন্যদিকে দেশীয় শিল্পও ক্ষতির মুখে পড়ছে।উদ্ধার করা মালামাল সাতক্ষীরা কাস্টমস হাউসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে তারা ।

সাতক্ষীরা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান বলেন, সীমান্তে চোরাচালান ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।

About dainiksatkhira24

Check Also

তালায় তুবা পাইপ এ্যান্ড ফিটিংস ইন্ডাস্ট্রিজ ‎বেকার সমস্যা সমাধানে অভূতপূর্ব অবদান

Spread the loveফারুক সাগর: বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলে বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে অভূতপূর্ব অবদান রেখে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com