Breaking News

আশাশুনিতে মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার ৩

Spread the love

জি এম মুজিবুর রহমানঃ আশাশুনি থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে মাদকদ্রব্য ও মাদক কারবারীসহ ৩ আমামীকে গ্রেফতার করেছে। আসামীদের শুক্রবার আদালতে চালান দেওয়া হয়েছে।
আশাশুনি থানার অফিসার ইনচার্জ মোঃ নোমান হোসেন এর নেতৃত্বে পুলিশ পদির্শক (তদন্ত) মোঃ আব্দুল ওয়াদুদ, এএসআই মোঃ হান্নান মিয়া, এএসআই মোঃ আঃ সালাম অভিযান চালিয়ে ১০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ বড়দল গ্রামের মৃত মোকাম বিশ্বাসের ছেলে আছাদুল বিশ্বাসকে গোয়ালডাঙ্গা এলাকা হতে গ্রেফতার করেন। এসংক্রান্ত মাদক আইনে ১৫(৩)২৫ নং মামলা রুজু করা হয়েছে। অপর অভিযানে ১০০ গ্রাম গাঁজাসহ আরার গ্রামের নাজিমুদ্দীন মালীর ছেলে শিমুল হাসানকে আরার এলাকা হতে গ্রেফতার করা হয়েছে। এব্যাপারে মাদক আইনে ১৬(৩)২৫ নং মামলা রুজু করা হয়েছে। এছাড়া আশাশুনি থানা মামলা নং-২০(৭)২৪ এর আসামী তুয়ারডাঙ্গা গ্রামের মৃত জয়নুদ্দিন সরদারের ছেলে আব্দুস সাত্তার সরদারকে থানা এলাকা হতে গ্রেফতার করা হয়েছে।

 

About dainiksatkhira24

Check Also

আশাশুনির বামনডাঙ্গায় জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে কমিউনিটি ডায়ালগ

Spread the loveশাহিনুর রহমান: আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের বামনডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com