Breaking News

লিভার সিরোসিসে আক্রান্ত সানা

Spread the love

বিনোদন ডেস্ক: লিভার সিরোসিসে আক্রান্ত হয়েছেন হিন্দি টিভি সিরিয়াল ও তেলেগু সিনেমার অভিনেত্রী সানা মকবুল খান। অটোইমিউন হেপাটাইটিস থেকে শুরু হওয়া তার শারীরিক জটিলতা এখন লিভার সিরোসিসে রূপ নিয়েছে বলে জানা গেছে।হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি এক সাক্ষাৎকারে সানা মকবুল জানান, ‘আমি কিছুদিন ধরে অটোইমিউন হেপাটাইটিসে ভুগছি। আমার শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থা এখন আমার লিভারকেই আক্রমণ করছে। ফলে বর্তমানে আমার লিভার সিরোসিস ধরা পড়েছে।৩১ বছর বয়সী এই অভিনেত্রী বর্তমানে ইমিউনোথেরাপি নিচ্ছেন। তিনি বলেন, ‘আমি শক্ত থাকার চেষ্টা করছি। একদিন পর পর চিকিৎসা নিচ্ছি। এটি খুব কঠিন ও ক্লান্তিকর হলেও আমি হাল ছাড়তে চাই না।লিভার প্রতিস্থাপন করতে চান না জানিয়ে সানা বলেন, ‘চিকিৎসক এবং আমি ট্রান্সপ্ল্যান্ট এড়িয়ে যাওয়ার চেষ্টা করছি। আমি আশাবাদী যে, বড় কোনো অস্ত্রোপচার ছাড়াই সুস্থ হতে পারব। যদিও এটা সহজ নয়, তবুও আমি চেষ্টা করে যাচ্ছি।’

 

About dainiksatkhira24

Check Also

‘নাস্তিক হলে বিয়ে করার কী দরকার?’ সমালোচকদের কড়া জবাব দিলেন পারশা

Spread the love বিনোদন ডেস্ক: সংগীতশিল্পী ও অভিনেত্রী পারশা মাহজাবীন পূর্ণী। এই প্রজন্মের আলোচিত একজন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com